ঢাকা    বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩
ঢাকা    বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩
দিনাজপুর টোয়েন্টিফোর

বিশ্বকাপে মেসির প্রথম হ্যাটট্রিকের ম্যাচে যত রেকর্ড

২০ বছর আগে ঠিক এই দিনটিতেই (১৬ জুন) সার্বিয়া ও মন্টিনিগ্রোর বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিষেক হয়েছিল ১৮ বছরের এক তরুণ জাদুকরের। দুই দশক পর সেই একই দিনে, কানসাস সিটির অ্যারোহেড স্টেডিয়ামে ফুটবল ইতিহাসের অন্যতম সেরা মহাকাব্য লিখলেন ৩৯ ছুঁইছুঁই লিওনেল মেসি। আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করে কেবল আর্জেন্টিনার বিশ্বকাপ অভিযানই দুর্দান্তভাবে শুরু করেননি, একই সাথে ছুঁয়ে ফেলেছেন বিশ্বকাপের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার রেকর্ডও।মেসির এই জাদুকরী পারফরম্যান্সে আলজেরিয়াকে উড়িয়ে দিয়ে শিরোপা ধরে রাখার মিশন শুরু করল বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। আন্তর্জাতিক ক্যারিয়ারের ২০০তম ম্যাচটি মেসি স্মরণীয় করে রাখলেন ক্যারিয়ারের ৬১তম এবং জাতীয় দলের হয়ে ১১তম হ্যাটট্রিক দিয়ে।[TECHTARANGA-POST:509]ম্যাচের শুরুতেই ইন্টার মিয়ামিতে খেলা তাঁর সতীর্থ রদ্রিগো ডি পলের চমৎকার পাস থেকে নিখুঁত ফিনিশিংয়ে গোল করে আর্জেন্টিনাকে এগিয়ে নেন মেসি। এরপর দ্বিতীয়ার্ধের শুরুতে নিজের দ্বিতীয় এবং ম্যাচের শেষ দিকে দুর্দান্ত এক গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি। হ্যাটট্রিক পূর্ণ হওয়ার পরপরই পুরো স্টেডিয়ামের হাজার হাজার দর্শকের করতালির মধ্য দিয়ে মাঠ ছাড়েন এই মহাতারকা।২০২৬ বিশ্বকাপে মাঠে নামার আগে টুর্নামেন্টে তাঁর গোল সংখ্যা ছিল ১৩টি। আর এবারের আসরে প্রথম ম্যাচে মাঠে নেমেই তিনি তা নিয়ে গেলেন ১৬ তে, তাতেই গড়লেন রেকর্ড। বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি গোলের মালিক ছিলেন মিরোস্লাভ ক্লোসা। জার্মান এই ফুটবলারের গোল ছিল ১৬টি। আলজেরিয়ার বিপক্ষে তিন নম্বর গোলটি করেই এই রেকর্ড ছুঁয়ে ফেলেন মেসি। বর্তমান ফর্ম বিবেচনায় আগামী ম্যাচগুলোতেই যে ক্লোসার এই বিশ্বরেকর্ড এককভাবে মেসির দখলে চলে যাচ্ছে, তা বলাই বাহুল্য।আর বিশ্বকাপে সর্বোচ্চ গোলের মালিক হওয়ার পথে মেসি ছাড়িয়ে গেছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদো নাজারিওকেও। বিশ্বকাপে রোনালদো গোলসংখ্যা ১৫টি। একই দিনে আরও বেশ কয়েকটি রেকর্ড গড়েছেন মেসি। আলজেরিয়ার বিপক্ষে মেসি নিজের প্রথম গোলটি করেন ম্যাচের ১৭ মিনিটে। এই গোলের সুবাদে ক্রিশ্চিয়ানো রোনালদোর পর বিশ্বের মাত্র দ্বিতীয় খেলোয়াড় হিসেবে পাঁচটি ভিন্ন বিশ্বকাপ আসরে গোল করার অনন্য কীর্তি গড়েছেন তিনি। একই সাথে বিশ্বকাপে এটি মেসির টানা পঞ্চম ম্যাচ যেখানে তিনি জালের দেখা পেলেন।এদিকে নিজের ক্যারিয়ারে এবং জাতীয় দলের জার্সিতেও এর আগে অহরহ হ্যাটট্রিক করা মেসি আলজেরিয়ার বিপক্ষে তিন গোল করেই পেলেন বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিকের দেখা। আলজেরিয়ার বিপক্ষে ম্যাচে আরেকটি বিশেষ রেকর্ডও গড়েছেন আর্জেন্টাইন মহাতারকা। বিশ্বকাপের ম্যাচে হ্যাটট্রিক করা সবচেয়ে বয়সী ফুটবলার এখন তিনি (৩৮ বছর ৩৫৭ দিন)। এর আগে রেকর্ডটি ছিল ক্রিস্টিয়ানো রোনালদোর দখলে। ২০১৮ বিশ্বকাপে স্পেনের বিপক্ষে ম্যাচে ৩৩ বছর ১৩০ দিন বয়সে হ্যাটট্রিক করেছিলেন পর্তুগিজ তারকা।এর আগে ফিফা বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে মাঠে নেমেই ইতিহাস গড়েন মেসি। আর্জেন্টিনার অধিনায়ক হিসেবে শুরুর একাদশে থাকা এই মহাতারকা বিশ্ব ফুটবলের প্রথম খেলোয়াড় হিসেবে ষষ্ঠ বিশ্বকাপে খেলার অনন্য কীর্তি গড়েছেন।[TECHTARANGA-POST:508]একই সঙ্গে দেশের জার্সিতে ২০০তম আন্তর্জাতিক ম্যাচ খেলে স্পর্শ করেছেন আরেকটি বিরল মাইলফলক। তার আগে এই রেকর্ড গড়েছেন পর্তুগিজ সুপারস্টার রোনালদো এবং কুয়েতের বাদের আল-মুতাভা। তৃতীয় ফুটবলার হিসেবে ২০০ আন্তর্জাতিক ম্যাচের মাইলফলক স্পর্শ করলেন মেসি।

বিশ্বকাপে মেসির প্রথম হ্যাটট্রিকের ম্যাচে যত রেকর্ড