ঢাকা    মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

দিনাজপুর টোয়েন্টিফোর

ভালবাসার টানে ১৫ বছর কবরস্থান পরিস্কার করছেন অ্যাডভোকেট মওলা বক্স

দিনাজপুরের বিরামপুর শহরের প্রাণকেন্দ্র রয়েছে তাঁর বহুতল বিশিষ্ট সুপার মার্কেট। আছে ফ্ল্যাট বাড়ি ও বিত্ত বৈভব। এতোকিছুর পরও শুধু স্ত্রীর প্রতি ভালবাসার টানে স্ত্রী মৃত্যুর পর ১৫ বছর ধরে তার কবরসহ গোটা কবরস্থান প্রতিদিন পরিস্কার করে চলেছেন অ্যাডভোকেট মওলা বক্স। দিনাজপুর জজ কোর্টের ৮৫ বছর বয়সী প্রবীণ এ আইনজীবি কবরস্থান পরিচ্ছন্নতায় ক্লান্তির পরিবর্তে খুঁজে পান আত্মতৃপ্তি। 

জানা গেছে, বিরামপুর শহরের সুপরিচিত আইনজীবি মওলা বক্স একজন হিন্দু মেয়েকে ভালবেসে ১৯৭০ সালে বিয়ে করেন। উভয়ের গভীর বিশ্বাস ও ভালবাসার সুদৃঢ় বন্ধনে গড়ে তোলেন সুখের সংসার। তাঁদের দুই ছেলে ও এক মেয়ে সবাই এলএলবি পাশ। শহরের প্রাণকেন্দ্র ঢাকামোড়ে বিত্তশালী এ পরিবারের রয়েছে বহুতল বিশিষ্ট সুপার মার্কেট ও ফ্ল্যাট বাড়ি। ২০১১ সালে স্ত্রী জাহানারা বেগম ঝর্ণার মৃত্যুতে দিশেহারা হয়ে পড়েন মওলা বক্স। দীর্ঘ জীবনের সাথীর জন্য দোয়া করতে প্রতিদিন ফজর নামাজের পর মওলা বক্স ছুটে যান স্ত্রীর কবরের পাশে। সেখানে নিজ হাতে স্ত্রীর পাকা কবর পরিস্কার এবং গাছের ঝরেপড়া ডালপালা,  পাতা ও আগাছা পরিস্কারে মনোনিবেশ করেন। ভালবাসার অবচেতন হৃদয়ে স্ত্রীর কবরের আশপাশসহ একসময় ঝাঁটা হাতে পুরো কবরস্থানের চলাচলের রাস্তা অবলীলায় পরিচ্ছন্নতা শুরু করেন। ১৫ বছর ধরে এ কাজ করতে গিয়ে ক্লান্তির পরিবর্তে তিনি খুঁজে ফেরেন প্রশান্তি।

ব্যক্তিগত জীবনে বিরামপুর জেলা বাস্তবায়ন আন্দোলনের স্বপ্নদ্রষ্টা ও সভাপতি অ্যাডভোকেট মওলা বক্স বিরামপুরের বিভিন্ন উন্নয়ন কর্মকাÐে সরব ভ’মিকা পালন করেছেন। একান্ত আলাপচারিতায় মওলা বক্স বলেন, আমার প্রয়াত স্ত্রী ধর্ম ও পরিবার পরিজন ছেড়ে এসে ঘর বেঁধেছিলেন। তার অকৃত্তিম ভালবাসাকে স্মরণ করেই প্রতিদিন কবরস্থানে গিয়ে নিজ হাতে পরিচ্ছন্নতার কাজ করি। জীবন ছায়ান্নে দাঁড়িয়েও আবেগের কণ্ঠে বলেন, “ভালবাসা যত বড় হয়, জীবনটা তত নয়”।

আপনার মতামত লিখুন

দিনাজপুর টোয়েন্টিফোর

মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

ভালবাসার টানে ১৫ বছর কবরস্থান পরিস্কার করছেন অ্যাডভোকেট মওলা বক্স

প্রকাশের তারিখ : ২৭ অক্টোবর ২০২৬

featured Image

প্রকাশক ও সম্পাদক: মো: শাহ্ আলম নূর আকাশ (8801715412204)
বার্তা সম্পাদক: মো: নুরুল হুদা দুলাল (8801715803963)
হেড অব নিউজ: আব্দুস সালাম (8801721460008) 
আইন উপদেষ্টা: অ্যাড. সারওয়ার আহমেদ বাবু (8801318071980)

কপিরাইট © ২০২৬ সর্বস্ব সংরক্ষিত দিনাজপুর টোয়েন্টিফোর ডট কম