হারলে বিশ্বকাপ থেকেই বিদায়, জিতলে মিলবে কোয়ার্টার ফাইনালে খেলার টিকিট- শেষ ষোলোর লড়াইয়ে নামার আগে ব্রাজিলের সামনে এমনই সমীকরণ। হেক্সা মিশনে কঠিন এই সত্য সামনে রেখেই আজ নরওয়ের বিপক্ষে মাঠে নামছে সেলেসাওরা। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা আর্লিং হলান্ডদের বিপক্ষে হাই-ভোল্টেজ এই ম্যাচে খেলতে নামবেন আজ বাংলাদেশ সময় রাত ২টায়।
একদিকে জাপানের বিপক্ষে শেষ মুহূর্তের নাটকীয় জয়ে শেষ বত্রিশ পার করা ব্রাজিলের হেক্সা (ষষ্ঠ শিরোপা) মিশন, অন্যদিকে আর্লিং হলান্ডের নরওয়ের সামনে ইতিহাস নতুন করে লেখার সুবর্ণ সুযোগ। কাগজ-কলমে ব্রাজিল ফেভারিট হলেও ইতিহাস কিন্তু আজ সাম্বা বয়দের পক্ষে কথা বলছে না।
আজকের এই নকআউটের লড়াই ব্রাজিলের জন্য যতটা না কোয়ার্টার ফাইনালে ওঠার, তার চেয়েও বেশি নিজেদের পুরনো ‘ভূত’ তাড়িয়ে অভিশাপ মুক্ত হওয়ার। ফুটবল ইতিহাসে নরওয়ের বিপক্ষে এখন পর্যন্ত চারবার মুখোমুখি হয়েও কখনো জয়ের মুখ দেখেনি সেলেসাওরা (দুটি ড্র ও দুটি হার)। যার মধ্যে সবচেয়ে বড় ক্ষত হয়ে আছে ১৯৯৮ বিশ্বকাপের গ্রুপ পর্বে নরওয়ের কাছে ২-১ গোলের সেই বিখ্যাত পরাজয়।
নরওয়ের বিপক্ষে ব্রাজিলের এই ম্যাচ নিয়ে তাই উত্তেজনার পাশাপাশি শঙ্কাও অনুভর করছেন বাংলাদেশের ব্রাজিল সমর্থকরা। রাত গভীরেও তাই টিভি পর্দায় চোখ থাকবে তাদের। তবে টিভির পাশাপাশি বাংলাদেশের ব্রাজিল সমর্থকরা ম্যাচটি দেখতে পারবেন অনলাইন স্ট্রিমিংয়েও। মোবাইলে এক ক্লিকেই দেখতে পারবেন ম্যাচটি।
আজ বাংলাদেশ সময় রাত ২টায় ব্রাজিল বনাম নরওয়ের ম্যাচটি সরাসরি দেখতে ক্লিক করুন এখানে- (ব্রাজিল-নরওয়ে)। এছাড়া লাইভ আপডেট জানতে ক্লিক করুন এখানে- (ব্রাজিল-নরওয়ে)
অনলাইনের পাশাপাশি বাংলাদেশে টেলিভিশনের পর্দায় ম্যাচটি দেখা যাবে বিটিভি, টি-স্পোর্টস এবং সময় টেলিভিশনে। এছাড়া অনলাইনে টফি, বায়োস্কোপ, মাই রবি অ্যাপ ও আইস্ক্রিনের মাধ্যমে ম্যাচটি উপভোগ করা যাবে। লাইভ স্কোর, লাইনআপ ও মুহূর্তের আপডেট জানতে ফুটমবের মতো নির্ভরযোগ্য স্পোর্টস প্ল্যাটফর্মও অনুসরণ করতে পারেন দর্শকরা।

সোমবার, ০৬ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন