ঢাকা    মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩

দিনাজপুর টোয়েন্টিফোর

এসএসসি পরীক্ষার খাতা চ্যালেঞ্জ আবেদন শুরু মঙ্গলবার

এসএসসি পরীক্ষার খাতা চ্যালেঞ্জ আবেদন মঙ্গলবার শুরু। ফাইল ছবি

এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে অসন্তুষ্ট পরীক্ষার্থীরা আগামীকাল মঙ্গলবা থেকে খাতা চ্যালেঞ্জ করতে পারবেন। আগামীকাল ১১ আগস্ট এ আবেদন শুরু হয়ে চলবে আগামী ১৭ আগস্ট পর্যন্ত।

সোমবার (১০ আগস্ট) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।

২০২৬ সালের ফল পুনঃনিরীক্ষণের নিয়মাবলিতে এবার সম্পূর্ণ নতুন পদ্ধতিতে অসন্তুষ্ট পরীক্ষার্থীরা তাদের খাতা চ্যালেঞ্জ করতে পারবেন। তবে এজন্য প্রতি বিষয়ে ১৫০ টাকা ফি দিতে হবে। এই ফি বিকাশ, নগদ ও সোনালী সেবার মাধ্যমে পরিশোধ করা যাবে।

এজন্য শিক্ষার্থীকে প্রথমে rescrutiny.eduboardresults.gov.bd সাইটে প্রবেশ করতে হবে।

প্রবেশের পর নির্ধারিত স্থানে রোল ও রেজিস্ট্রেশন নম্বর পূরণ এবং বোর্ড ড্রপডাউন থেকে বোর্ড নির্বাচন করতে হবে। শেষে সাবমিট বাটনে ক্লিক করলেই হবে।

তবে ক্লিকের পর সেই ছাত্রছাত্রী বা তার অভিভাবকের দেওয়া মোবাইল নম্বর দিতে হবে। এরপর সেই নম্বরে এসএমএস পাঠানো হবে ফলাফল। পরবর্তী স্ক্রিনে শিক্ষার্থীর বিষয়ভিত্তিক ফল দেখা যাবে। তবে কেউ এক বা একাধিক বিষয়ে ফল পুনঃনিরীক্ষণ করতে চাইলে তাকে আবারও ফি বাটনে ক্লিক করে ১৫০ টাকা হারে ফি দিতে হবে। দ্বিপত্রবিশিষ্ট বিষয়ের ক্ষেত্রে উভয়পত্রের জন্য আবেদন করতে হবে।

পরবর্তী স্ক্রিনে দেওয়া ফি-এর পরিমাণ দেখা যাবে। বিকাশ, নগদ ও সোনালী সেবার মাধ্যমে ফি পরিশোধ করা যাবে। ফি পরিশোধের বিস্তারিত ধাপগুলো উপরে উল্লেখিত পোর্টালের হেল্প বাটনে ক্লিক করে দেখে নেওয়া যাবে। ফি পরিশোধ করে আবেদনের পোর্টালে এসে জমা দিন বাটনে ক্লিক করতে হবে।

উল্লেখ্য, ফি দিয়ে একবার আবেদন জমা দেওয়ার পরে আরও বিষয় যুক্ত করতে চাইলে একইভাবে তা করা যাবে। তবে এ ক্ষেত্রে নতুনভাবে মোবাইল নম্বর দেওয়ার প্রয়োজন হবে না। এছাড়া ফি পরিশোধের আগেই যদি আবেদন পরিবর্তন বা পরিমার্জনের প্রয়োজন হয়, সে ক্ষেত্রে মুছে ফেলুন বাটনে ক্লিক করে নির্বাচিত বিষয়গুলো, যেগুলোর জন্য এখনো ফি প্রদান করা হয়নি, প্রত্যাহার করা যাবে এবং নতুন করে বিষয় নির্বাচন করা যাবে।

তবে একবার ফি জমা দিলে আবেদন করা বিষয়গুলো আর বাতিল করা যাবে না এবং কোনো অবস্থাতেই ফি ফেরত দেওয়া হবে না। ম্যানুয়াল কোনো আবেদন গ্রহণ করা হবে না।

