দিনাজপুর টোয়েন্টিফোর

তারেক রহমানের আগমনে সাহাপাড়ায় খুশির জোয়ার, খাল খনন ঘিরে দিনাজপুরে উৎসবের আমেজ

দিনাজপুরের কাহারোল উপজেলার সাহাপাড়া গ্রামে খাল পুনঃখনন কার্যক্রমকে ঘিরে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনকে সামনে রেখে পুরো এলাকায় দেখা দিয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।দীর্ঘদিন পর এলাকার গুরুত্বপূর্ণ একটি খাল পুনঃখননের উদ্যোগ নেওয়ায় স্থানীয়দের মাঝে যেন স্বস্তি ও আনন্দের জোয়ার বইছে।স্থানীয় বা‌সিন্দা একরামূল ব‌লেন, বহু বছর ধরে খালটি ভরাট হয়ে পড়েছিল। এতে বর্ষা মৌসুমে জমিতে পানি জমে থাকত এবং কৃষিকাজে চরম দুর্ভোগ পোহাতে হতো। পাশাপাশি জলাবদ্ধতার কারণে গ্রামের বিভিন্ন সড়ক ও বাড়িঘরের আশপাশেও সমস্যা তৈরি হতো। এখন খাল খননের উদ্যোগ নেওয়ায় এলাকার মানুষ নতুন আশায় বুক বাঁধছেন।সাহাপাড়া গ্রামের বাসিন্দা মে‌হে‌দি হাসান বলেন, আমরা অনেক দিন ধরেই এই খালটি খননের দাবি জানিয়ে আসছিলাম। খালটি ভরাট হয়ে যাওয়ায় বর্ষাকালে আমাদের জমিতে পানি জমে থাকত। এখন খাল খননের কাজ শুরু হওয়ায় আমরা খুবই খুশি। এতে কৃষকরা অনেক উপকার পাবেন।স্থানীয় কৃষক মো. রফিকুল ইসলাম বলেন, এই খালটি একসময় এলাকার প্রধান পানি নিষ্কাশনের পথ ছিল। কিন্তু বছরের পর বছর পরিষ্কার না করায় এটি প্রায় বন্ধ হয়ে গিয়েছিল। এখন যদি খালটি ঠিকভাবে খনন করা হয়, তাহলে আমাদের ফসলের ক্ষতি অনেকটাই কমে যাবে।গ্রামের গৃহিণী বিল‌কিস বেগম বলেন, খালটি খনন হলে শুধু কৃষিকাজেই সুবিধা হবে না, গ্রামের পরিবেশও ভালো হবে। দীর্ঘদিন ধরে আমরা এই সমস্যার ভোগান্তি পোহাচ্ছিলাম। এখন কাজ শুরু হওয়ায় খুব ভালো লাগছে।স্থানীয়দের মতে, খালটি খনন সম্পন্ন হলে সাহাপাড়া ও আশপাশের এলাকার জলাবদ্ধতা অনেকটাই কমে যাবে। একই সঙ্গে কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে এবং গ্রামের পরিবেশও উন্নত হবে। এ উদ্যোগকে ঘিরে সাহাপাড়া গ্রামে এখন আনন্দঘন পরিবেশ বিরাজ করছে।[TECHTARANGA-POST:178]অনুষ্ঠানের প্রস্তুতি বিষয়ে বিএন‌পির ডা‌বোর ইউনিয়‌নের সাধারণ সম্পাদক আবু তাহ‌রে বলেন, সাহাপাড়ার এই ১২ কিলোমিটার খালটি আমাদের অঞ্চলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রধানমন্ত্রী তারেক রহমান নিজ হাতে এই পুনঃখনন কাজের উদ্বোধন করতে আসছেন। এটি আমাদের জন্য অত্যন্ত গর্বের বিষয়। আমাদের নেতাকর্মীরা তো বটেই, স্থানীয় সাধারণ জনগণও আজ অনেক আনন্দিত।

তারেক রহমানের আগমনে সাহাপাড়ায় খুশির জোয়ার, খাল খনন ঘিরে দিনাজপুরে উৎসবের আমেজ