দিনাজপুর টোয়েন্টিফোর

দেড় দশক পর আসছে ‘থ্রি ইডিয়টস’-এর সিক্যুয়েল

ছবি: সংগৃহীত

জনপ্রিয় বলিউড সিনেমা ‘থ্রি ইডিয়টস’। ২০০৯ সালে মুক্তি পাওয়া রাজকুমার হিরানি পরিচালিত ছবিটির প্রধান তিন আইকনিক চরিত্র ‘র‌্যাঞ্চো’, ‘ফারহান’ ও ‘রাজু’ এখনো দর্শকদের কাছে সমানভাবে জনপ্রিয়। দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে এর সিক্যুয়েল আসতে চলেছে। 

বলিউড মেগাস্টার আমির খান নিশ্চিত করেছেন, ২০০৯ সালের ব্লকবাস্টার ছবি ‘থ্রি ইডিয়টস’-এর সিক্যুয়েল তৈরির কাজ শুরু হয়েছে। 

সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেতা জানান, পরিচালক রাজকুমার হিরানি এবং লেখক অভিজাত জোশী বর্তমানে এই প্রজেক্টের চিত্রনাট্য নিয়ে কাজ করছেন। 

আমির খান জানান, সিক্যুয়েলের গল্পটি মূল সিনেমার চরিত্রগুলোকে কেন্দ্র করেই আবর্তিত হবে, তবে গল্পের প্রেক্ষাপট হবে ১০ বছর পরের। তিনি ইতোমধ্যেই চিত্রনাট্যের প্রাথমিক খসড়া শুনেছেন এবং সেটি নিয়ে বেশ উচ্ছ্বসিত বলেও উল্লেখ করেন। 

আমিরের ভাষায়, ‘গল্পটি খুব চমৎকারভাবে ফুটে উঠেছে। আমি আবারও এই আইকনিক চরিত্রে ফিরে আসার জন্য মুখিয়ে আছি।’     এর আগে পরিচালক রাজকুমার হিরানির সঙ্গে দাদাসাহেব ফালকের জীবনীভিত্তিক একটি চলচ্চিত্রে কাজ করার কথা ছিল আমিরের। তবে অভিনেতা জানিয়েছেন, চিত্রনাট্যের খসড়াগুলো নিয়ে টিম পুরোপুরি সন্তুষ্ট না হওয়ায় আপাতত সেই প্রজেক্টটি স্থগিত রাখা হয়েছে। 

বর্তমানে ‘থ্রি ইডিয়টস ২’ নিয়েই হিরানির পুরো মনোযোগ। 

অভিনেতা আরও যোগ করেন, সিক্যুয়েলটিতে মূল ছবির মতো হাস্যরস এবং আবেগপূর্ণ গভীরতা এবারও বজায় রাখা হয়েছে। তবে এবার গল্পের মোড় হবে একদম নতুন। 

যদিও গত বছর আর. মাধবন এবং আমির খান দুজনেই সিক্যুয়েলের সম্ভাবনাকে কিছুটা ‘অবাস্তব’ বলে উড়িয়ে দিয়েছিলেন, কিন্তু নতুন চিত্রনাট্য সেই জল্পনা পাল্টে দিয়েছে। আমির খানের মতে, তার অভিনীত ‘র্যাঞ্চো’ চরিত্রটি তার ক্যারিয়ারের সবচেয়ে জনপ্রিয় চরিত্র এবং দর্শকরা আজও এটি নিয়ে আলোচনা করে। 

রাজকুমার হিরানির পরিচালনায় নতুন এই অধ্যায়টি ভারতীয় চলচ্চিত্রের অন্যতম সফল এই ফ্র্যাঞ্চাইজিকে আবার কোন উচ্চতায় নিয়ে যায়, এখন সেটাই দেখার বিষয়। 

