ঢাকা    বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩
ঢাকা    বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩
দিনাজপুর টোয়েন্টিফোর

প্রধানমন্ত্রীর সফরে জাপানে থাকছেন না রাষ্ট্রদূত, সমন্বয়ে গেছেন সচিব

প্রধানমন্ত্রী তারেক রহমানের আগামী ২৬ থেকে ২৯ অক্টোবর জাপান সফরের সময় টোকিওতে থাকছেন না জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দাউদ আলী। তাকে ঢাকায় রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।এদিকে, সফরের কূটনৈতিক বিষয় ও সার্বিক সমন্বয়ের দায়িত্ব পালনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (দ্বিপক্ষীয় বিষয়াবলি) মো. নজরুল ইসলামকে বিশেষ দায়িত্ব দিয়ে টোকিও পাঠানো হয়েছে।[TECHTARANGA-POST:795]ইতোমধ্যে নজরুল ইসলাম বুধবার (২১ অক্টোবর) জাপানে পৌঁছেছেন। প্রধানমন্ত্রীর সফর চলাকালে টোকিওতে থেকে তিনিই দ্বিপক্ষীয় বিষয়গুলোর তদারকি ও কূটনৈতিক সহায়তার মূল দায়িত্ব পালন করবেন।গত ১৫ অক্টোবর পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক চিঠিতে সফর নিয়ে আলোচনার জন্য রাষ্ট্রদূত দাউদ আলীকে ঢাকায় ডেকে পাঠানো হয়। দুই দিনের মধ্যে দেশে ফেরার নির্দেশ অনুসারে তিনি জাপান থেকে ঢাকায় ফিরেছেন।সফর নিয়ে আলোচনার জন্য রাষ্ট্রদূতকে ঢাকায় ডাকা হলেও প্রধানমন্ত্রীর সফরের প্রস্তুতিমূলক কাজে তাকে যুক্ত রাখা হয়নি।কূটনীতিকদের মতে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে প্রধানমন্ত্রীর সফরের আগে রাষ্ট্রদূত ঢাকায় অবস্থান করলে— এটি একটি ব্যতিক্রমী ঘটনা।

প্রধানমন্ত্রীর সফরে জাপানে থাকছেন না রাষ্ট্রদূত, সমন্বয়ে গেছেন সচিব