ঢাকা    সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩

দিনাজপুর টোয়েন্টিফোর

স্মার্টকার্ড প্রকল্পের ১৫ ডাটা এন্ট্রি অপারেটরকে বরখাস্ত

গুরুতর অফিস শৃঙ্খলা-পরিপন্থি অভিযোগ প্রমাণিত হওয়ায় স্মার্টকার্ডের আইডেন্টিফিকেশন সিস্টেম ফর এনহ্যান্সিং একসেস টু সার্ভিসেস (আইডিইএ) দ্বিতীয় পর্যায় প্রকল্পের ১৫ ডাটা এন্ট্রি অপারেটরকে বরখাস্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। 

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) উপ-প্রকল্প পরিচালক (প্রশাসন) মাহমুদুল হাসান তালুকদারের সই করা এই সংক্রান্ত চিঠি থেকে বিষয়টি জানা যায়। 

চিঠিতে বলা হয়েছে, আইডিইএ (দ্বিতীয় পর্যায়) প্রকল্পে কর্মরত ৯ জন আউটসোর্সিং জনবলের বিরুদ্ধে গুরুতর অফিস শৃঙ্খলা-পরিপন্থি অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদেরকে প্রকল্পের চাকরি হতে অব্যাহতি প্রদানের সিদ্ধান্ত যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদিত হয়েছে। এছাড়াও প্রকল্পে কর্মরত আরও ৬ জন আউটসোর্সিং জনবলের নিয়োগপত্র সংশ্লিষ্ট আউটসোর্সিং প্রতিষ্ঠান কর্তৃক বাতিল করা হয়েছে। 

যে ১৫ জনকে বরখাস্ত করা হয়েছে তারা হলেন—মো. আশরাফুল আলম, ডাটা এন্ট্রি কন্ট্রোল সুপারভাইজার; মো. আবু বকর সিদ্দিক, ডাটা এন্ট্রি অপারেটর; মো. আল আমিন, ডাটা এন্ট্রি অপারেটর; আরাফাত রহমান, ডাটা এন্ট্রি অপারেটর; মো. আল আমিন, ডাটা এন্ট্রি অপারেটর; আব্দুল কাদির জিলানী, ডাটা এন্ট্রি অপারেটর; পান্না ভট্টাচার্য, ডাটা এন্ট্রি অপারেটর; শ্রী পলাশ শর্মা, ডাটা এন্ট্রি অপারেটর; মো. নিজাম উদ্দিন, ডাটা এন্ট্রি অপারেটর; শ্রী প্রশান্ত চন্দ্র সূত্রধর, ডাটা এন্ট্রি অপারেটর; মো. নজরুল ইসলাম, ডাটা এন্ট্রি অপারেটর; আশরাফুর রহমান, ডাটা এন্ট্রি অপারেটর; মো. আব্দুল হালিম সরকার, ডাটা এন্ট্রি অপারেটর; মো. মনিরুজ্জামান, ডাটা এন্ট্রি অপারেটর ও মো. আনিছুর রহমান, মেশিন অপারেটর। 

আপনার মতামত লিখুন

দিনাজপুর টোয়েন্টিফোর

সোমবার, ০৬ জুলাই ২০২৬

স্মার্টকার্ড প্রকল্পের ১৫ ডাটা এন্ট্রি অপারেটরকে বরখাস্ত

প্রকাশের তারিখ : ১৯ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

গুরুতর অফিস শৃঙ্খলা-পরিপন্থি অভিযোগ প্রমাণিত হওয়ায় স্মার্টকার্ডের আইডেন্টিফিকেশন সিস্টেম ফর এনহ্যান্সিং একসেস টু সার্ভিসেস (আইডিইএ) দ্বিতীয় পর্যায় প্রকল্পের ১৫ ডাটা এন্ট্রি অপারেটরকে বরখাস্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। 

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) উপ-প্রকল্প পরিচালক (প্রশাসন) মাহমুদুল হাসান তালুকদারের সই করা এই সংক্রান্ত চিঠি থেকে বিষয়টি জানা যায়। 

চিঠিতে বলা হয়েছে, আইডিইএ (দ্বিতীয় পর্যায়) প্রকল্পে কর্মরত ৯ জন আউটসোর্সিং জনবলের বিরুদ্ধে গুরুতর অফিস শৃঙ্খলা-পরিপন্থি অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদেরকে প্রকল্পের চাকরি হতে অব্যাহতি প্রদানের সিদ্ধান্ত যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদিত হয়েছে। এছাড়াও প্রকল্পে কর্মরত আরও ৬ জন আউটসোর্সিং জনবলের নিয়োগপত্র সংশ্লিষ্ট আউটসোর্সিং প্রতিষ্ঠান কর্তৃক বাতিল করা হয়েছে। 

যে ১৫ জনকে বরখাস্ত করা হয়েছে তারা হলেন—মো. আশরাফুল আলম, ডাটা এন্ট্রি কন্ট্রোল সুপারভাইজার; মো. আবু বকর সিদ্দিক, ডাটা এন্ট্রি অপারেটর; মো. আল আমিন, ডাটা এন্ট্রি অপারেটর; আরাফাত রহমান, ডাটা এন্ট্রি অপারেটর; মো. আল আমিন, ডাটা এন্ট্রি অপারেটর; আব্দুল কাদির জিলানী, ডাটা এন্ট্রি অপারেটর; পান্না ভট্টাচার্য, ডাটা এন্ট্রি অপারেটর; শ্রী পলাশ শর্মা, ডাটা এন্ট্রি অপারেটর; মো. নিজাম উদ্দিন, ডাটা এন্ট্রি অপারেটর; শ্রী প্রশান্ত চন্দ্র সূত্রধর, ডাটা এন্ট্রি অপারেটর; মো. নজরুল ইসলাম, ডাটা এন্ট্রি অপারেটর; আশরাফুর রহমান, ডাটা এন্ট্রি অপারেটর; মো. আব্দুল হালিম সরকার, ডাটা এন্ট্রি অপারেটর; মো. মনিরুজ্জামান, ডাটা এন্ট্রি অপারেটর ও মো. আনিছুর রহমান, মেশিন অপারেটর। 

দিনাজপুর টোয়েন্টিফোর

প্রকাশক ও সম্পাদক: মো: শাহ্ আলম নূর আকাশ (8801715412204)
বার্তা সম্পাদক: মো: নুরুল হুদা দুলাল (8801715803963)
হেড অব নিউজ: আব্দুস সালাম (8801721460008) 
আইন উপদেষ্টা: অ্যাড. সারওয়ার আহমেদ বাবু (8801318071980)

কপিরাইট © ২০২৬ সর্বস্ব সংরক্ষিত দিনাজপুর টোয়েন্টিফোর ডট কম