ঢাকা    বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩
ঢাকা    বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩
দিনাজপুর টোয়েন্টিফোর

হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলা, সারজিস-পাটওয়ারী আহতের দাবি

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘জুলাই পদযাত্রা’কে কেন্দ্র করে হামলা ও ভাঙচুরের অভিযোগ ওঠেছে। দলটির দাবি, স্থানীয় বিএনপির নেতাকর্মীরা তাদের কর্মসূচিতে অতর্কিত হামলা চালিয়েছেন। এ ঘটনায় এনসিপির কয়েকজন নেতাকর্মী আহত হওয়ার পাশাপাশি সাংবাদিকদের ব্যবহৃত কয়েকটি গাড়িও ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।[TECHTARANGA-POST:612]মঙ্গলবার (২৮ জুলাই) বিকেলে হবিগঞ্জে এ ঘটনা ঘটে।এনসিপির যুগ্ম সদস্যসচিব সালেহ উদ্দিন সিফাত অভিযোগ করে বলেন, জুলাই পদযাত্রায় অংশ নিতে আসা দলের কেন্দ্রীয় নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী ও সারজিস আলমের গাড়িবহরে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা অতর্কিত হামলা চালান। এতে এনসিপির একাধিক নেতাকর্মী এবং দায়িত্ব পালনরত কয়েকজন সাংবাদিক আহত হন।তিনি আরও দাবি করেন, হামলায় এনসিপির কেন্দ্রীয় নেতা সারজিস আলম ও নাসীরুদ্দীন পাটওয়ারীও আহত হয়েছেন। এছাড়া দলের মিডিয়া টিমের একটি মাইক্রোবাস হবিগঞ্জ জেলা সার্কিট হাউসের ভেতরে নিয়ে ভাঙচুর করা হয়। হামলাকারীরা গাড়িতে থাকা মোবাইল ফোন ও ক্যামেরাও নিয়ে গেছেন বলে অভিযোগ করেন তিনি।সালেহ উদ্দিন সিফাত জানান, গাড়ি ভাঙচুরের ঘটনার ভিডিওচিত্র তাদের কাছে রয়েছে। তিনি ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান। তবে এ বিষয়ে স্থানীয় বিএনপির কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। একইভাবে ঘটনার বিষয়ে প্রশাসনের পক্ষ থেকেও আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেওয়া হয়নি।

হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলা, সারজিস-পাটওয়ারী আহতের দাবি