ঢাকা    শুক্রবার, ২১ আগস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩
ঢাকা    শুক্রবার, ২১ আগস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩
দিনাজপুর টোয়েন্টিফোর
সর্বশেষ
দিনাজপুরে ৩৮ কোটি টাকা মূল্যের সাপের বিষ উদ্ধার, গ্রেফতার-৪

দিনাজপুরে ৩৮ কোটি টাকা মূল্যের সাপের বিষ উদ্ধার, গ্রেফতার-৪

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার আমবাড়ী থেকে ৩৮ কোটি ৫৭ লাখ টাকা মূল্যের সাপের বিষ উদ্ধা করেছে বিজিবি ও র‌্যাব সদস্যরা। এসময় ৪ জনকে আটক করা হয়েছে।শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭ টায় এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান দিনাজপুর ৪২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল আব্দুল্লাহ আল মঈন হাসান।আটক ব্যক্তিরা হলেন- দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার দামুর গ্রামের মোকলেসুর হকের ছেলে মোঃ জাহাঙ্গীর আলম (৪৩), দিনাজপুর সদর উপজেলার ছোট গুড়গোলা গ্রামের মৃত এ কে এম শহিদুল ইসলামের ছেলে মোঃ সালাউদ্দিন সান্জু (৪১), ফুলবাড়ী উপজেলার তে দেখি গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে মো. আনিছুর রহমান (৫৫) এবং বিরামপুর উপজেলার কৃন্দনহাট গ্রামের মৃত মোবারকের ছেলে উজ্জল আলী (৫৪),৪২ বিজিবি অধিনায়ক জানান, গত ১৩ আগস্ট দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে দিনাজপুর ৪২ বিজিবি, র‌্যাব ১৩ দিনাজপুর ক্যাম্প ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের সমন্বয়ে গঠিত যৌথ অভিযানিক দল জেলার চিরিরবন্দর উপজেলার আমবাড়ী এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে ৪ জনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৩টি কাচের জারে সর্বমোট আনুমানিক ৫ কেজি ৭০০ গ্রাম সাপের বিষ, ১টি প্রাইভেটকার, ২টি মোটরসাইকেল, ৪টি মোবাইল ফোন এবং ৬টি সিমকার্ড উদ্ধার করা হয়। আটকৃত ব্যক্তিদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা একটি সংঘবদ্ধ আন্তর্জাতিক চোরাচালান চক্রের সদস্য। তারা ইতঃপূর্বে বিভিন্ন সময়ে পার্শ্ববর্তী দেশে সাপের বিষ পাচার করেছে। উদ্ধারকৃত সাপের বিষও বিদেশে পাচারের উদ্দেশ্যে পরিবহন করা হচ্ছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে। উদ্ধারকৃত সাপের বিষ, প্রাইভেটকার, মোটরসাইকেল ও অন্যান্য মালামালের সর্বমোট সিজার মূল্য ৩৮ কোটি ৫৭ লাখ টাকা। অভিযানের পর আটক ব্যক্তিদের উদ্ধারকৃত মালামালসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য দিনাজপুর জেলার চিরিরবন্দর থানায় হস্তান্তর করা হয়।পরবর্তীতে আদালতের নির্দেশনা অনুযায়ী গত ১৯ আগস্ট হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবরেটরিতে উদ্ধারকৃত নমুনার রাসায়নিক পরীক্ষা সম্পন্ন করা হয়। পরীক্ষার ফলাফলে নমুনাটি সাপের বিষ হিসেবে শনাক্ত হয়।দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান বলেন, অতি মূল্যবান সম্পদ ও বন্যপ্রাণীজাত পণ্যসহ যে-কোনো অবৈধ দ্রব্যের পাচার প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। পাশাপাশি মাদক, মানবপাচার, অস্ত্র ও অন্যান্য আন্তঃসীমান্ত অপরাধ দমনেও বিজিবি দৃঢ়প্রতিজ্ঞ।
৬ মিনিট আগে