বিষয় : এসএসসি পরীক্ষার খাতা চ্যালেঞ্জ আবেদন শুরু মঙ্গলবার

আপনার মতামত লিখুন

দিনাজপুর টোয়েন্টিফোর

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

এসএসসি পরীক্ষার খাতা চ্যালেঞ্জ আবেদন শুরু মঙ্গলবার

প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬

featured Image

এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে অসন্তুষ্ট পরীক্ষার্থীরা আগামীকাল মঙ্গলবা থেকে খাতা চ্যালেঞ্জ করতে পারবেন। আগামীকাল ১১ আগস্ট এ আবেদন শুরু হয়ে চলবে আগামী ১৭ আগস্ট পর্যন্ত।

সোমবার (১০ আগস্ট) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।

২০২৬ সালের ফল পুনঃনিরীক্ষণের নিয়মাবলিতে এবার সম্পূর্ণ নতুন পদ্ধতিতে অসন্তুষ্ট পরীক্ষার্থীরা তাদের খাতা চ্যালেঞ্জ করতে পারবেন। তবে এজন্য প্রতি বিষয়ে ১৫০ টাকা ফি দিতে হবে। এই ফি বিকাশ, নগদ ও সোনালী সেবার মাধ্যমে পরিশোধ করা যাবে।

এজন্য শিক্ষার্থীকে প্রথমে rescrutiny.eduboardresults.gov.bd সাইটে প্রবেশ করতে হবে।

প্রবেশের পর নির্ধারিত স্থানে রোল ও রেজিস্ট্রেশন নম্বর পূরণ এবং বোর্ড ড্রপডাউন থেকে বোর্ড নির্বাচন করতে হবে। শেষে সাবমিট বাটনে ক্লিক করলেই হবে।

তবে ক্লিকের পর সেই ছাত্রছাত্রী বা তার অভিভাবকের দেওয়া মোবাইল নম্বর দিতে হবে। এরপর সেই নম্বরে এসএমএস পাঠানো হবে ফলাফল। পরবর্তী স্ক্রিনে শিক্ষার্থীর বিষয়ভিত্তিক ফল দেখা যাবে। তবে কেউ এক বা একাধিক বিষয়ে ফল পুনঃনিরীক্ষণ করতে চাইলে তাকে আবারও ফি বাটনে ক্লিক করে ১৫০ টাকা হারে ফি দিতে হবে। দ্বিপত্রবিশিষ্ট বিষয়ের ক্ষেত্রে উভয়পত্রের জন্য আবেদন করতে হবে।

পরবর্তী স্ক্রিনে দেওয়া ফি-এর পরিমাণ দেখা যাবে। বিকাশ, নগদ ও সোনালী সেবার মাধ্যমে ফি পরিশোধ করা যাবে। ফি পরিশোধের বিস্তারিত ধাপগুলো উপরে উল্লেখিত পোর্টালের হেল্প বাটনে ক্লিক করে দেখে নেওয়া যাবে। ফি পরিশোধ করে আবেদনের পোর্টালে এসে জমা দিন বাটনে ক্লিক করতে হবে।

উল্লেখ্য, ফি দিয়ে একবার আবেদন জমা দেওয়ার পরে আরও বিষয় যুক্ত করতে চাইলে একইভাবে তা করা যাবে। তবে এ ক্ষেত্রে নতুনভাবে মোবাইল নম্বর দেওয়ার প্রয়োজন হবে না। এছাড়া ফি পরিশোধের আগেই যদি আবেদন পরিবর্তন বা পরিমার্জনের প্রয়োজন হয়, সে ক্ষেত্রে মুছে ফেলুন বাটনে ক্লিক করে নির্বাচিত বিষয়গুলো, যেগুলোর জন্য এখনো ফি প্রদান করা হয়নি, প্রত্যাহার করা যাবে এবং নতুন করে বিষয় নির্বাচন করা যাবে।

তবে একবার ফি জমা দিলে আবেদন করা বিষয়গুলো আর বাতিল করা যাবে না এবং কোনো অবস্থাতেই ফি ফেরত দেওয়া হবে না। ম্যানুয়াল কোনো আবেদন গ্রহণ করা হবে না।

দিনাজপুর টোয়েন্টিফোর

প্রকাশক ও সম্পাদক: মো: শাহ্ আলম নূর আকাশ (8801715412204)
বার্তা সম্পাদক: মো: নুরুল হুদা দুলাল (8801715803963)
হেড অব নিউজ: আব্দুস সালাম (8801721460008) 
আইন উপদেষ্টা: অ্যাড. সারওয়ার আহমেদ বাবু (8801318071980)

কপিরাইট © ২০২৬ সর্বস্ব সংরক্ষিত দিনাজপুর টোয়েন্টিফোর ডট কম