ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩

দিনাজপুর টোয়েন্টিফোর

গাজীপুরে শ্রমিক বিক্ষোভ: পুলিশের গাড়িতে আগুন, ৩০ কারখানায় ছুটি

গাজীপুরে শ্রমিক বিক্ষোভ: পুলিশের গাড়িতে আগুন

গাজীপুরের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকার দাবিতে শ্রমিকরা বিক্ষোভ করে  মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করেছে। এসময় মালেকের বাড়ি এলাকায় একটি পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারসেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। আন্দোলনের মুখে ৩০টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এছাড়া ৩৯টি কারখানায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) সকাল ১০টার দিকে গাজীপুরের মালেকের বাড়ি, ছয়দানা ও বাসন সড়ক এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গাজীপুর মহানগরের গাছা ও বাসন সড়ক এলাকায় শ্রমিকরা সকালে কাজে যোগ না দিয়ে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন এবং ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধের চেষ্টা করেন। খবর পেয়ে পুলিশ ও বিজিবি সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে সকাল ১০টার দিকে মালেকের বাড়ি এলাকায় ফের আন্দোলনে নামে শ্রমিকরা। একই সময়ে ছয়দানা, বাসন সড়ক ও ভোগড়া বাইপাস এলাকায় শ্রমিকরা বিক্ষোভ মিছিল করে মহাসড়কে অবস্থান নেয়। এসময় ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে দীর্ঘ যানজট সৃষ্টি হয়, ভোগান্তিতে পড়েন যাত্রীরা। এক পর্যায়ে সোয়া ১০টার দিকে মালেকের বাড়ি এলাকায় আন্দোলনকারীরা গাজীপুর মহানগর পুলিশের উপকমিশনার মহিউদ্দিন আহমেদের বহনকরা একটি পাজেরো গাড়িতে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ও পুলিশের জল কামান থেকে পানি ছিটিয়ে পৌনে ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

Screenshot_20261118_123601_Editor_Lite

এছাড়া সকাল ১১টার দিকে বিভিন্ন স্থানে আন্দোলনকারীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোঁড়ে। জবাবে পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড ছুঁড়ে তাদের ছত্রভঙ্গ করে। এসময় দফায় দফায় পুলিশের সঙ্গে শ্রমিকদের ধাওয়া পাল্টা ধাওয়া ঘটে। আন্দোলনের মুখে ৩০টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এছাড়া গতকাল পর্যন্ত বিভিন্ন কারণে গাজীপুর শিল্পাঞ্চলে ৩৯টি কারখানায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। পরে আইন শৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে ১২টার দিকে মহাসড়কে যান চলাচল শুরু হয়।

বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশীদ বলেন, মালেকের বাড়ি এলাকায় উপকমিশনার মহিউদ্দিন আহমেদের গাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে। পুলিশ ও ফায়ার সার্ভিস আধ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। এ ব্যাপারে আইন অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে।

Screenshot_20261118_123418_Editor_Lite

এদিকে, রাতে অনেক কারখানা কর্তৃপক্ষ মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে শ্রমিকদের কারখানা বন্ধের নোটিশ জানিয়ে দেন। এছাড়া কারখানা ফটকেও বন্ধের নোটিশ টানিয়ে দেওয়া হয়েছে। শিল্পাঞ্চলে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশাপাশি ১৩ প্লাটুন বিজিবি, আনসার ও এসআরবি সদস্যরা কাজ করছেন। এছাড়া জেলা প্রশাসনের ২৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট মাঠে দায়িত্ব পালন করছেন।

গাজীপুর শিল্পাঞ্চল-২-এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, সকালে গাছা ও কলম্বিয়া এলাকায় শ্রমিকরা জড়ো হয়ে বিক্ষোভ শুরু করে। পরে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এরপর মালেকের বাড়ি, ভোগড়া বাইপাসসহ বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শ্রমিকরা। পরিস্থিতি বিবেচনায় শিল্পাঞ্চলে অতিরিক্ত পুলিশ, বিজিবি, আনসার সদস্য কাজ করছে। তিনি আরও জানান, গতকাল পর্যন্ত গাজীপুরে অনির্দিষ্টকালের জন্য ৩৯টি কারখানা বন্ধ রয়েছে। এছাড়া বুধবার ৩০টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। -নিউজ ডেস্ক

বিষয় : গাজীপুরে শ্রমিক বিক্ষোভ: পুলিশের গাড়িতে আগুন, ৩০ কারখানায় ছুটি

আপনার মতামত লিখুন

দিনাজপুর টোয়েন্টিফোর

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

গাজীপুরে শ্রমিক বিক্ষোভ: পুলিশের গাড়িতে আগুন, ৩০ কারখানায় ছুটি

প্রকাশের তারিখ : ১৮ নভেম্বর ২০২৬

featured Image

প্রকাশক ও সম্পাদক: মো: শাহ্ আলম নূর আকাশ (8801715412204)
বার্তা সম্পাদক: মো: নুরুল হুদা দুলাল (8801715803963)
হেড অব নিউজ: আব্দুস সালাম (8801721460008) 
আইন উপদেষ্টা: অ্যাড. সারওয়ার আহমেদ বাবু (8801318071980)

কপিরাইট © ২০২৬ সর্বস্ব সংরক্ষিত দিনাজপুর টোয়েন্টিফোর ডট কম