দিনাজপুরে লিচুর মুকুলে হাসছে চাষির স্বপ্ন

দিনাজপুরে লিচুর মুকুলে হাসছে চাষির স্বপ্ন

দিনাজপুরে বাসের ধাক্কায় শিশু শিক্ষার্থী নিহত

দিনাজপুরে বাসের ধাক্কায় শিশু শিক্ষার্থী নিহত

যৌতুক মামলায় দিনাজপুর ডিসির দেহরক্ষী কারাগারে

যৌতুক মামলায় দিনাজপুর ডিসির দেহরক্ষী কারাগারে

দিনাজপুরে শহীদ মিনারে ডিসি আগে ফুল দেওয়ায় এমপির ক্ষোভ, বললেন ‘মিটিংয়ে এর জবাব নেবো’

দিনাজপুরে শহীদ মিনারে ডিসি আগে ফুল দেওয়ায় এমপির ক্ষোভ, বললেন ‘মিটিংয়ে এর জবাব নেবো’

কে হচ্ছেন সরকার দলীয় চিফ হুইপ, আলোচনায় নোয়াখালীর ২ সিনিয়র নেতা

কে হচ্ছেন সরকার দলীয় চিফ হুইপ, আলোচনায় নোয়াখালীর ২ সিনিয়র নেতা

ডলার কিনছে বাংলাদেশ ব্যাংক: বাজার স্থিতিশীলতা, নাকি দামের ওপর নতুন চাপ

ডলার কিনছে বাংলাদেশ ব্যাংক: বাজার স্থিতিশীলতা, নাকি দামের ওপর নতুন চাপ

খানসামা টিটিসি পরিদর্শনে হুইপ আখতারুজ্জামান মিয়া

খানসামা টিটিসি পরিদর্শনে হুইপ আখতারুজ্জামান মিয়া

ঈদে রেলের অগ্রিম টিকিট বিক্রি শুরু ৩ মার্চ

ঈদে রেলের অগ্রিম টিকিট বিক্রি শুরু ৩ মার্চ

দিনাজপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি রেজিস্ট্রি চেষ্টার অভিযোগ: কাচারী চত্বরে হাতাহাতি আহত ৭

দিনাজপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি রেজিস্ট্রি চেষ্টার অভিযোগ: কাচারী চত্বরে হাতাহাতি আহত ৭

ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় নেতানিয়াহু নিহতের দাবি

ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় নেতানিয়াহু নিহতের দাবি

দিনাজপুরে ৩৮ কোটি টাকা মূল্যের সাপের বিষ উদ্ধার, গ্রেফতার-৪

দিনাজপুরে ৩৮ কোটি টাকা মূল্যের সাপের বিষ উদ্ধার, গ্রেফতার-৪

নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীরা কে কোন মন্ত্রণালয় পাচ্ছেন

নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীরা কে কোন মন্ত্রণালয় পাচ্ছেন

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানাল যুক্তরাজ্য ও চীন

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানাল যুক্তরাজ্য ও চীন

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি নির্বাচিত করে প্রজ্ঞাপন জারি

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি নির্বাচিত করে প্রজ্ঞাপন জারি

সংসদজুড়ে আনন্দের জোয়ার, রাষ্ট্রপতি হয়ে সবাইকে বুকে টেনে নিলেন ফখরুল

সংসদজুড়ে আনন্দের জোয়ার, রাষ্ট্রপতি হয়ে সবাইকে বুকে টেনে নিলেন ফখরুল

নতুন রাষ্ট্রপতিকে প্রধানমন্ত্রী লাল গোলাপ শুভেচ্ছা দিলেন

নতুন রাষ্ট্রপতিকে প্রধানমন্ত্রী লাল গোলাপ শুভেচ্ছা দিলেন

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভী

উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলনের আলোচনা, ফুলবাড়ীতে নতুন করে উদ্বেগ

উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলনের আলোচনা, ফুলবাড়ীতে নতুন করে উদ্বেগ

পুনর্ভবা নদীতে ডুবে লিমনের মৃত্যু, জিজ্ঞাসাবাদের জন্য আটক ৪

পুনর্ভবা নদীতে ডুবে লিমনের মৃত্যু, জিজ্ঞাসাবাদের জন্য আটক ৪

৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচন, ভোট যুদ্ধে ফখরুল-অলি

৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচন, ভোট যুদ্ধে ফখরুল-অলি

কোন ভিডিও নেই !

এশিয়ার প্রথম দল হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের বিশ্বরেকর্ড !

অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট ম্যাচ জেতা এখনও ক্রিকেটের সবচেয়ে কঠিন চ্যালেঞ্জগুলোর একটি। সেই কঠিন কাজটাই এবার করেছে বাংলাদেশ। একদিনেরও বেশি সময় হাতে রেখে ৯ উইকেটে দাপুটে এক জয় ছিনিয়েছে বাংলাদেশ। আর এই জয় টাইগাররা কেবল আঁকড়ে ধরে থেকে কিংবা অস্ট্রেলিয়ার ভেঙে পড়ার অপেক্ষায় বসে থেকে অর্জন করেনি। অজিদের বিপক্ষে সুযোগের অপেক্ষায় না থেকে, চোখে চোখ রেখে, নিজেদের দক্ষতার প্রমাণ দিয়েই জিতেছে। অস্ট্রেলিয়ার শক্তিমত্তা ও সুনাম, তাদের বোলিং আক্রমণ, সেখানকার কন্ডিশন, কিংবা গত সপ্তাহে সেই প্রস্তুতি ম্যাচে বাজে হার- কোনো কিছুই তাদের কাবু করতে পারেনি। দারুণ এই জয়ে প্রথম এশিয়ান দল হিসেবে দারুণ এক রেকর্ডও গড়েছে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট ম্যাচ জিততে সবচেয়ে কম ম্যাচ খেলার তালিকায় বাংলাদেশ জায়গা করে নিয়েছে যৌথভাবে দুই নম্বরে। অর্থাৎ অস্ট্রেলিয়ায় নিজেদের তৃতীয় ম্যাচেই জয়ের দেখা পেয়েছে টাইগাররা। এ তালিকায় সবার উপরে আছে ইংল্যান্ড। ইংলিশরা নিজেদের দ্বিতীয় ম্যাচেই অজিদের হারিয়েছিল। বাংলাদেশের সঙ্গে আছে দক্ষিণ আফ্রিকা। তাদেরও টাইগারদের সমান তিনটি ম্যাচই লেগেছিল। [TECHTARANGA-POST:665]এছাড়া এশিয়ার প্রথম দল হিসেবে সবচেয়ে কম টেস্ট খেলে অস্ট্রেলিয়ার মাটিতে জয় ছিনিয়ে নিয়েছে বাংলাদেশ। এ তালিকায় ভারত-পাকিস্তানের চেয়ে ঢের এগিয়ে আছে বাংলাদেশ। অস্ট্রেলিয়ায় প্রথম টেস্ট জিততে পাকিস্তানের খেলতে হয়েছে ৭ ম্যাচ যেখানে ভারতের লেগেছে আরও বেশি সময়। অজিদের বিপক্ষে তাদের মাটিতে প্রথম টেস্ট জিততে ভারতের খেলতে হয়েছে ১২টি ম্যাচ। ১২তম ম্যাচে গিয়ে প্রথম জয়ের দেখা পায় দলটি। ভারত-পাকিস্তান অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট জিতলেও এখনো শ্রীলঙ্কা এ কীর্তি গড়তে পারেনি। ১৫ ম্যাচ খেলেও এখনো জয়ের অপেক্ষায় আছে লঙ্কানরা। ওয়েস্ট ইন্ডিজ এবং নিউজিল্যান্ডের চেয়েও বাংলাদেশ। অজিদের মাটিতে প্রথম জয় পেতে ওয়েস্ট ইন্ডিজের খেলতে হয়েছে ৫ ম্যাচ এবং নিউজিল্যান্ড খেলেছে ৭ ম্যাচ। বাংলাদেশের এই জয় তাই নিশ্চিত ভাবেই দেশের ক্রিকেটের ইতিহাসে ঐতিহাসিক এক জয়।

এশিয়ার প্রথম দল হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের বিশ্বরেকর্ড !
২৩ ডিসেম্বর ২০২৫, ০৪:৪৬ পিএম
বিশ্বকাপে ব্রাজিল-আর্জেন্টিনা ‘কঠিন’ গ্রুপে পড়েছে দাবি দুই দেশের কোচের। আপনিও কী এমনটি মনে করেন?

বিশ্বকাপে ব্রাজিল-আর্জেন্টিনা ‘কঠিন’ গ্রুপে পড়েছে দাবি দুই দেশের কোচের। আপনিও কী এমনটি মনে করেন?

  হ্যাঁ
  না
  মন্তব্য নেই
মোট ভোটদাতাঃ জন