ঢাকা    রোববার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩

দিনাজপুর টোয়েন্টিফোর

সাবেক এসবি প্রধান মনিরুলের স্ত্রী ও দুই শ্যালক আটক

সাবেক এসবিপ্রধান মনিরুল ইসলাম ও তার স্ত্রী শায়লা ফারজানা।

পুলিশের সাবেক অতিরিক্ত আইজিপি ও স্পেশাল ব্রাঞ্চের (এসবি) সাবেক প্রধান মনিরুল ইসলামের স্ত্রী সাবেক অতিরিক্ত সচিব শায়লা ফারজানা ও দুই শ্যালককে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রোববার (২৯ নভেম্বর) ভোরে রাজধানীর মিরপুর ডিওএইচএস থেকে তাদের আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ডিবির প্রধান মো. শফিকুল ইসলাম।

তিনি বলেন, ‘সুনির্দিষ্ট তথ্য পাওয়ার পর অভিযান চালিয়ে মিরপুর ডিওএইচএস থেকে শায়লা ফারজানা ও তার দুই ভাইকে আটক করা হয়েছে।’

ডিবির প্রধান বলেন, অবৈধ সম্পদ অর্জনের মামলায় দুদকের তালিকাভুক্ত মামলার আসামি সায়লা ফারজানা। তার পলাতক স্বামী মনিরুলের নির্দেশনায় সহিংসতা ও নাশকতার পরিকল্পনার সঙ্গে তিনিও যুক্ত ছিলেন। সুনির্দিষ্ট তথ্য পাওয়ার পরই অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে।

শায়লা ফারজানা ১৭তম বিসিএসের প্রশাসন ক্যাডারে যোগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন।  ২০২৪ সালের পট পরিবর্তনের পরে ৮ সেপ্টেম্বর তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে নিয়োগ দেওয়া হয়। অন্যদিকে, মনিরুল ইসলাম পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) সাবেক প্রধান। সরকার তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে। জুলাই গণ-অভ্যুত্থানের পর থেকে তিনি পলাতক রয়েছেন।

আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৪ সালের ১৩ আগস্ট প্রথমবারের মতো সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের দফতরে গেলে দীর্ঘদিন পদোন্নতিবঞ্চিত কর্মকর্তা-কর্মচারীদের ক্ষোভের মুখে পড়েন সায়লা ফারজানা।

ওই সময় বঞ্চিত কর্মকর্তারা তাকে কক্ষে আটকে রেখে বিক্ষোভ করলে মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন) মাসুদুল হাসান কয়েকজন কর্মকর্তাকে নিয়ে তাকে উদ্ধার করেন এবং পুলিশি পাহারায় সচিবালয়ের বাইরে পাঠিয়ে দেন। এরপর তিনি আর মন্ত্রণালয়ে যাননি এবং ২০২৪ সালের ৮ সেপ্টেম্বর রাতে এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছিল।

দুদক সূত্র জানায়, ক্ষমতার অপব্যবহার, ঘুষ ও দুর্নীতির মাধ্যমে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ সম্পদ অর্জন এবং ব্যাংক হিসাবে অস্বাভাবিক লেনদেনের অভিযোগে মনিরুল ইসলাম ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে দুটি মামলা করা হয়েছে। এসব মামলায় মনিরুল ইসলাম ছাড়াও তার স্ত্রী সায়লা ফারজানা, শ্যালক রেজাউল আলম শাহীন এবং শ্যালকের স্ত্রী সানজিদা খানম টুম্পা আসামি।

দুদকের এজাহার অনুযায়ী, অভিযুক্ত ব্যক্তিরা পরস্পর যোগসাজশে ঘুষ, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ ২৩ কোটি ৩২ লাখ টাকার সম্পদ অর্জন করে ভোগদখলে রেখেছেন। এ ছাড়া তাদের নামে থাকা ৪০টি ব্যাংক হিসাবে ২০১৩ সালের ৮ ডিসেম্বর থেকে ২০২৪ সালের ১৬ এপ্রিল পর্যন্ত মোট ১ হাজার ৪৫ কোটি ২৮ লাখ ৩০ হাজার টাকার অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেনের তথ্য পাওয়া গেছে, যার মধ্যে ৫২৭ কোটি ৯২ লাখ ৮৮ হাজার টাকা জমা এবং ৫১৭ কোটি ৩৫ লাখ ৪১ হাজার টাকা উত্তোলন করা হয়েছে।

বিষয় : সাবেক এসবি প্রধান মনিরুলের স্ত্রী ও দুই শ্যালক আটক

আপনার মতামত লিখুন

দিনাজপুর টোয়েন্টিফোর

রোববার, ২৯ নভেম্বর ২০২৬

সাবেক এসবি প্রধান মনিরুলের স্ত্রী ও দুই শ্যালক আটক

প্রকাশের তারিখ : ২৯ নভেম্বর ২০২৬

featured Image

প্রকাশক ও সম্পাদক: মো: শাহ্ আলম নূর আকাশ (8801715412204)
বার্তা সম্পাদক: মো: নুরুল হুদা দুলাল (8801715803963)
হেড অব নিউজ: আব্দুস সালাম (8801721460008) 
আইন উপদেষ্টা: অ্যাড. সারওয়ার আহমেদ বাবু (8801318071980)

কপিরাইট © ২০২৬ সর্বস্ব সংরক্ষিত দিনাজপুর টোয়েন্টিফোর ডট কম