ঢাকা    শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩
ঢাকা    শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩
দিনাজপুর টোয়েন্টিফোর

দিনাজপুরে বাড়ছে পরিবেশবান্ধব ও নিরাপদ সবজি চাষ

​দিনাজপুরে রাসায়নিক কীটনাশক ও সারের ব্যবহার কমিয়ে পরিবেশবান্ধব ও জৈব পদ্ধতিতে সবজি চাষের প্রবণতা বাড়ছে। উৎপাদন খরচ হ্রাস, বাজারে ভালো দাম এবং ক্রমবর্ধমান চাহিদার কারণে জেলার কৃষকরা এখন আধুনিক ও সমন্বিত বালাইনাশক পদ্ধতির দিকে ঝুঁকছেন।

​সদর উপজেলার আস্করপুর ইউনিয়নসহ বিভিন্ন এলাকায় করলা, লাউ, বেগুন, ঝিঙা, মরিচ ও পটলসহ নানা ধরনের মৌসুমি সবজির ব্যাপক ফলন হচ্ছে। এখানকার উৎপাদিত বিষমুক্ত সবজি স্থানীয় চাহিদা মিটিয়ে ঢাকা, রংপুর ও রাজশাহীসহ দেশের বিভিন্ন জেলা ও বিভাগীয় শহরে সরবরাহ করা হচ্ছে।

​ক্ষতিকর পোকামাকড় দমনে কৃষকরা এখন কীটনাশকের পরিবর্তে ফেরোমন ফাঁদ, হলুদ আঠালো ফাঁদ ও আলোক ফাঁদের মতো আধুনিক পরিবেশবান্ধব প্রযুক্তি এবং জৈব সার ব্যবহার করছেন। স্থানীয় কৃষক মাইনুল ও আব্দুল্লাহ জানান, জৈব পদ্ধতিতে চাষ করায় উৎপাদন খরচ অনেক কমেছে। বাজারে নিরাপদ সবজির চাহিদা বেশি থাকায় তারা ভালো দাম পাচ্ছেন এবং লাভবান হচ্ছেন।

​দিনাজপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আফজাল হোসেন জানান, জেলায় প্রায় ৩০ হাজার হেক্টর জমিতে সবজির আবাদ হয়। নিরাপদ ও বিষমুক্ত সবজি উৎপাদনের এই উদ্যোগ আরও সম্প্রসারিত হলে জনস্বাস্থ্য সুরক্ষার পাশাপাশি কৃষকদের আয়ও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে।

বিষয় : দিনাজপুরে বাড়ছে পরিবেশবান্ধব ও নিরাপদ সবজি চাষ

আপনার মতামত লিখুন

দিনাজপুর টোয়েন্টিফোর

শনিবার, ২০ জুন ২০২৬

দিনাজপুরে বাড়ছে পরিবেশবান্ধব ও নিরাপদ সবজি চাষ

প্রকাশের তারিখ : ২০ জুন ২০২৬

featured Image

​দিনাজপুরে রাসায়নিক কীটনাশক ও সারের ব্যবহার কমিয়ে পরিবেশবান্ধব ও জৈব পদ্ধতিতে সবজি চাষের প্রবণতা বাড়ছে। উৎপাদন খরচ হ্রাস, বাজারে ভালো দাম এবং ক্রমবর্ধমান চাহিদার কারণে জেলার কৃষকরা এখন আধুনিক ও সমন্বিত বালাইনাশক পদ্ধতির দিকে ঝুঁকছেন।

​সদর উপজেলার আস্করপুর ইউনিয়নসহ বিভিন্ন এলাকায় করলা, লাউ, বেগুন, ঝিঙা, মরিচ ও পটলসহ নানা ধরনের মৌসুমি সবজির ব্যাপক ফলন হচ্ছে। এখানকার উৎপাদিত বিষমুক্ত সবজি স্থানীয় চাহিদা মিটিয়ে ঢাকা, রংপুর ও রাজশাহীসহ দেশের বিভিন্ন জেলা ও বিভাগীয় শহরে সরবরাহ করা হচ্ছে।

​ক্ষতিকর পোকামাকড় দমনে কৃষকরা এখন কীটনাশকের পরিবর্তে ফেরোমন ফাঁদ, হলুদ আঠালো ফাঁদ ও আলোক ফাঁদের মতো আধুনিক পরিবেশবান্ধব প্রযুক্তি এবং জৈব সার ব্যবহার করছেন। স্থানীয় কৃষক মাইনুল ও আব্দুল্লাহ জানান, জৈব পদ্ধতিতে চাষ করায় উৎপাদন খরচ অনেক কমেছে। বাজারে নিরাপদ সবজির চাহিদা বেশি থাকায় তারা ভালো দাম পাচ্ছেন এবং লাভবান হচ্ছেন।

​দিনাজপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আফজাল হোসেন জানান, জেলায় প্রায় ৩০ হাজার হেক্টর জমিতে সবজির আবাদ হয়। নিরাপদ ও বিষমুক্ত সবজি উৎপাদনের এই উদ্যোগ আরও সম্প্রসারিত হলে জনস্বাস্থ্য সুরক্ষার পাশাপাশি কৃষকদের আয়ও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে।

দিনাজপুর টোয়েন্টিফোর

প্রকাশক ও সম্পাদক: মো: শাহ্ আলম নূর আকাশ (8801715412204)
বার্তা সম্পাদক: মো: নুরুল হুদা দুলাল (8801715803963)
হেড অব নিউজ: আব্দুস সালাম (8801721460008) 
আইন উপদেষ্টা: অ্যাড. সারওয়ার আহমেদ বাবু (8801318071980)

কপিরাইট © ২০২৬ সর্বস্ব সংরক্ষিত দিনাজপুর টোয়েন্টিফোর ডট কম