দিনাজপুর টোয়েন্টিফোর

বাংলাদেশি অনুপ্রবেশকারীদের শনাক্ত করেই ফেরত: শুভেন্দু

পশ্চিমবঙ্গে অবৈধ অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিল বিজেপি সরকার। ভারতের বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) কার্যকর করার ঘোষণা দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

বুধবার পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের প্রধান প্রশাসনিক ভবন নবান্নে সাংবাদিকদের শুভেন্দু বলেন, ‘যারা ভারতের সীমান্ত পেরিয়ে এসেছেন, কিন্তু নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ-এর) আওতায় পড়েন না, তারা ‘পুরোপুরি অবৈধ অনুপ্রবেশকারী’। তাদের রাজ্য পুলিশ গ্রেফতার করবে, আটক করবে এবং সীমান্ত সুরক্ষা বাহিনীর (বিএসএফ) হাতে তুলে দেবে। বিএসএফ বিডিআরের সঙ্গে কথা বলে তাদের ডিপোর্ট করার ব্যবস্থা করবে। অর্থাৎ ডিটেক্ট, ডিলিট, এবং ডিপোর্ট  (শনাক্ত, বাদ এবং ফেরত)।’  

সীমান্ত সংলগ্ন থানাগুলোতে অবিলম্বে এই প্রক্রিয়া কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে রাজ্যের ডিজি এবং মুখ্যসচিবকেও প্রয়োজনীয় পদক্ষেপের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন শুভেন্দু অধিকারী।

ভারতের নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) অনুযায়ী, বাংলাদেশ, পাকিস্তান এবং আফগানিস্তান থেকে যে হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি এবং খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ ২০২৪ সালের ৩১ ডিসেম্বরের আগে ভারতে এসেছেন তারা ভারতীয় নাগরিকত্বের আবেদন করতে পারবেন।  মুসলিম সম্প্রদায়ের মানুষ এই আইনের আওতায় পড়েন না।

শুভেন্দু আরও বলেন, ‘আমাদের রাজ্যে ২২০০ কিলোমিটারের মধ্যে ১৬০০ কিলোমিটার কাঁটাতার রয়েছে। আমাদের সীমান্তে যে কাঁটাতার সম্পূর্ণ আমরা করতে পারিনি। … আমরা বর্তমান সরকার আসার পর দ্রুততার সঙ্গে এই জমি হস্তান্তরের প্রক্রিয়া শুরু করতে চলেছি। আজকে এর সূচনা লগ্নে আমরা ২৭ কি.মি এলাকাকে সুরক্ষিত করার প্রয়োজনীয় জমি — সরকারি এবং প্রাইভেট জমি যা আমরা ক্রয় করছি এবং তার সম্পূর্ণ অর্থ বিএসএফ এবং ভারত সরকার আমাদের দিচ্ছেন — আমরা সেটা সূচনা করলাম।’

তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি পশ্চিমবাংলার দেশপ্রেমিক জনগণ এবং আমাদের অত্যন্ত দক্ষ আধিকারিকরা আগামী কিছু দিনের মধ্যে যতটা জমি আমাদের দেওয়ার দরকার বা আমরা দিতে পারব, যেখানে যেখানে সীমান্ত সুরক্ষার প্রশ্নে কাঁটাতার দেওয়া সম্ভব, আমরা অতি দ্রুততার সঙ্গে তুলে ধরব।’

সূত্র: বিবিসি বাংলা

বিষয় : বাংলাদেশি অনুপ্রবেশকারীদের শনাক্ত করেই ফেরত: শুভেন্দু

আপনার মতামত লিখুন

দিনাজপুর টোয়েন্টিফোর

বৃহস্পতিবার, ২১ মে ২০২৬

বাংলাদেশি অনুপ্রবেশকারীদের শনাক্ত করেই ফেরত: শুভেন্দু

প্রকাশের তারিখ : ২০ মে ২০২৬

featured Image

পশ্চিমবঙ্গে অবৈধ অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিল বিজেপি সরকার। ভারতের বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) কার্যকর করার ঘোষণা দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

বুধবার পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের প্রধান প্রশাসনিক ভবন নবান্নে সাংবাদিকদের শুভেন্দু বলেন, ‘যারা ভারতের সীমান্ত পেরিয়ে এসেছেন, কিন্তু নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ-এর) আওতায় পড়েন না, তারা ‘পুরোপুরি অবৈধ অনুপ্রবেশকারী’। তাদের রাজ্য পুলিশ গ্রেফতার করবে, আটক করবে এবং সীমান্ত সুরক্ষা বাহিনীর (বিএসএফ) হাতে তুলে দেবে। বিএসএফ বিডিআরের সঙ্গে কথা বলে তাদের ডিপোর্ট করার ব্যবস্থা করবে। অর্থাৎ ডিটেক্ট, ডিলিট, এবং ডিপোর্ট  (শনাক্ত, বাদ এবং ফেরত)।’  

সীমান্ত সংলগ্ন থানাগুলোতে অবিলম্বে এই প্রক্রিয়া কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে রাজ্যের ডিজি এবং মুখ্যসচিবকেও প্রয়োজনীয় পদক্ষেপের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন শুভেন্দু অধিকারী।

ভারতের নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) অনুযায়ী, বাংলাদেশ, পাকিস্তান এবং আফগানিস্তান থেকে যে হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি এবং খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ ২০২৪ সালের ৩১ ডিসেম্বরের আগে ভারতে এসেছেন তারা ভারতীয় নাগরিকত্বের আবেদন করতে পারবেন।  মুসলিম সম্প্রদায়ের মানুষ এই আইনের আওতায় পড়েন না।

শুভেন্দু আরও বলেন, ‘আমাদের রাজ্যে ২২০০ কিলোমিটারের মধ্যে ১৬০০ কিলোমিটার কাঁটাতার রয়েছে। আমাদের সীমান্তে যে কাঁটাতার সম্পূর্ণ আমরা করতে পারিনি। … আমরা বর্তমান সরকার আসার পর দ্রুততার সঙ্গে এই জমি হস্তান্তরের প্রক্রিয়া শুরু করতে চলেছি। আজকে এর সূচনা লগ্নে আমরা ২৭ কি.মি এলাকাকে সুরক্ষিত করার প্রয়োজনীয় জমি — সরকারি এবং প্রাইভেট জমি যা আমরা ক্রয় করছি এবং তার সম্পূর্ণ অর্থ বিএসএফ এবং ভারত সরকার আমাদের দিচ্ছেন — আমরা সেটা সূচনা করলাম।’

তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি পশ্চিমবাংলার দেশপ্রেমিক জনগণ এবং আমাদের অত্যন্ত দক্ষ আধিকারিকরা আগামী কিছু দিনের মধ্যে যতটা জমি আমাদের দেওয়ার দরকার বা আমরা দিতে পারব, যেখানে যেখানে সীমান্ত সুরক্ষার প্রশ্নে কাঁটাতার দেওয়া সম্ভব, আমরা অতি দ্রুততার সঙ্গে তুলে ধরব।’

সূত্র: বিবিসি বাংলা

দিনাজপুর টোয়েন্টিফোর

প্রকাশক ও সম্পাদক: মো: শাহ্ আলম নূর আকাশ (8801715412204)
বার্তা সম্পাদক: মো: নুরুল হুদা দুলাল (8801715803963)
হেড অব নিউজ: আব্দুস সালাম (8801721460008) 
আইন উপদেষ্টা: অ্যাড. সারওয়ার আহমেদ বাবু (8801318071980)

কপিরাইট © ২০২৬ সর্বস্ব সংরক্ষিত দিনাজপুর টোয়েন্টিফোর ডট কম