আলজেরিয়াকে ৩-০ গোলে হারিয়ে বিশ্বকাপে দুরন্ত সূচনা করেছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। লিওনেল মেসির হ্যাটট্রিকে আত্মবিশ্বাসী স্কালোনির দল এখন পর্যন্ত গ্রুপ ‘জে’-এর শীর্ষে অবস্থান করলেও সামনে অপেক্ষা করছে কঠিন পরীক্ষা। রোববার (২২ জুন) রাত ১১টায় অস্ট্রিয়ার বিপক্ষে মাঠে নামছে মেসিবাহিনী। আজকের এই ম্যাচেই নির্ধারণ হয়ে যেতে পারে আর্জেন্টিনার নকআউট পর্বের পথ কতটা সহজ বা কতটা কঠিন হবে। একদিকে গ্রুপসেরা হওয়ার লড়াই, অন্যদিকে সম্ভাব্য শক্ত প্রতিপক্ষের ভয়-সব মিলিয়ে অস্ট্রিয়া ম্যাচ এখন মেসিদের জন্য শুধুই একটি খেলা নয়, বিশ্বকাপ অভিযানের মোড় ঘুরিয়ে দেওয়ার একটা বড় পরীক্ষা।
অস্ট্রিয়াও নিজেদের প্রথম ম্যাচে জয় পেয়েছে। পশ্চিম এশিয়ার দেশ জর্ডানকে ৩-১ গোলে হারিয়ে আর্জেন্টিনার সমান ৩ পয়েন্ট অর্জন করেছে তারা। গোল পার্থক্যে আর্জেন্টিনা এগিয়ে থাকলেও মেসিরা এই ম্যাচে হারলে দৃশ্যপট বদলে যাবে। তখন অস্ট্রিয়া ৬ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে উঠবে, আর আর্জেন্টিনা পয়েন্ট হবে ৩।
নতুন ৪৮ দলের বিশ্বকাপে প্রতিটি গ্রুপের সেরা দুই দল এবং সেরা আটটি তৃতীয় দল যাবে শেষ ৩২-এ। ফলে অস্ট্রিয়ার কাছে হারলেও আর্জেন্টিনার বিদায় নিশ্চিত হবে না। তবে গ্রুপসেরা হওয়ার পথ তখন অনেকটাই কঠিন হয়ে যাবে, যা সবচেয়ে বড় চিন্তার বিষয়।
কারণ গ্রুপ ‘জে’-এর রানার্সআপের সামনে শেষ ৩২-এ অপেক্ষা করতে পারে গ্রুপ ‘এইচ’-এর চ্যাম্পিয়ন। বর্তমানে সেই গ্রুপে সবচেয়ে শক্তিশালী অবস্থানে আছে স্পেন। সৌদি আরবকে ৪-০ গোলে হারিয়ে এমন শক্ত অবস্থানে আছে স্পেন। যদিও প্রথম ম্যাচে কেপ ভার্দের সঙ্গে ড্র করেছিল, পরের ম্যাচে দাপুটে জয়ে আবারো নিজেদের ফেভারিট প্রমাণ করেছে ইউরোপিয়ান চ্যাম্পিয়নরা।
অর্থাৎ আর্জেন্টিনা যদি অস্ট্রিয়ার কাছে হেরে জর্ডানকে হারিয়ে গ্রুপে দ্বিতীয় হয়, তাহলে শেষ ৩২-এ তাদের প্রতিপক্ষ হতে পারে স্পেনের মতো শক্তিশালী প্রতিপক্ষ। আর্জেন্টিনার জন্য সমীকরণ তাই স্পষ্ট। অস্ট্রিয়াকে হারালে ৬ পয়েন্ট নিয়ে তারা শেষ ৩২-এ ওঠার পথে অনেকটাই এগিয়ে যাবে এবং গ্রুপসেরা হওয়ার নিয়ন্ত্রণ নিজেদের হাতে থাকবে। ড্র করলেও পরিস্থিতি থাকবে নিয়ন্ত্রণে—তখন দুই দলেরই পয়েন্ট হবে ৪, আর শেষ ম্যাচে জর্ডানের বিপক্ষে ফলই নির্ধারণ করবে গ্রুপসেরা।
কিন্তু হারলে চিত্র সম্পূর্ণ বদলে যাবে। অস্ট্রিয়া ৬ পয়েন্টে চলে গেলে আর্জেন্টিনার জন্য শেষ ম্যাচে জর্ডানকে হারানো বাধ্যতামূলক হয়ে দাঁড়াবে। এমনকি ৬ পয়েন্টে পৌঁছালেও মুখোমুখি লড়াইয়ের ফল অনুযায়ী গ্রুপসেরা হওয়ার সুযোগ নাও থাকতে পারে।
