দিনাজপুর টোয়েন্টিফোর

২০২৮ টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলছে না বাংলাদেশ। ভেন্যু নিয়ে জটিলতার কারণে শেষ পর্যন্ত আইসিসির এ টুর্নামেন্টে খেলছে না লাল-সবুজের দল। তবে এবারের আসরে না খেললেও টি-টোয়েন্টি বিশ্বকাপের আগামী আসরে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করেছে টাইগাররা। আইসিসি পুরুষদের টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে অবস্থানের কারণেই অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে অনুষ্ঠেয় এই আসরে সরাসরি খেলার যোগ্যতা পাচ্ছে বাংলাদেশ।

২০২৬ আসরের নির্ধারিত ফাইনালের পরদিন, অর্থাৎ ৯ মার্চের র‍্যাঙ্কিং অনুযায়ী ১২টি দলের তালিকা চূড়ান্ত হবে যে দলগুলো আগামী আসরে সরাসরি খেলবে। ৯ মার্চের আগে আগে বাংলাদেশের আর কোনো আন্তর্জাতিক ম্যাচ না থাকায় তাদের অবস্থানে পরিবর্তনের সুযোগ নেই। বাংলাদেশ ছাড়াও আফগানিস্তান জাতীয় ক্রিকেট দল ও আয়ারল্যান্ড জাতীয় ক্রিকেট দল শেষ তিনটি সরাসরি টিকিট পাওয়ার পথে রয়েছে। র‍্যাঙ্কিং-ভিত্তিক ব্যবস্থায় শেষ পর্যন্ত নিশ্চিন্ত হয়েছে টাইগাররা।

এর আগে ২০২৬ আসরে সুপার এইটে ওঠা আট দল ইতোমধ্যে ২০২৮ বিশ্বকাপে জায়গা পাকা করেছে। গ্রুপ ‘এ’ থেকে ভারত ও পাকিস্তান, গ্রুপ ‘বি’ থেকে শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ে, গ্রুপ ‘সি’ থেকে ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ড এবং গ্রুপ ‘ডি’ থেকে দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড জায়গা নিশ্চিত করেছে।

সহ-আয়োজক হওয়ায় অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দল স্বয়ংক্রিয়ভাবে ২০২৮ আসরে খেলবে। নিউজিল্যান্ড আবার সুপার এইটে উঠেও যোগ্যতা নিশ্চিত করেছে।

২০ দলের এই আসরের বাকি আটটি জায়গা নির্ধারিত হবে আঞ্চলিক বাছাই প্রতিযোগিতার মাধ্যমে, যেখানে প্রতিটি অঞ্চলের প্রতিযোগিতার মান বিবেচনায় কোটার সংখ্যা ঠিক করা হবে।

আপনার মতামত লিখুন

দিনাজপুর টোয়েন্টিফোর

বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৬

২০২৮ টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ

প্রকাশের তারিখ : ১৮ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলছে না বাংলাদেশ। ভেন্যু নিয়ে জটিলতার কারণে শেষ পর্যন্ত আইসিসির এ টুর্নামেন্টে খেলছে না লাল-সবুজের দল। তবে এবারের আসরে না খেললেও টি-টোয়েন্টি বিশ্বকাপের আগামী আসরে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করেছে টাইগাররা। আইসিসি পুরুষদের টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে অবস্থানের কারণেই অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে অনুষ্ঠেয় এই আসরে সরাসরি খেলার যোগ্যতা পাচ্ছে বাংলাদেশ।

২০২৬ আসরের নির্ধারিত ফাইনালের পরদিন, অর্থাৎ ৯ মার্চের র‍্যাঙ্কিং অনুযায়ী ১২টি দলের তালিকা চূড়ান্ত হবে যে দলগুলো আগামী আসরে সরাসরি খেলবে। ৯ মার্চের আগে আগে বাংলাদেশের আর কোনো আন্তর্জাতিক ম্যাচ না থাকায় তাদের অবস্থানে পরিবর্তনের সুযোগ নেই। বাংলাদেশ ছাড়াও আফগানিস্তান জাতীয় ক্রিকেট দল ও আয়ারল্যান্ড জাতীয় ক্রিকেট দল শেষ তিনটি সরাসরি টিকিট পাওয়ার পথে রয়েছে। র‍্যাঙ্কিং-ভিত্তিক ব্যবস্থায় শেষ পর্যন্ত নিশ্চিন্ত হয়েছে টাইগাররা।

এর আগে ২০২৬ আসরে সুপার এইটে ওঠা আট দল ইতোমধ্যে ২০২৮ বিশ্বকাপে জায়গা পাকা করেছে। গ্রুপ ‘এ’ থেকে ভারত ও পাকিস্তান, গ্রুপ ‘বি’ থেকে শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ে, গ্রুপ ‘সি’ থেকে ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ড এবং গ্রুপ ‘ডি’ থেকে দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড জায়গা নিশ্চিত করেছে।

সহ-আয়োজক হওয়ায় অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দল স্বয়ংক্রিয়ভাবে ২০২৮ আসরে খেলবে। নিউজিল্যান্ড আবার সুপার এইটে উঠেও যোগ্যতা নিশ্চিত করেছে।

২০ দলের এই আসরের বাকি আটটি জায়গা নির্ধারিত হবে আঞ্চলিক বাছাই প্রতিযোগিতার মাধ্যমে, যেখানে প্রতিটি অঞ্চলের প্রতিযোগিতার মান বিবেচনায় কোটার সংখ্যা ঠিক করা হবে।

দিনাজপুর টোয়েন্টিফোর

প্রকাশক ও সম্পাদক: মো: শাহ্ আলম নূর আকাশ (01715412204)
বার্তা সম্পাদক: মো: নুরুল হুদা দুলাল (01715803963)
হেড অব নিউজ: আব্দুস সালাম (01721460008) 
আইন উপদেষ্টা: এ্যাড. সারোয়ার আলম বাবু (01318071980)

কপিরাইট © ২০২৬ সর্বস্ব সংরক্ষিত দিনাজপুর টোয়েন্টিফোর ডট কম