ঢাকা    রোববার, ০৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩

দিনাজপুর টোয়েন্টিফোর

দিনাজপুরে পাম্পে তেল নিতে গিয়ে হিটস্ট্রোকে কৃষকের মৃত্যু

দিনাজপুরের কাহারোলে একটি পেট্রোল পাম্পে মোটরসাইকেলে তেল নিতে গিয়ে হিটস্ট্রোকে এনায়েতুল করিম (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে উপজেলার সুন্দইল এলাকায় অবস্থিত ‘আছমা লতিফা ফিলিং স্টেশনে’ এই ঘটনা ঘটে। নিহত এনায়েতুল করিম বীরগঞ্জ উপজেলার সাতোর ইউনিয়নের সাতোর গ্রামের মো. মোজাম্মেল হোসেনের ছেলে। পেশায় তিনি একজন কৃষক ছিলেন।

জানা গেছে, এনায়েতুল করিম কাহারোল উপজেলার তাড়গাঁও ইউনিয়নের ইছাইল গ্রামে অবস্থিত শ্বশুরবাড়ি থেকে নিজ বাড়িতে ফিরছিলেন। পথে সুন্দইল এলাকায় ফিলিং স্টেশনে ভিড় দেখে তিনি মোটরসাইকেলে তেল নিতে পাম্পে প্রবেশ করেন। দীর্ঘ সময় তপ্ত রোদে লাইনে দাঁড়িয়ে থাকার একপর্যায়ে তিনি অসুস্থ বোধ করেন এবং অতিরিক্ত গরমে হিটস্ট্রোক করে মোটরসাইকেলসহ মাটিতে লুটিয়ে পড়েন।

এ সময় পাম্পে উপস্থিত লোকজন দ্রুত তাকে উদ্ধার করে কাহারোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

কাহারোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল কুমার বর্মন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তেল নেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায় এনায়েতুল করিম অসুস্থ হয়ে পড়েন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় কোনো অভিযোগ না থাকায় মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আপনার মতামত লিখুন

দিনাজপুর টোয়েন্টিফোর

রোববার, ০৯ আগস্ট ২০২৬

দিনাজপুরে পাম্পে তেল নিতে গিয়ে হিটস্ট্রোকে কৃষকের মৃত্যু

প্রকাশের তারিখ : ২৬ মার্চ ২০২৬

featured Image

দিনাজপুরের কাহারোলে একটি পেট্রোল পাম্পে মোটরসাইকেলে তেল নিতে গিয়ে হিটস্ট্রোকে এনায়েতুল করিম (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে উপজেলার সুন্দইল এলাকায় অবস্থিত ‘আছমা লতিফা ফিলিং স্টেশনে’ এই ঘটনা ঘটে। নিহত এনায়েতুল করিম বীরগঞ্জ উপজেলার সাতোর ইউনিয়নের সাতোর গ্রামের মো. মোজাম্মেল হোসেনের ছেলে। পেশায় তিনি একজন কৃষক ছিলেন।

জানা গেছে, এনায়েতুল করিম কাহারোল উপজেলার তাড়গাঁও ইউনিয়নের ইছাইল গ্রামে অবস্থিত শ্বশুরবাড়ি থেকে নিজ বাড়িতে ফিরছিলেন। পথে সুন্দইল এলাকায় ফিলিং স্টেশনে ভিড় দেখে তিনি মোটরসাইকেলে তেল নিতে পাম্পে প্রবেশ করেন। দীর্ঘ সময় তপ্ত রোদে লাইনে দাঁড়িয়ে থাকার একপর্যায়ে তিনি অসুস্থ বোধ করেন এবং অতিরিক্ত গরমে হিটস্ট্রোক করে মোটরসাইকেলসহ মাটিতে লুটিয়ে পড়েন।

এ সময় পাম্পে উপস্থিত লোকজন দ্রুত তাকে উদ্ধার করে কাহারোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

কাহারোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল কুমার বর্মন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তেল নেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায় এনায়েতুল করিম অসুস্থ হয়ে পড়েন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় কোনো অভিযোগ না থাকায় মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

দিনাজপুর টোয়েন্টিফোর

প্রকাশক ও সম্পাদক: মো: শাহ্ আলম নূর আকাশ (8801715412204)
বার্তা সম্পাদক: মো: নুরুল হুদা দুলাল (8801715803963)
হেড অব নিউজ: আব্দুস সালাম (8801721460008) 
আইন উপদেষ্টা: অ্যাড. সারওয়ার আহমেদ বাবু (8801318071980)

কপিরাইট © ২০২৬ সর্বস্ব সংরক্ষিত দিনাজপুর টোয়েন্টিফোর ডট কম