ঢাকা    মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩
ঢাকা    মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩
দিনাজপুর টোয়েন্টিফোর

সিদ্দিককে ভণ্ড হুজুর বললেন প্রাক্তন স্ত্রী মারিয়া মিম!

ছোটপর্দার পরিচিত মুখ সিদ্দিকুর রহমানের সাবেক স্ত্রী ও মডেল মারিয়া মিম তার ফেসবুকে একটি ইঙ্গিতপূর্ণ পোস্ট দিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছেন। সরাসরি কারও নাম উল্লেখ না করলেও ‘ভণ্ড হুজুর’ আখ্যা দিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন তিনি।মঙ্গলবার (১২ মে) এক পোস্টে মিম লিখেছেন, ‘ভণ্ড হুজুর ফেসবুকটা নোংরা বানায় ফেলতেছে।’ স্ট্যাটাসটি শেয়ারের পর অনেকেই ধারণা করছেন, মিমের নিশানার তীর সম্ভবত তার প্রাক্তন স্বামী সিদ্দিকুর রহমানের দিকেই! যদিও মিম কারও নাম পরিষ্কার করেননি, তবুও দুইয়ে দুইয়ে চার মেলাচ্ছেন নেটিজেনরা। কারণ, সিদ্দিকুর রহমান গত বছর কারাগারে যাওয়ার পর ধর্মের প্রতি মনোনিবেশ করেছেন। সম্প্রতি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে নিজের জীবনযাত্রায় পরিবর্তন আনার কথা জানিয়েছেন তিনি।সম্প্রতি একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন মিম। সেখানে প্রাক্তন স্বামী সিদ্দিকুর রহমানের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি রেগে বেরিয়ে যান।[TECHTARANGA-POST:414]২০১২ সালে সিদ্দিকুর ও মারিয়া মিম বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন। দীর্ঘ কয়েক বছর সংসার করার পর ২০১৯ সালে তাঁদের বিচ্ছেদ হয়। এ জুটির আরশ হোসেন আলিফ নামে একটি ছেলে সন্তান রয়েছে। 

সিদ্দিককে ভণ্ড হুজুর বললেন প্রাক্তন স্ত্রী মারিয়া মিম!