দিনাজপুর টোয়েন্টিফোর

সিকেডি ইউরোলজি হাসপাতালে চাঁদাবাজি, প্রধান অভিযুক্তসহ গ্রেফতার ৭

ছবি-সংগ্রহীত

রাজধানীর শ্যামলীতে সিকেডি ইউরোলজি হাসপাতালে চাঞ্চল্যকর চাঁদাবাজির মামলায় প্রধান অভিযুক্ত সাবেক যুবদল নেতা মঈন উদ্দিনসহ ৭ জনকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার (১৩ এপ্রিল) সকালে এক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে র‌্যাব। তবে এ বিষয়ে প্রাথমিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি।

র‌্যাব জানিয়েছে, মূল অভিযুক্ত মঈন উদ্দিন মঈনকে নড়াইলের কালিয়া থানাধীন থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতার অন্যরা হলেন— মো. লিটন মিয়া, মো. সুমন, মো, শাওন, স্বপন কাজি, মো. ফালান ও রুবেল।

এর আগে সম্প্রতি মানবিক চিকিৎসক খ্যাত ডা. কামরুল ইসলামের ওই হাসপাতালে চাঁদাবাজির অভিযোগ উঠে মঈন উদ্দিন নামে ওই ব্যক্তির বিরুদ্ধে।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, শুক্রবার (১০ এপ্রিল) রাত ৮টা ৪০ মিনিটে রাজধানীর শ্যামলীর একটি হাসপাতালে দলবল নিয়ে হাজির হন মঈন উদ্দিন নামের ওই ব্যক্তি। যুবদলের নাম ভাঙিয়ে চাঁদার দাবিতে হুমকি দিতে দেখা যায় তাকে।

 জানা যায়, শুধু শুক্রবারই নয়, ৫ আগস্টের পর থেকেই নানাভাবে ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে হাসপাতাল থেকে চাঁদা দাবি করে আসছেন স্থানীয় ওই কথিত নেতা। চাপে ফেলতে ডা. কামরুলকে আওয়ামী লীগ ট্যাগ দিয়ে হাসপাতালের সামনে মব তৈরিরও অভিযোগ তার বিরুদ্ধে।

অভিযোগ শুনে মধ্যরাতেই হাসপাতালটিতে ছুটে যান যুবদলের কেন্দ্রীয় নেতারা। অভিযুক্ত মঈন উদ্দিন নিজেকে শেরে বাংলা নগর থানা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক পরিচয় দিলেও কেন্দ্রীয় নেতারা বলেন, যুবদলের সঙ্গে কোনো সম্পর্ক নেই তার। ডাক্তার কামরুলকে সব ধরণের সহযোগিতার আশ্বাস দেন তারা।

হাসপাতালটি ২ হাজারের বেশি মানুষকে বিনা পারিশ্রমিকে কিডনি প্রতিস্থাপনকারী চিকিৎসক ডা. কামরুল ইসলাম মানবিক কাজের স্বীকৃতি হিসেবে দেশে-বিদেশে সমাদৃত। মানব সেবায় অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে ২০২২ সালে স্বাধীনতা পদকে ভূষিত হন তিনি। 

বিষয় : সিকেডি ইউরোলজি হাসপাতালে চাঁদাবাজি, প্রধান অভিযুক্তসহ গ্রেফতার ৭

আপনার মতামত লিখুন

দিনাজপুর টোয়েন্টিফোর

সোমবার, ১৩ এপ্রিল ২০২৬

সিকেডি ইউরোলজি হাসপাতালে চাঁদাবাজি, প্রধান অভিযুক্তসহ গ্রেফতার ৭

প্রকাশের তারিখ : ১৩ এপ্রিল ২০২৬

featured Image

রাজধানীর শ্যামলীতে সিকেডি ইউরোলজি হাসপাতালে চাঞ্চল্যকর চাঁদাবাজির মামলায় প্রধান অভিযুক্ত সাবেক যুবদল নেতা মঈন উদ্দিনসহ ৭ জনকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার (১৩ এপ্রিল) সকালে এক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে র‌্যাব। তবে এ বিষয়ে প্রাথমিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি।

র‌্যাব জানিয়েছে, মূল অভিযুক্ত মঈন উদ্দিন মঈনকে নড়াইলের কালিয়া থানাধীন থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতার অন্যরা হলেন— মো. লিটন মিয়া, মো. সুমন, মো, শাওন, স্বপন কাজি, মো. ফালান ও রুবেল।

এর আগে সম্প্রতি মানবিক চিকিৎসক খ্যাত ডা. কামরুল ইসলামের ওই হাসপাতালে চাঁদাবাজির অভিযোগ উঠে মঈন উদ্দিন নামে ওই ব্যক্তির বিরুদ্ধে।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, শুক্রবার (১০ এপ্রিল) রাত ৮টা ৪০ মিনিটে রাজধানীর শ্যামলীর একটি হাসপাতালে দলবল নিয়ে হাজির হন মঈন উদ্দিন নামের ওই ব্যক্তি। যুবদলের নাম ভাঙিয়ে চাঁদার দাবিতে হুমকি দিতে দেখা যায় তাকে।

 জানা যায়, শুধু শুক্রবারই নয়, ৫ আগস্টের পর থেকেই নানাভাবে ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে হাসপাতাল থেকে চাঁদা দাবি করে আসছেন স্থানীয় ওই কথিত নেতা। চাপে ফেলতে ডা. কামরুলকে আওয়ামী লীগ ট্যাগ দিয়ে হাসপাতালের সামনে মব তৈরিরও অভিযোগ তার বিরুদ্ধে।

অভিযোগ শুনে মধ্যরাতেই হাসপাতালটিতে ছুটে যান যুবদলের কেন্দ্রীয় নেতারা। অভিযুক্ত মঈন উদ্দিন নিজেকে শেরে বাংলা নগর থানা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক পরিচয় দিলেও কেন্দ্রীয় নেতারা বলেন, যুবদলের সঙ্গে কোনো সম্পর্ক নেই তার। ডাক্তার কামরুলকে সব ধরণের সহযোগিতার আশ্বাস দেন তারা।

হাসপাতালটি ২ হাজারের বেশি মানুষকে বিনা পারিশ্রমিকে কিডনি প্রতিস্থাপনকারী চিকিৎসক ডা. কামরুল ইসলাম মানবিক কাজের স্বীকৃতি হিসেবে দেশে-বিদেশে সমাদৃত। মানব সেবায় অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে ২০২২ সালে স্বাধীনতা পদকে ভূষিত হন তিনি। 

দিনাজপুর টোয়েন্টিফোর

প্রকাশক ও সম্পাদক: মো: শাহ্ আলম নূর আকাশ (8801715412204)
বার্তা সম্পাদক: মো: নুরুল হুদা দুলাল (8801715803963)
হেড অব নিউজ: আব্দুস সালাম (8801721460008) 
আইন উপদেষ্টা: অ্যাড. সারওয়ার আহমেদ বাবু (8801318071980)

কপিরাইট © ২০২৬ সর্বস্ব সংরক্ষিত দিনাজপুর টোয়েন্টিফোর ডট কম