ঢাকা    মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩
ঢাকা    মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩
দিনাজপুর টোয়েন্টিফোর

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সাবেক প্রতিমন্ত্রী সতীশ চন্দ্র রায় মারা গেছে

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সভাপতিমণ্ডলীর সদস্য, মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী প্রবীণ জননেতা সতীশ চন্দ্র রায় আর নেই। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৭ বছর।মঙ্গলবার (১৮ আগস্ট) দিনাজপুরের বিরল উপজেলার মঙ্গলপুরের মোস্তফাবাদ গ্রামের নিজ বাসভবনে রাত ১০টা ৫ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।পারিবারিক সূত্র জানায়, দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন সতীশ চন্দ্র রায়। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তার শেষকৃত্যের সময়সূচি পরবর্তীতে পারিবারিকভাবে জানানো হবে।এদিকে মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে রাজনৈতিক অঙ্গনসহ তার জন্মস্থান দিনাজপুরের বিরলে শোকের ছায়া নেমে আসে। প্রবীণ এই রাজনীতিবিদের মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সাবেক প্রতিমন্ত্রী সতীশ চন্দ্র রায় মারা গেছে