ঢাকা    শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩

দিনাজপুর টোয়েন্টিফোর

দিনাজপুরে অপহরণ ও ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার করেছে র‍্যাব-১৩

গ্রেফতার ইব্রাহিম হুসেন ইমন (২৪)।

দিনাজপুরের বীরগঞ্জে কলেজছাত্রীকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামি মো. ইব্রাহিম হুসেন ইমনকে (২৪) গ্রেফতার করেছে র‍্যাব।

শনিবার (১১ জুলাই) দুপুরে র‍্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেফতার ইব্রাহিম হুসেন ইমন বীরগঞ্জ উপজেলার ভগিরপাড়া গ্রামের তাওয়াজ উদ্দিনের ছেলে।

র‍্যাব জানায়, শুক্রবার (১০ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে বীরগঞ্জ উপজেলার ভগিরপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

মামলার এজাহার সূত্রে র‍্যাব জানায়, ভুক্তভোগী বীরগঞ্জ ডিগ্রি কলেজের শিক্ষার্থী এবং স্থানীয় একটি মেসে থেকে পড়াশোনা করতেন। অভিযুক্ত দীর্ঘদিন ধরে তাকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিলেন। পরে ভয়ভীতি দেখিয়ে তার সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন বলে মামলায় অভিযোগ করা হয়েছে।

মামলার অভিযোগ অনুযায়ী, গত ১৯ এপ্রিল বীরগঞ্জের তাজমহল সিনেমা হলের সামনে থেকে কৌশলে মোটরসাইকেলে করে ওই শিক্ষার্থীকে নিয়ে নীলফামারীর ডিমলা উপজেলার একটি ভাড়া বাসায় যান ইমন। সেখানে বিয়ের প্রলোভন দেখিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করা হয় বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

পরে বিষয়টি জানাজানি হলে স্থানীয় লোকজন তাদের আটক করে দুই ইউপি সদস্যের মাধ্যমে উভয় পরিবারের কাছে হস্তান্তর করেন। পরবর্তী সময়ে ভুক্তভোগীর পরিবার বিয়ের প্রস্তাব দিলে অভিযুক্তের পরিবার তাতে রাজি হয়নি বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

এরপর ভুক্তভোগীর পরিবার আদালতে অপহরণ ও ধর্ষণের অভিযোগে মামলা করেন। আদালতের নির্দেশে গত ৮ মে বীরগঞ্জ থানায় মামলাটি নথিভুক্ত হয়। মামলা হওয়ার পর থেকেই অভিযুক্ত আত্মগোপনে ছিলেন।

র‍্যাব জানায়, গোয়েন্দা নজরদারির ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। পরে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব-১৩-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী বলেন, অপহরণ, ধর্ষণসহ গুরুতর অপরাধে জড়িতদের বিরুদ্ধে র‍্যাবের অভিযান অব্যাহত থাকবে।

বিষয় : গ্রেফতার ইব্রাহিম হুসেন ইমন (২৪)।

আপনার মতামত লিখুন

দিনাজপুর টোয়েন্টিফোর

শনিবার, ১১ জুলাই ২০২৬

দিনাজপুরে অপহরণ ও ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার করেছে র‍্যাব-১৩

প্রকাশের তারিখ : ১১ জুলাই ২০২৬

featured Image

দিনাজপুরের বীরগঞ্জে কলেজছাত্রীকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামি মো. ইব্রাহিম হুসেন ইমনকে (২৪) গ্রেফতার করেছে র‍্যাব।

শনিবার (১১ জুলাই) দুপুরে র‍্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেফতার ইব্রাহিম হুসেন ইমন বীরগঞ্জ উপজেলার ভগিরপাড়া গ্রামের তাওয়াজ উদ্দিনের ছেলে।

র‍্যাব জানায়, শুক্রবার (১০ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে বীরগঞ্জ উপজেলার ভগিরপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

মামলার এজাহার সূত্রে র‍্যাব জানায়, ভুক্তভোগী বীরগঞ্জ ডিগ্রি কলেজের শিক্ষার্থী এবং স্থানীয় একটি মেসে থেকে পড়াশোনা করতেন। অভিযুক্ত দীর্ঘদিন ধরে তাকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিলেন। পরে ভয়ভীতি দেখিয়ে তার সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন বলে মামলায় অভিযোগ করা হয়েছে।

মামলার অভিযোগ অনুযায়ী, গত ১৯ এপ্রিল বীরগঞ্জের তাজমহল সিনেমা হলের সামনে থেকে কৌশলে মোটরসাইকেলে করে ওই শিক্ষার্থীকে নিয়ে নীলফামারীর ডিমলা উপজেলার একটি ভাড়া বাসায় যান ইমন। সেখানে বিয়ের প্রলোভন দেখিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করা হয় বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

পরে বিষয়টি জানাজানি হলে স্থানীয় লোকজন তাদের আটক করে দুই ইউপি সদস্যের মাধ্যমে উভয় পরিবারের কাছে হস্তান্তর করেন। পরবর্তী সময়ে ভুক্তভোগীর পরিবার বিয়ের প্রস্তাব দিলে অভিযুক্তের পরিবার তাতে রাজি হয়নি বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

এরপর ভুক্তভোগীর পরিবার আদালতে অপহরণ ও ধর্ষণের অভিযোগে মামলা করেন। আদালতের নির্দেশে গত ৮ মে বীরগঞ্জ থানায় মামলাটি নথিভুক্ত হয়। মামলা হওয়ার পর থেকেই অভিযুক্ত আত্মগোপনে ছিলেন।

র‍্যাব জানায়, গোয়েন্দা নজরদারির ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। পরে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব-১৩-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী বলেন, অপহরণ, ধর্ষণসহ গুরুতর অপরাধে জড়িতদের বিরুদ্ধে র‍্যাবের অভিযান অব্যাহত থাকবে।

দিনাজপুর টোয়েন্টিফোর

প্রকাশক ও সম্পাদক: মো: শাহ্ আলম নূর আকাশ (8801715412204)
বার্তা সম্পাদক: মো: নুরুল হুদা দুলাল (8801715803963)
হেড অব নিউজ: আব্দুস সালাম (8801721460008) 
আইন উপদেষ্টা: অ্যাড. সারওয়ার আহমেদ বাবু (8801318071980)

কপিরাইট © ২০২৬ সর্বস্ব সংরক্ষিত দিনাজপুর টোয়েন্টিফোর ডট কম