নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ডাকা ধর্মঘটে স্বাভাবিক রাজধানীর জনজীবন। রাতভর রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন দিয়ে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করা হলেও জনজীবনে তার তেমন কোনো প্রভাব পড়েনি। সড়কে দেখা গেছে চিরচেনা যানজট। স্বাভাবিক রয়েছে রাজধানীর বিপনি-বিতানে বেচাকেনা।
মঙ্গলবার (১০ নভেম্বর) রাজধানীর মগবাজার, মালিবাগ, কারওয়ান বাজার, এফডিসি, হাতিরঝিল ও গুলশানের বিভিন্ন এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে।
সরজমিনে দেখা যায়, সড়কে স্বাভাবিকভাবেই চলছে যানবাহন। সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত অফিসে যাতায়াতের সময়ে প্রায় সব কয়টি সড়কে যানজট ছিল। গণপরিবহন থেকে ব্যক্তিগত পরিবহন সবই স্বাভাবিকভাবে চলাচল করছে। মূল সড়কের পাশাপাশি অলিগলিতেও স্বাভাবিক চিত্র লক্ষ্য করা গেছে।
মগবাজার মোড়ে এদিনও সিগন্যালে গাড়ি দীর্ঘ সময় অপেক্ষা করতে দেখা গেছে। চালকেরা বলছেন, সবই স্বাভাবিক। অপরদিকে যাত্রীদের অনেকেই ধর্মঘটের ব্যাপারে কোনো কিছুই জানেন না।
গুলিস্তান থেকে আব্দুল্লাহপুরগামী প্রভাতী বনশ্রী বাসের চালক আক্কাস মিয়া বলেন, গতকাল অনেক ককটেল ফুটছে, কয়েকটা বাসে আগুনও দিছে। শুনেছি ধর্মঘট, কিন্তু রাস্তায় সবই স্বাভাবিক। মোটামুটি জ্যামও আছে।
একই বাসের যাত্রী জাহিদ হাসান জানেন না যে আজকে ধর্মঘট। তিনি বলেন, ‘আমি ফেসবুক কম চালাই। শুনিই নি যে আজকে ধর্মঘট।’
একই চিত্র মালিবাগ, হাতিরঝিল ও গুলশানের বিভিন্ন সড়কে।
তবে কিছুটা ভিন্নতা রয়েছে হাতিরঝিল এফডিসি মোড় ও কারওয়ান বাজারে। মঙ্গলবার নিউমার্কেট, হাতিরপুল ও কারওয়ানবাজার এলাকায় সাপ্তাহিক ছুটি থাকায় বেশিরভাগ দোকান-পাটই বন্ধ রয়েছে। পাশাপাশি মার্কেট বন্ধ থাকায় সড়কেও এর প্রভাব দৃশ্যমান।
এদিকে, নিষিদ্ধ ছাত্রলীগ ঘোষিত ধর্মঘটে সতর্ক অবস্থায় রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। যেকোনো ধরনের নাশকতা এড়াতে গুরুত্বপূর্ণ মোড়গুলোতে সতর্ক অবস্থায় দেখা গেছে পুলিশকে।
এ ছাড়া ছাত্রলীগের ধর্মঘটের প্রতিবাদে গুলশানসহ রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান করেছে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী প্রতিষ্ঠানের নেতাকর্মীরা। গুলিস্তানের শহীদ আবরার এভিনিউতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ করছে জাতীয়তাবাদী ছাত্রদল। ডেস্ক রিপোর্ট

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১০ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন