ঢাকা    মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩

দিনাজপুর টোয়েন্টিফোর

আজ শুরু হচ্ছে চিকিৎসাসেবা, আদ্-দ্বীনের কৃতজ্ঞতা প্রকাশ

দেড় মাস পর শুরু হচ্ছে চিকিৎসাসেবা। ছবি: সংগৃহীত

প্রায় দেড় মাস পর পুনরায় চিকিৎসাসেবা শুরু করছে রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল। স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুমোদন পাওয়ার পর আজ মঙ্গলবার (২৮ জুলাই) সকাল ৮টা থেকে হাসপাতালটির বহির্বিভাগ, অন্তর্বিভাগ, জরুরি বিভাগসহ সব ধরনের স্বাস্থ্যসেবা চালু হবে।

সোমবার (২৭ জুলাই) বিকেলে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ হাসপাতালটির লাইসেন্স পুনর্বহালের আদেশ জারি করে। স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. কামরুজ্জামান চৌধুরীর স্বাক্ষরিত প্রজ্ঞাপনে নির্ধারিত শর্তসাপেক্ষে হাসপাতালটির কার্যক্রম পরিচালনার অনুমতি দেওয়া হয়।

আদ্-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, লাইসেন্স পুনর্বহালের পর প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। ফলে মঙ্গলবার সকাল থেকে রোগীদের জন্য বহির্বিভাগ, অন্তর্বিভাগ, জরুরি বিভাগসহ হাসপাতালের সব ধরনের চিকিৎসাসেবা পুনরায় চালু করা হবে।

ad-din2

লাইসেন্স পুনর্বহালের পর এক বিবৃতিতে আদ্-দ্বীন কর্তৃপক্ষ মহান আল্লাহ তায়ালার প্রতি শুকরিয়া আদায় করেছে। একই সঙ্গে সরকার, স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদফতর, সেবাগ্রহীতা, চিকিৎসক, রাজনীতিবিদ, বিভিন্ন পেশাজীবী সংগঠন, আইনজীবী, সাংবাদিক, গণমাধ্যমকর্মী, সামাজিক যোগাযোগমাধ্যমের সক্রিয় ব্যক্তিবর্গ এবং শুভানুধ্যায়ীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছে।

বিবৃতিতে আরও বলা হয়, বিভিন্ন সময়ে আদ্-দ্বীনের পক্ষে অবস্থান নিয়ে বক্তব্য ও সমর্থন দেওয়ায় সংশ্লিষ্ট সবার প্রতিও কর্তৃপক্ষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছে।

প্রসঙ্গত, গত ১৯ জুলাই স্বাস্থ্য অধিদফতর আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স বাতিলের নির্দেশনা জারি করে। পরবর্তী তদন্ত প্রতিবেদন পর্যালোচনা করে স্বাস্থ্য মন্ত্রণালয় সোমবার সেই সিদ্ধান্ত প্রত্যাহার করে হাসপাতালটির লাইসেন্স পুনর্বহাল এবং শর্তসাপেক্ষে চিকিৎসাসেবা পরিচালনার অনুমতি দেয়।

বিষয় : মঙ্গলবার শুরু হচ্ছে চিকিৎসাসেবা, আদ্-দ্বীনের কৃতজ্ঞতা প্রকাশ

আপনার মতামত লিখুন

দিনাজপুর টোয়েন্টিফোর

মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

আজ শুরু হচ্ছে চিকিৎসাসেবা, আদ্-দ্বীনের কৃতজ্ঞতা প্রকাশ

প্রকাশের তারিখ : ২৮ জুলাই ২০২৬

featured Image

প্রায় দেড় মাস পর পুনরায় চিকিৎসাসেবা শুরু করছে রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল। স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুমোদন পাওয়ার পর আজ মঙ্গলবার (২৮ জুলাই) সকাল ৮টা থেকে হাসপাতালটির বহির্বিভাগ, অন্তর্বিভাগ, জরুরি বিভাগসহ সব ধরনের স্বাস্থ্যসেবা চালু হবে।

সোমবার (২৭ জুলাই) বিকেলে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ হাসপাতালটির লাইসেন্স পুনর্বহালের আদেশ জারি করে। স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. কামরুজ্জামান চৌধুরীর স্বাক্ষরিত প্রজ্ঞাপনে নির্ধারিত শর্তসাপেক্ষে হাসপাতালটির কার্যক্রম পরিচালনার অনুমতি দেওয়া হয়।

আদ্-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, লাইসেন্স পুনর্বহালের পর প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। ফলে মঙ্গলবার সকাল থেকে রোগীদের জন্য বহির্বিভাগ, অন্তর্বিভাগ, জরুরি বিভাগসহ হাসপাতালের সব ধরনের চিকিৎসাসেবা পুনরায় চালু করা হবে।

ad-din2

লাইসেন্স পুনর্বহালের পর এক বিবৃতিতে আদ্-দ্বীন কর্তৃপক্ষ মহান আল্লাহ তায়ালার প্রতি শুকরিয়া আদায় করেছে। একই সঙ্গে সরকার, স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদফতর, সেবাগ্রহীতা, চিকিৎসক, রাজনীতিবিদ, বিভিন্ন পেশাজীবী সংগঠন, আইনজীবী, সাংবাদিক, গণমাধ্যমকর্মী, সামাজিক যোগাযোগমাধ্যমের সক্রিয় ব্যক্তিবর্গ এবং শুভানুধ্যায়ীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছে।

বিবৃতিতে আরও বলা হয়, বিভিন্ন সময়ে আদ্-দ্বীনের পক্ষে অবস্থান নিয়ে বক্তব্য ও সমর্থন দেওয়ায় সংশ্লিষ্ট সবার প্রতিও কর্তৃপক্ষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছে।

প্রসঙ্গত, গত ১৯ জুলাই স্বাস্থ্য অধিদফতর আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স বাতিলের নির্দেশনা জারি করে। পরবর্তী তদন্ত প্রতিবেদন পর্যালোচনা করে স্বাস্থ্য মন্ত্রণালয় সোমবার সেই সিদ্ধান্ত প্রত্যাহার করে হাসপাতালটির লাইসেন্স পুনর্বহাল এবং শর্তসাপেক্ষে চিকিৎসাসেবা পরিচালনার অনুমতি দেয়।

দিনাজপুর টোয়েন্টিফোর

প্রকাশক ও সম্পাদক: মো: শাহ্ আলম নূর আকাশ (8801715412204)
বার্তা সম্পাদক: মো: নুরুল হুদা দুলাল (8801715803963)
হেড অব নিউজ: আব্দুস সালাম (8801721460008) 
আইন উপদেষ্টা: অ্যাড. সারওয়ার আহমেদ বাবু (8801318071980)

কপিরাইট © ২০২৬ সর্বস্ব সংরক্ষিত দিনাজপুর টোয়েন্টিফোর ডট কম