দিনাজপুরে পৃথক অভিযানে ১১১৩ বোতল মাদকদ্রব্য জব্দ, গ্রেফতার ১
দিনাজপুরে পৃথক অভিযান চালিয়ে এসকাফ, আরসিকাফ+, ফেনসিগ্রিপ, ফেয়ারডিল ও ফেনসিডিলসহ ১ মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।শনিবার (১১ এপ্রিল) বিকেল পৌনে চারটায় র্যাব ১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। গ্রেফতার কোতয়ালী থানার নুনাইচ কাকিঁলাদীঘি গ্রামের মৃত জেলাবদ্দীনের ছেলে মো. আইন উদ্দীন।বিজ্ঞপ্তিতে জানানো হয়, র্যাব-১৩, সিপিসি-১ দিনাজপুর ক্যাম্পের একটি আভিযানিক দল শনিবার (১১ এপ্রিল) রাত ১টার দিকে দিনাজপুর জেলার কোতোয়ালী থানার শেখপুরা ইউনিয়নের নিশ্চিন্তপুর এলাকায় অভিযান চালায়। এ সময় পলাতক আসামি মো. তোহিমুল ইসলাম ওরফে কেরু বিল্লালের বাড়ির পূর্ব পাশে একটি স্থানে তল্লাশি চালিয়ে প্লাস্টিকের বস্তার ভেতর থেকে ৩৯৩ বোতল এসকাফ, ১১৭ বোতল ফেনসিগ্রিপ ও ১৬৯ বোতল ফেয়ারডিলসহ মোট ৬৭৯ বোতল ফেনসিডিল জাতীয় মাদক জব্দ করা হয়।[TECHTARANGA-POST:305]একইদিন সকালে আরেকটি অভিযানে কোতোয়ালী থানার উথরাইল ইউনিয়নের নুনাইচ কাকিঁলাদীঘি এলাকায় একটি নির্মাণাধীন বাড়িতে অভিযান চালায় র্যাব। সেখানে ২৩৪ বোতল আরসিকাফ+ ও ২০০ বোতল ফেনসিগ্রিপসহ মোট ৪৩৪ বোতল ফেনসিডিল জাতীয় মাদক উদ্ধার করা হয়। এ সময় মো. আইন উদ্দীন (৫২) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পরবর্তীতে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।