সূত্র: হাঙ্গামা এক্সপ্রেস

বিষয় : দেড় দশক পর আসছে ‘থ্রি ইডিয়টস’-এর সিক্যুয়েল

আপনার মতামত লিখুন

দিনাজপুর টোয়েন্টিফোর

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

দেড় দশক পর আসছে ‘থ্রি ইডিয়টস’-এর সিক্যুয়েল

প্রকাশের তারিখ : ২৯ এপ্রিল ২০২৬

featured Image

জনপ্রিয় বলিউড সিনেমা ‘থ্রি ইডিয়টস’। ২০০৯ সালে মুক্তি পাওয়া রাজকুমার হিরানি পরিচালিত ছবিটির প্রধান তিন আইকনিক চরিত্র ‘র‌্যাঞ্চো’, ‘ফারহান’ ও ‘রাজু’ এখনো দর্শকদের কাছে সমানভাবে জনপ্রিয়। দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে এর সিক্যুয়েল আসতে চলেছে। 

বলিউড মেগাস্টার আমির খান নিশ্চিত করেছেন, ২০০৯ সালের ব্লকবাস্টার ছবি ‘থ্রি ইডিয়টস’-এর সিক্যুয়েল তৈরির কাজ শুরু হয়েছে। 

সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেতা জানান, পরিচালক রাজকুমার হিরানি এবং লেখক অভিজাত জোশী বর্তমানে এই প্রজেক্টের চিত্রনাট্য নিয়ে কাজ করছেন। 

আমির খান জানান, সিক্যুয়েলের গল্পটি মূল সিনেমার চরিত্রগুলোকে কেন্দ্র করেই আবর্তিত হবে, তবে গল্পের প্রেক্ষাপট হবে ১০ বছর পরের। তিনি ইতোমধ্যেই চিত্রনাট্যের প্রাথমিক খসড়া শুনেছেন এবং সেটি নিয়ে বেশ উচ্ছ্বসিত বলেও উল্লেখ করেন। 

আমিরের ভাষায়, ‘গল্পটি খুব চমৎকারভাবে ফুটে উঠেছে। আমি আবারও এই আইকনিক চরিত্রে ফিরে আসার জন্য মুখিয়ে আছি।’     এর আগে পরিচালক রাজকুমার হিরানির সঙ্গে দাদাসাহেব ফালকের জীবনীভিত্তিক একটি চলচ্চিত্রে কাজ করার কথা ছিল আমিরের। তবে অভিনেতা জানিয়েছেন, চিত্রনাট্যের খসড়াগুলো নিয়ে টিম পুরোপুরি সন্তুষ্ট না হওয়ায় আপাতত সেই প্রজেক্টটি স্থগিত রাখা হয়েছে। 

বর্তমানে ‘থ্রি ইডিয়টস ২’ নিয়েই হিরানির পুরো মনোযোগ। 

অভিনেতা আরও যোগ করেন, সিক্যুয়েলটিতে মূল ছবির মতো হাস্যরস এবং আবেগপূর্ণ গভীরতা এবারও বজায় রাখা হয়েছে। তবে এবার গল্পের মোড় হবে একদম নতুন। 

যদিও গত বছর আর. মাধবন এবং আমির খান দুজনেই সিক্যুয়েলের সম্ভাবনাকে কিছুটা ‘অবাস্তব’ বলে উড়িয়ে দিয়েছিলেন, কিন্তু নতুন চিত্রনাট্য সেই জল্পনা পাল্টে দিয়েছে। আমির খানের মতে, তার অভিনীত ‘র্যাঞ্চো’ চরিত্রটি তার ক্যারিয়ারের সবচেয়ে জনপ্রিয় চরিত্র এবং দর্শকরা আজও এটি নিয়ে আলোচনা করে। 

রাজকুমার হিরানির পরিচালনায় নতুন এই অধ্যায়টি ভারতীয় চলচ্চিত্রের অন্যতম সফল এই ফ্র্যাঞ্চাইজিকে আবার কোন উচ্চতায় নিয়ে যায়, এখন সেটাই দেখার বিষয়। 

সূত্র: হাঙ্গামা এক্সপ্রেস

দিনাজপুর টোয়েন্টিফোর

প্রকাশক ও সম্পাদক: মো: শাহ্ আলম নূর আকাশ (8801715412204)
বার্তা সম্পাদক: মো: নুরুল হুদা দুলাল (8801715803963)
হেড অব নিউজ: আব্দুস সালাম (8801721460008) 
আইন উপদেষ্টা: অ্যাড. সারওয়ার আহমেদ বাবু (8801318071980)

কপিরাইট © ২০২৬ সর্বস্ব সংরক্ষিত দিনাজপুর টোয়েন্টিফোর ডট কম