ঢাকা    সোমবার, ১৭ আগস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩

দিনাজপুর টোয়েন্টিফোর

দিনাজপুরে ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু

দিনাজপুর ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

রোববার বিকেল সাড়ে ৫টার দিকে সদর উপজেলার ৫ নম্বর শশরা ইউনিয়নের জালিয়াপাড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

মৃতরা হলেন- দিনাজপুর শহরের নয়নপুর এলাকার জুলফিকার আলীর ভুট্টু ছেলে রিফাত (ইমন), একই এলাকার কামরুজ্জামান বাবলুর ছেলে এন্তাজুল হক সোহাগ। স্থানীয়রা জানায়, দিনাজপুর মহাসড়কের জালিয়াপাড়া এলাকায় ফুলবাড়ী থেকে দিনাজপুরগামী একটি দ্রুতগতির ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এ সময় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনায় মোটরসাইকেলচালক ঘটনাস্থলেই মারা যান। পরে স্থানীয়রা মোটরসাইকেলের পেছনে থাকা অপর আরোহীকে গুরুতর আহত অবস্থায় দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনিও মারা যান।

কোতোয়ালি থানার এসআই ইব্রাহিম বলেন, মৃতদের পরিবারের সদস্যরা ঘটনাস্থলে এসে মরদেহ দুটি শনাক্ত করেছেন। আইনানুগ প্রক্রিয়া ও প্রয়োজনীয় কাগজপত্র সম্পন্ন করার পর মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

বিষয় : দিনাজপুরে ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু

আপনার মতামত লিখুন

দিনাজপুর টোয়েন্টিফোর

সোমবার, ১৭ আগস্ট ২০২৬

দিনাজপুরে ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু

প্রকাশের তারিখ : ১৭ আগস্ট ২০২৬

featured Image

দিনাজপুর ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

রোববার বিকেল সাড়ে ৫টার দিকে সদর উপজেলার ৫ নম্বর শশরা ইউনিয়নের জালিয়াপাড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

মৃতরা হলেন- দিনাজপুর শহরের নয়নপুর এলাকার জুলফিকার আলীর ভুট্টু ছেলে রিফাত (ইমন), একই এলাকার কামরুজ্জামান বাবলুর ছেলে এন্তাজুল হক সোহাগ। স্থানীয়রা জানায়, দিনাজপুর মহাসড়কের জালিয়াপাড়া এলাকায় ফুলবাড়ী থেকে দিনাজপুরগামী একটি দ্রুতগতির ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এ সময় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনায় মোটরসাইকেলচালক ঘটনাস্থলেই মারা যান। পরে স্থানীয়রা মোটরসাইকেলের পেছনে থাকা অপর আরোহীকে গুরুতর আহত অবস্থায় দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনিও মারা যান।

কোতোয়ালি থানার এসআই ইব্রাহিম বলেন, মৃতদের পরিবারের সদস্যরা ঘটনাস্থলে এসে মরদেহ দুটি শনাক্ত করেছেন। আইনানুগ প্রক্রিয়া ও প্রয়োজনীয় কাগজপত্র সম্পন্ন করার পর মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

দিনাজপুর টোয়েন্টিফোর

প্রকাশক ও সম্পাদক: মো: শাহ্ আলম নূর আকাশ (8801715412204)
বার্তা সম্পাদক: মো: নুরুল হুদা দুলাল (8801715803963)
হেড অব নিউজ: আব্দুস সালাম (8801721460008) 
আইন উপদেষ্টা: অ্যাড. সারওয়ার আহমেদ বাবু (8801318071980)

কপিরাইট © ২০২৬ সর্বস্ব সংরক্ষিত দিনাজপুর টোয়েন্টিফোর ডট কম