ঢাকা    মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩

দিনাজপুর টোয়েন্টিফোর

মেহেরপুরে গুড নেইবারস বাংলাদেশ (GNB)-এর ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

রোববার (৯ আগস্ট) মেহেরপুর সিডিপিতে আয়োজিত এ বিতর্ক প্রতিযোগিতায় স্থানীয় যুবদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রাণবন্ত পরিবেশ সৃষ্টি হয়। প্রতিযোগিতায় যুবসমাজের উন্নয়ন, নেতৃত্ব বিকাশ, সামাজিক সচেতনতা, নিরাপদ ভবিষ্যৎ নির্মাণ এবং সমাজের ইতিবাচক পরিবর্তনে তরুণদের ভূমিকা নিয়ে যুক্তি-তর্ক উপস্থাপন করা হয়।

প্রতিযোগিতায় পক্ষ দলে অংশ নেন মোছা. আছিয়া খাতুন (দলনেতা), নিয়াম আরাফ আকাশ, বিশ্বজিৎ মণ্ডল, অর্পণ অধিকারী ও পূজা মণ্ডল। অন্যদিকে বিপক্ষ দলে ছিলেন মো. আসানূর রহমান (দলনেতা), ওমিগা মণ্ডল, বৃষ্টি মণ্ডল, উপমা অধিকারী ও মো. বিল্পব আলী।

বিতর্কে অংশগ্রহণকারীরা বক্তব্য উপস্থাপন, যুক্তি, পাল্টা যুক্তি, তথ্য-উপাত্ত এবং তাৎক্ষণিক বক্তব্যের মাধ্যমে নিজেদের দক্ষতা তুলে ধরেন। বিচারকরা বক্তাদের উচ্চারণ, বক্তব্যের বিষয়বস্তু, যুক্তি উপস্থাপন, তথ্যের ব্যবহার, পাল্টা যুক্তি এবং সামগ্রিক উপস্থাপনার ওপর ভিত্তি করে নম্বর প্রদান করেন।

আয়োজকরা বলেন, যুবসমাজ একটি দেশের ভবিষ্যৎ নেতৃত্বের প্রধান শক্তি। তাদের মধ্যে যুক্তিবোধ, নেতৃত্বের গুণাবলি, আত্মবিশ্বাস ও সামাজিক দায়িত্ববোধ গড়ে তুলতে বিতর্ক প্রতিযোগিতার মতো সৃজনশীল কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের আয়োজন তরুণদের মাদক, সহিংসতা ও বিভিন্ন সামাজিক অসঙ্গতি থেকে দূরে রেখে ইতিবাচক ও নিরাপদ ভবিষ্যৎ গঠনে উৎসাহিত করবে।

অনুষ্ঠানে গুড নেইবারস বাংলাদেশের ৩০ বছরের পথচলার বিভিন্ন অর্জন ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনার কথাও তুলে ধরেন  বিপুল রেমা, প্রকল্প ব্যবস্থাপক, একই সঙ্গে যুবদের দক্ষতা উন্নয়ন ও সামাজিক কর্মকাণ্ডে আরও বেশি সম্পৃক্ত করার ওপর গুরুত্ব দেওয়া হয়।

অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীদের মধ্যে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। আয়োজকরা আশা প্রকাশ করেন, আজকের সচেতন ও দক্ষ যুবকরাই আগামী দিনের একটি সুস্থ, নিরাপদ ও আলোকিত সমাজ নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। অনুষ্ঠানে বিচারক হিসেবে দায়িত্বে ছিলেন মুন্সি মুকাদ্দেস হোসেন, শিক্ষক, সরকারি মাধ্যমিক বিদ্যালয় মুজিবনগর, জন অমৃত মন্ডল, প্রোগ্রাম ম্যানেজার, বি ওয়াই এফ সি, মুজিবনগর, ডা : আসিফ হাসান ভূঁঞা।

