পঞ্চগড়ের আটোয়ারীতে ১৩ পিস ইয়াবাসহ এক মাদক বিক্রেতাকে আটক করেছে আটোয়ারী থানা পুলিশ। আটককৃত ব্যক্তির নাম বিলাস চন্দ্র রায় (৩৬)। তিনি উপজেলার কুরুলিয়া গ্রামের বাসিন্দা। তার পিতার নাম গোবিন্দ নাথ রায়।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৮ মে রাতে উপজেলার ৫নং বলরামপুর ইউনিয়নের কুরুলিয়া গ্রামে জনৈক রশিদুল ইসলাম চেয়ারম্যানের ইটভাটার দক্ষিণ পাশের অফিস কক্ষের সামনে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ১৩ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এ ঘটনায় তার বিরুদ্ধে আটোয়ারী থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর ১০(ক) ধারায় মামলা দায়ের করা হয়েছে।আটককৃত আসামিকে শুক্রবার (৯ মে) পঞ্চগড় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

রোববার, ১০ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১০ মে ২০২৬

আপনার মতামত লিখুন