ঢাকা-ঈশ্বরদী রেলসড়কের সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী স্টেশনে ট্রেনের বগি লাইনচ্যুত হয়ে রাজধানী ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। এতে বিভিন্ন স্টেশনে একাধিক যাত্রীবাহী ট্রেন আটকা পড়েছেন। তবে এ ঘটনায় বড় ধরনের কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
মঙ্গলবার (৪ আগস্ট) বেলা সোয়া ১১টার দিকে ঢাকাগামী ট্রেনের বগি লাইনচ্যুত হয়।
সিরাজগঞ্জ রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, মঙ্গলবার (৪ আগস্ট) সকাল প্রায় ১০টা ৫৫ মিনিটে রাজশাহী থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা সিল্কসিটি এক্সপ্রেস সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী রেলস্টেশনে পৌঁছালে ট্রেনটির একটি বগি লাইনচ্যুত হয়। পরে দ্রুত ট্রেনটির গতি নিয়ন্ত্রণে আনা হয় এবং সম্ভাব্য বড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়।

এদিকে, সিরাজগঞ্জ বাজার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ইসলাম তালুকদার জানান, ট্রেনটির একটি বগি লাইনচ্যুত হওয়ার কারণে ঢাকার সঙ্গে উত্তর ও দক্ষিণাঞ্চলের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ রয়েছে। ফলে বিভিন্ন স্টেশনে বেশ কয়েকটি যাত্রীবাহী ট্রেন অপেক্ষমাণ অবস্থায় রয়েছে।
রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, লাইনচ্যুত বগিটি উদ্ধার এবং রেললাইন সচল করতে উদ্ধার কাজ চলছে। উদ্ধার অভিযান শেষ হলে ধাপে ধাপে ট্রেন চলাচল স্বাভাবিক করা হবে।

বুধবার, ০৫ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন