দিনাজপুরে মালীগ্রাম বাজারে চোরাই সন্ধ্যে মোটরসাইকেল সহ এক যুবক গ্রেপ্তার।
দিনাজপুরে মালীগ্রাম বাজারে চোরাই সন্ধ্যে মোটরসাইকেল সহ এক যুবক গ্রেপ্তার। দিনাজপুর সদরের মালীগ্রাম বাজারে অভিযান চালিয়ে চোরাই মোটরসাইকেল সহ সন্ধ্যে মোঃ শাকিল বাবু (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। গত ২১ জুন,২০২৬ রবিবার এই অভিযান পরিচালনা করা হয়।গ্রেপ্তারকৃত শাকিল বাবু দিনাজপুর সদর উপজেলার ৮নং শংকরপুর ইউনিয়নের দক্ষিণ দুর্গাপুর ঠাকুরাইন গ্রামের মোঃ আনোয়ার হোসেনের ছেলে।পুলিশ সূত্রে জানা যায়,দিনাজপুর জেলার পুলিশ সুপার জনাব মোঃ জেদান আল মুসার দিকনির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ রফিকুল আলমের সার্বিক তত্ত্বাবধানে এই অভিযান পরিচালিত হয়। জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জ মুহাম্মদ আলমগীর,পিপিএম-এর নেতৃত্বে ডিবির একটি চৌকস দল মালীগ্রাম বাজারে অবস্থান নেয়।অভিযান কালে পুলিশ সন্দেহভাজন হিসেবে শাকিল বাবুকে আটক করে। এ সময় তার হেফাজত থেকে একটি লাল রঙের নম্বর বিহীন ‘হিরো এইচএফ ডিলাক্স মোটরসাইকেল উদ্ধার করা হয়। প্রাথমিক তদন্ত ও জিজ্ঞাসাবাদে মোটরসাইকেলটি চোরাইকৃত বলে নিশ্চিত হয়েছে পুলিশ। তদন্ত সংশ্লিষ্ট সূত্রে ভুক্তভোগী শুভর দেয়া তথ্যে জানা যায়,ঘটনার দিন মালীগ্রাম বাজার এলাকায় শুভ মোটরসাইকেলটি নিয়ে দাঁড়িয়ে থাকা অবস্থায় ডিবি পুলিশের জিজ্ঞাসা বাদের মুখে পড়েন শুভ। শুভ দাবি করেন,তিনি কোট এফিডেভিটের মাধ্যমে এক পরিচিত ব্যক্তির কাছ থেকে মোটরসাইকেলটি কিনেছেন এবং বিক্রেতা তাকে জানিয়েছেন যে বর্তমানে কোনো কাগজপত্র নেই। পুলিশ তাৎক্ষণিক ভাবে শুভ ও মোটরসাইকেলের বিক্রেতা শাকিল বাবুকে আটক করে থানায় নিয়ে যায়। জিজ্ঞাসাবাদের পর শুভকে ছেড়ে দেওয়া হলেও মূল হোতা শাকিল বাবুকে গ্রেপ্তার দেখানো হয়।এ ঘটনায় কোতয়ালী থানায় নিয়মিত মামলা দায়েরের জন্য এজাহার দাখিল করেছে পুলিশ। জেলা গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মোটরসাইকেল চোর চক্রের সাথে জড়িত অন্যান্য সদস্যদের শনাক্ত ও তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।