দিনাজপুর টোয়েন্টিফোর

গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম কোন ধাপে কত টাকা বাড়ল

দুই বছর পর আবারও বাড়ানো হলো বিদ্যুতের দাম। এর মধ্যে গ্রাহক পর্যায়ে দাম বেড়েছে ১৫ থেকে ১৯.৯৪ শতাংশ। বুধবার (৩ জুন) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি) ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে নতুন ট্যারিফ ঘোষণা করেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যান জালাল আহমেদ।কিন্তু গ্রাহক পর্যায়ে কোন ধাপে কত টাকা বেড়েছে?জানা গেছে, গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম ইউনিটপ্রতি গড়ে ১ টাকা ৫২ পয়সা (১৬.৬৮ শতাংশ) বেড়েছে। নতুন মূল্যহার অনুযায়ী, লাইফলাইন গ্রাহকদের ক্ষেত্রে সর্বনিম্ন ১৫ শতাংশ এবং অন্যান্য ধাপে সর্বোচ্চ ১৯.৯৪ শতাংশ পর্যন্ত দাম বৃদ্ধি পেয়েছে। আবাসিক গ্রাহকদের বিভিন্ন ধাপে (স্ল্যাব) নতুন বিদ্যুতের দাম নিচে দেওয়া হলো:-লাইফলাইন (০ থেকে ৫০ ইউনিট): প্রতি ইউনিট ৫ টাকা ৩২ পয়সা।প্রথম ধাপ (০ থেকে ৭৫ ইউনিট): প্রতি ইউনিট ৬ টাকা ১৮ পয়সা।দ্বিতীয় ধাপ (৭৬ থেকে ২০০ ইউনিট): প্রতি ইউনিট ৮ টাকা ৫০ পয়সা।তৃতীয় ধাপ (২০১ থেকে ৩০০ ইউনিট): প্রতি ইউনিট ৯ টাকা ১০ পয়সা।চতুর্থ ধাপ (৩০১ থেকে ৪০০ ইউনিট): প্রতি ইউনিট ৯ টাকা ৬২ পয়সা।পঞ্চম ধাপ (৪০১ থেকে ৬০০ ইউনিট): প্রতি ইউনিট ১৫ টাকা ০১ পয়সা।ষষ্ঠ ধাপ (৬০০ ইউনিটের ওপরে): প্রতি ইউনিট ১৭ টাকা ৩৫ পয়সা।একই সঙ্গে পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম ১৯ দশমিক ৮৫ শতাংশ এবং খুচরা পর্যায়ে ১৫ থেকে ১৯ দশমিক ৯৪ শতাংশ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। এছাড়া সঞ্চালন চার্জও ২৩ দশমিক ৯৬ শতাংশ বাড়ানো হয়েছে।[TECHTARANGA-POST:476]বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) জানিয়েছে, চলতি জুন মাস থেকেই বিদ্যুতের নতুন এ দাম কার্যকর হবে।এর আগে গত ৩ থেকে ৬ মে বিদ্যুৎ উৎপাদন, সঞ্চালন ও বিতরণ সংশ্লিষ্ট সংস্থাগুলো বিদ্যুতের পাইকারি ও খুচরা মূল্যহার এবং সঞ্চালন মাশুল বৃদ্ধির আবেদন করে বিইআরসির কাছে।[TECHTARANGA-POST:478]পরে ২০ ও ২১ মে অনুষ্ঠিত গণশুনানিতে রাজনৈতিক নেতা, ভোক্তা অধিকারকর্মী, ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তারা দাম বৃদ্ধির প্রস্তাবের বিরোধিতা করেন। তাদের দাবি ছিল, খাতটির দীর্ঘদিনের দুর্নীতি, অব্যবস্থাপনা ও ভুল পরিকল্পনার দায় সাধারণ গ্রাহকদের ওপর চাপানো উচিত নয়।প্রস্তাব অনুযায়ী, পিডিবি প্রতি ইউনিট ৮৫ পয়সা, আরইবি ১ টাকা ৭৭ পয়সা, ডিপিডিসি ১ টাকা ৫৪ পয়সা, ডেসকো ১ টাকা ৯৮ পয়সা, ওজোপাডিকো ১ টাকা ৩৯ পয়সা এবং নেসকো ২ টাকা ৫ পয়সা পর্যন্ত মূল্য বৃদ্ধির আবেদন করেছিল।সর্বশেষ ২০২৪ সালের ফেব্রুয়ারিতে নির্বাহী আদেশে পাইকারি বিদ্যুতের গড় মূল্য ইউনিটপ্রতি ৬ টাকা ৭০ পয়সা থেকে বাড়িয়ে ৭ টাকা ৪ পয়সা করা হয়েছিল, অর্থাৎ ৫ শতাংশ। এছাড়া গ্রাহক পর্যায়ে বাড়ানো হয়েছিল ৮ দশমিক ৫ শতাংশ।

গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম কোন ধাপে কত টাকা বাড়ল