দিনাজপুর টোয়েন্টিফোর

বাবরের সেঞ্চুরিতে ফাইনালে পেশোয়ার জালমি

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) ব্যাট হাতে দারুণ ফর্মে ফিরেছেন বাবর আজম। কোয়ালিফায়ার ম্যাচে তার রেকর্ডগড়া সেঞ্চুরিতে বড় জয় তুলে নিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে পেশোয়ার জালমি।করাচিতে অনুষ্ঠিত ম্যাচে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ২২১ রানের বিশাল সংগ্রহ গড়ে পেশোয়ার। দলের ইনিংসের ভিত গড়ে দেন বাবর আজম। ৫৯ বলে ১০৩ রানের ঝড়ো ইনিংসে তিনি ১২টি চার ও ৪টি ছক্কা মারেন। শুরুতে ভালো সূচনা এনে দেন মোহাম্মদ হারিস। পরে কুশল মেন্ডিসের সঙ্গে গুরুত্বপূর্ণ জুটি গড়ে তোলেন বাবর। শেষদিকে অ্যারন হার্ডির দ্রুতগতির ব্যাটিং দলকে বড় স্কোরে পৌঁছে দেয়।চলতি আসরে এটি বাবরের দ্বিতীয় সেঞ্চুরি। একই সঙ্গে পিএসএলের ইতিহাসে সর্বোচ্চ সেঞ্চুরির তালিকায় যৌথভাবে শীর্ষে উঠে এসেছেন তিনি। টি-টোয়েন্টি ক্রিকেটে তার সেঞ্চুরির সংখ্যা দাঁড়িয়েছে ১৩টিতে। ২২২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে লড়াইয়ের ইঙ্গিত দিলেও শেষ পর্যন্ত ভেঙে পড়ে ইসলামাবাদ ইউনাইটেড। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ১৫১ রানেই অলআউট হয় তারা। ফলে ৭০ রানের বড় ব্যবধানে হারে দলটি।[TECHTARANGA-POST:358]ইসলামাবাদের হয়ে সর্বোচ্চ ৪৪ রান করেন সামির মিনহাস। অধিনায়ক শাদাব খান ২৫ রান, ইমাদ ওয়াসিম ২২ রান এবং ডেভন কনওয়ে করেন ২০ রান।বাবরের অনবদ্য ইনিংস ও দলগত পারফরম্যান্সে ফাইনালে উঠে শিরোপার আরও কাছে পৌঁছে গেল পেশোয়ার জালমি।

বাবরের সেঞ্চুরিতে ফাইনালে পেশোয়ার জালমি