আপনার মতামত লিখুন

দিনাজপুর টোয়েন্টিফোর

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

মেহেরপুরে গুড নেইবারস বাংলাদেশ (GNB)-এর ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬

featured Image

রোববার (৯ আগস্ট) মেহেরপুর সিডিপিতে আয়োজিত এ বিতর্ক প্রতিযোগিতায় স্থানীয় যুবদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রাণবন্ত পরিবেশ সৃষ্টি হয়। প্রতিযোগিতায় যুবসমাজের উন্নয়ন, নেতৃত্ব বিকাশ, সামাজিক সচেতনতা, নিরাপদ ভবিষ্যৎ নির্মাণ এবং সমাজের ইতিবাচক পরিবর্তনে তরুণদের ভূমিকা নিয়ে যুক্তি-তর্ক উপস্থাপন করা হয়।

প্রতিযোগিতায় পক্ষ দলে অংশ নেন মোছা. আছিয়া খাতুন (দলনেতা), নিয়াম আরাফ আকাশ, বিশ্বজিৎ মণ্ডল, অর্পণ অধিকারী ও পূজা মণ্ডল। অন্যদিকে বিপক্ষ দলে ছিলেন মো. আসানূর রহমান (দলনেতা), ওমিগা মণ্ডল, বৃষ্টি মণ্ডল, উপমা অধিকারী ও মো. বিল্পব আলী।

বিতর্কে অংশগ্রহণকারীরা বক্তব্য উপস্থাপন, যুক্তি, পাল্টা যুক্তি, তথ্য-উপাত্ত এবং তাৎক্ষণিক বক্তব্যের মাধ্যমে নিজেদের দক্ষতা তুলে ধরেন। বিচারকরা বক্তাদের উচ্চারণ, বক্তব্যের বিষয়বস্তু, যুক্তি উপস্থাপন, তথ্যের ব্যবহার, পাল্টা যুক্তি এবং সামগ্রিক উপস্থাপনার ওপর ভিত্তি করে নম্বর প্রদান করেন।

আয়োজকরা বলেন, যুবসমাজ একটি দেশের ভবিষ্যৎ নেতৃত্বের প্রধান শক্তি। তাদের মধ্যে যুক্তিবোধ, নেতৃত্বের গুণাবলি, আত্মবিশ্বাস ও সামাজিক দায়িত্ববোধ গড়ে তুলতে বিতর্ক প্রতিযোগিতার মতো সৃজনশীল কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের আয়োজন তরুণদের মাদক, সহিংসতা ও বিভিন্ন সামাজিক অসঙ্গতি থেকে দূরে রেখে ইতিবাচক ও নিরাপদ ভবিষ্যৎ গঠনে উৎসাহিত করবে।

অনুষ্ঠানে গুড নেইবারস বাংলাদেশের ৩০ বছরের পথচলার বিভিন্ন অর্জন ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনার কথাও তুলে ধরেন  বিপুল রেমা, প্রকল্প ব্যবস্থাপক, একই সঙ্গে যুবদের দক্ষতা উন্নয়ন ও সামাজিক কর্মকাণ্ডে আরও বেশি সম্পৃক্ত করার ওপর গুরুত্ব দেওয়া হয়।

অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীদের মধ্যে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। আয়োজকরা আশা প্রকাশ করেন, আজকের সচেতন ও দক্ষ যুবকরাই আগামী দিনের একটি সুস্থ, নিরাপদ ও আলোকিত সমাজ নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। অনুষ্ঠানে বিচারক হিসেবে দায়িত্বে ছিলেন মুন্সি মুকাদ্দেস হোসেন, শিক্ষক, সরকারি মাধ্যমিক বিদ্যালয় মুজিবনগর, জন অমৃত মন্ডল, প্রোগ্রাম ম্যানেজার, বি ওয়াই এফ সি, মুজিবনগর, ডা : আসিফ হাসান ভূঁঞা।

দিনাজপুর টোয়েন্টিফোর

প্রকাশক ও সম্পাদক: মো: শাহ্ আলম নূর আকাশ (8801715412204)
বার্তা সম্পাদক: মো: নুরুল হুদা দুলাল (8801715803963)
হেড অব নিউজ: আব্দুস সালাম (8801721460008) 
আইন উপদেষ্টা: অ্যাড. সারওয়ার আহমেদ বাবু (8801318071980)

কপিরাইট © ২০২৬ সর্বস্ব সংরক্ষিত দিনাজপুর টোয়েন্টিফোর ডট কম