ঢাকা    শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

দিনাজপুর টোয়েন্টিফোর

বিমানবন্দরের নিরাপত্তায় নতুন দায়িত্বে স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

দেশের বিমানবন্দরগুলোর নিরাপত্তাব্যবস্থার উন্নয়ন ও আধুনিকায়নে প্রয়োজনীয় সুপারিশ প্রণয়নের লক্ষ্যে আট সদস্যের এক উচ্চপর্যায়ের কমিটি গঠন করেছে সরকার।

নতুন গঠিত এই কমিটির আহ্বায়ক করা হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে। সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন মন্ত্রিপরিষদ সচিব।

মন্ত্রিপরিষদ বিভাগ থেকে গত মঙ্গলবার (১৩ অক্টোবর) এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। কমিটিকে আগামী দুই মাসের মধ্যে পূর্ণাঙ্গ সুপারিশ জমা দিতে নির্দেশনা দেওয়া হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী ছাড়াও কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী, বিমানবাহিনী প্রধান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব এবং পুলিশ মহাপরিদর্শক (আইজিপি)।

প্রজ্ঞাপনে জানানো হয়, প্রয়োজনে কমিটি নতুন সদস্য অন্তর্ভুক্ত (কো-অপ্ট) করতে পারবে। কমিটির বৈঠক প্রয়োজন অনুযায়ী অনুষ্ঠিত হবে এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় কমিটিকে সাচিবিক সহায়তা দেবে।

আপনার মতামত লিখুন

দিনাজপুর টোয়েন্টিফোর

শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

বিমানবন্দরের নিরাপত্তায় নতুন দায়িত্বে স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশের তারিখ : ১৫ অক্টোবর ২০২৬

featured Image

দেশের বিমানবন্দরগুলোর নিরাপত্তাব্যবস্থার উন্নয়ন ও আধুনিকায়নে প্রয়োজনীয় সুপারিশ প্রণয়নের লক্ষ্যে আট সদস্যের এক উচ্চপর্যায়ের কমিটি গঠন করেছে সরকার।

নতুন গঠিত এই কমিটির আহ্বায়ক করা হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে। সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন মন্ত্রিপরিষদ সচিব।

মন্ত্রিপরিষদ বিভাগ থেকে গত মঙ্গলবার (১৩ অক্টোবর) এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। কমিটিকে আগামী দুই মাসের মধ্যে পূর্ণাঙ্গ সুপারিশ জমা দিতে নির্দেশনা দেওয়া হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী ছাড়াও কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী, বিমানবাহিনী প্রধান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব এবং পুলিশ মহাপরিদর্শক (আইজিপি)।

প্রজ্ঞাপনে জানানো হয়, প্রয়োজনে কমিটি নতুন সদস্য অন্তর্ভুক্ত (কো-অপ্ট) করতে পারবে। কমিটির বৈঠক প্রয়োজন অনুযায়ী অনুষ্ঠিত হবে এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় কমিটিকে সাচিবিক সহায়তা দেবে।

দিনাজপুর টোয়েন্টিফোর

প্রকাশক ও সম্পাদক: মো: শাহ্ আলম নূর আকাশ (8801715412204)
বার্তা সম্পাদক: মো: নুরুল হুদা দুলাল (8801715803963)
হেড অব নিউজ: আব্দুস সালাম (8801721460008) 
আইন উপদেষ্টা: অ্যাড. সারওয়ার আহমেদ বাবু (8801318071980)

কপিরাইট © ২০২৬ সর্বস্ব সংরক্ষিত দিনাজপুর টোয়েন্টিফোর ডট কম