দিনাজপুর টোয়েন্টিফোর

বাংলাদেশ আন্তঃ বিশ্ববিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতা- এ হাবিপ্রবি’র সাফল্য

বাংলাদেশ আন্তঃবিশ^বিদ্যালয় ক্রীড়া সংস্থা কর্তৃক আয়োজিত আন্তঃ বিশ্ববিদ্যালয় ক্রীড়া প্রতিয়োগিতা-২০২৬ ইসলামী বিশ^বিদ্যালয়, কুষ্টিয়ায় অনুষ্ঠিত হয়। হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় (হাবিপ্রবি) থেকে কৃষি অনুষদ ২০২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আব্দুল্লাহ আল মামুন আসিফ এবং  মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী নবাব রায়, সিএসই অনুষদের ২০২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আব্দুল্লাহীল ওমর ও পদার্থ বিজ্ঞান বিভাগের ২০২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মামুনুর রহমান প্রতিযোগীতায় অংশগ্রহণ করেন। এর মধ্যে ৪-৬ মে এথলেটিক্স প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আব্দুল্লাহ আল মামুন ১৫০০ মিটার, ৫০০০ মিটার এবং ১০০০০ মিটার দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ১৫০০ মিটার ও ৫০০০ মিটার দৌড় প্রতিযোগিতায় তিনি ৩য় স্থান এবং ১০০০০ মিটার দৌড় প্রতিযোগিতায় ২য় স্থান অধিকার করেন। 

উক্ত আন্তঃ বিশ্ববিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতায় টিম ম্যানেজার হিসেবে ছিলেন হাবিপ্রবি’র শরীরচর্চা শিক্ষা শাখার পরিচালক মো. মাহবুব উল হাসান। ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা অদ্য রবিবার বিশ^বিদ্যালয়ে ফিরে মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. এনামউল্যা-এর সাথে সৌজন্য সাক্ষাত করেন।

উল্লেখ্য, দেশের ২২টি পাবলিক বিশ^বিদ্যালয় উক্ত প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এবং দলীয় পারফরমেন্সের ভিত্তিতে হাবিপ্রবি ৫ম স্থান অর্জন করে।

আপনার মতামত লিখুন

দিনাজপুর টোয়েন্টিফোর

সোমবার, ১১ মে ২০২৬

বাংলাদেশ আন্তঃ বিশ্ববিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতা- এ হাবিপ্রবি’র সাফল্য

প্রকাশের তারিখ : ১০ মে ২০২৬

featured Image

বাংলাদেশ আন্তঃবিশ^বিদ্যালয় ক্রীড়া সংস্থা কর্তৃক আয়োজিত আন্তঃ বিশ্ববিদ্যালয় ক্রীড়া প্রতিয়োগিতা-২০২৬ ইসলামী বিশ^বিদ্যালয়, কুষ্টিয়ায় অনুষ্ঠিত হয়। হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় (হাবিপ্রবি) থেকে কৃষি অনুষদ ২০২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আব্দুল্লাহ আল মামুন আসিফ এবং  মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী নবাব রায়, সিএসই অনুষদের ২০২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আব্দুল্লাহীল ওমর ও পদার্থ বিজ্ঞান বিভাগের ২০২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মামুনুর রহমান প্রতিযোগীতায় অংশগ্রহণ করেন। এর মধ্যে ৪-৬ মে এথলেটিক্স প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আব্দুল্লাহ আল মামুন ১৫০০ মিটার, ৫০০০ মিটার এবং ১০০০০ মিটার দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ১৫০০ মিটার ও ৫০০০ মিটার দৌড় প্রতিযোগিতায় তিনি ৩য় স্থান এবং ১০০০০ মিটার দৌড় প্রতিযোগিতায় ২য় স্থান অধিকার করেন। 

উক্ত আন্তঃ বিশ্ববিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতায় টিম ম্যানেজার হিসেবে ছিলেন হাবিপ্রবি’র শরীরচর্চা শিক্ষা শাখার পরিচালক মো. মাহবুব উল হাসান। ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা অদ্য রবিবার বিশ^বিদ্যালয়ে ফিরে মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. এনামউল্যা-এর সাথে সৌজন্য সাক্ষাত করেন।

উল্লেখ্য, দেশের ২২টি পাবলিক বিশ^বিদ্যালয় উক্ত প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এবং দলীয় পারফরমেন্সের ভিত্তিতে হাবিপ্রবি ৫ম স্থান অর্জন করে।

দিনাজপুর টোয়েন্টিফোর

প্রকাশক ও সম্পাদক: মো: শাহ্ আলম নূর আকাশ (8801715412204)
বার্তা সম্পাদক: মো: নুরুল হুদা দুলাল (8801715803963)
হেড অব নিউজ: আব্দুস সালাম (8801721460008) 
আইন উপদেষ্টা: অ্যাড. সারওয়ার আহমেদ বাবু (8801318071980)

কপিরাইট © ২০২৬ সর্বস্ব সংরক্ষিত দিনাজপুর টোয়েন্টিফোর ডট কম