এই কারণেই অস্ট্রিয়া ম্যাচটি আর্জেন্টিনার জন্য শুধু আরেকটি গ্রুপ ম্যাচ নয়, বরং নকআউট পর্বের পথ নির্ধারণী লড়াই। জয় পেলে পথ সহজ, ড্র করলে নিয়ন্ত্রণে থাকবে সমীকরণ, আর হারলে জটিল হয়ে যাবে পুরো বিশ্বকাপ অভিযান।
আর্জেন্টিনা হারলে তাদের লক্ষ্য বদলে যাবে, গ্রুপসেরা থেকে নিরাপদে দ্বিতীয় হওয়া। আর দ্বিতীয় হলেই সামনে থাকতে পারে গ্রুপ ‘এইচ’-এর সেরা দল। শেষ পর্যন্ত আর্জেন্টিনার লক্ষ্য পরিষ্কার—গ্রুপসেরা হয়ে তুলনামূলক সহজ পথ ধরে এগোনো।
জর্ডানের কাছে হারলেও কী হতে পারে আর্জেন্টনার
যদি আর্জেন্টিনা অস্ট্রিয়ার কাছে হেরে যায় এবং পরে জর্ডানকেও হারাতে না পারে, তাহলে পরিস্থিতি আরো জটিল হবে। ৪ পয়েন্টে শেষ করলে তৃতীয় হওয়া বা সেরা তৃতীয় দলের হিসাবেও যেতে হতে পারে। ৩ পয়েন্টে শেষ করলে বিদায়ের শঙ্কা তৈরি হবে। তাই অস্ট্রিয়া ম্যাচে পয়েন্ট নেওয়া আর্জেন্টিনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
গ্রুপ ‘এইচ’-এ জটিল সমীকরণ
এদিকে গ্রুপ ‘এইচ’-এর হিসাব এখনো শেষ হয়নি। জটিল হিসেবে দাঁড়িয়ে এই গ্রুপ। বর্তমান অবস্থায় গ্রুপ ‘এইচ’-এর চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে স্পেন শক্তিশালী দাবিদার হলেও এখনো নানা সমীকরণ অপেক্ষা করছে।
স্পেন দুই ম্যাচ খেলে একটিতে জয় ও একটিতে ড্র করেছে। ৪ পয়েন্ট নিয়ে এখনো গ্রুপের শীর্ষে তারা। দুই ম্যাচ খেলে একটিতে ড্র ও একটিতে হেরে সৌদি আরবের পয়েন্ট ১। উরুগুয়ে ও কেপ ভার্দে দুটি করে ম্যাচ খেলেছে। দুদলেরই কেউ এখন পর্যন্ত জয়ের দেখা পায়নি। দুদলের পয়েন্ট ২।
গ্রুপ পর্বে সামনে উরুগুয়ের মুখোমুখি হবে স্পেন। আর সৌদি আরবের মুখোমুখি হবে কেপ ভার্দে। স্পেন জয় পেলে গ্রুপচ্যাম্পিয়ন হয়ে চলে যাবে শেষ ৩২-এ। তখন দ্বিতীয় হওয়ার সম্ভাবনা থাকবে না উরুগুয়ের। আর স্পেন হারলে ৫ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হবে উরুগুয়ে।
সেক্ষেত্রে গ্রুপে দ্বিতীয় হতে সৌদি আরব আর কেপ ভার্দের ম্যাচের দিকেও তাকিয়ে থাকতে হবে স্পেনকে। কারণ ওই ম্যাচে কেপ ভার্দে জিতলে তাদের পয়েন্ট হবে ৫, আর সৌদি আরব জিতলে তাদের পয়েন্ট হবে ৪। স্পেনের সঙ্গে উরুগুয়ে জিতলে সৌদির সঙ্গে কেপ ভার্দে জিতলে উরুগুয়ে ও কেপ ভার্দের মধ্যে একদল গ্রুপচ্যাম্পিয়ন ও দ্বিতীয় হবে। আর কেপ ভার্দ হেরে গেলে ৪ পয়েন্ট হবে স্পেন আর সৌদি আরবের। সেক্ষেত্রে গোলের সংখ্যা দ্বিতীয় দল চূড়ান্ত হবে।

সোমবার, ২২ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২২ জুন ২০২৬

আপনার মতামত লিখুন