দিনাজপুর টোয়েন্টিফোর

দিনাজপুরে পৃথক অভিযানে ১১১৩ বোতল মাদকদ্রব্য জব্দ, গ্রেফতার ১

দিনাজপুরে পৃথক অভিযান চালিয়ে এসকাফ, আরসিকাফ+, ফেনসিগ্রিপ, ফেয়ারডিল ও ফেনসিডিলসহ ১ মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

শনিবার (১১ এপ্রিল) বিকেল পৌনে চারটায় র‌্যাব ১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। গ্রেফতার কোতয়ালী থানার নুনাইচ কাকিঁলাদীঘি গ্রামের মৃত জেলাবদ্দীনের ছেলে মো. আইন উদ্দীন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, র‌্যাব-১৩, সিপিসি-১ দিনাজপুর ক্যাম্পের একটি আভিযানিক দল শনিবার (১১ এপ্রিল) রাত ১টার দিকে দিনাজপুর জেলার কোতোয়ালী থানার শেখপুরা ইউনিয়নের নিশ্চিন্তপুর এলাকায় অভিযান চালায়। এ সময় পলাতক আসামি মো. তোহিমুল ইসলাম ওরফে কেরু বিল্লালের বাড়ির পূর্ব পাশে একটি স্থানে তল্লাশি চালিয়ে প্লাস্টিকের বস্তার ভেতর থেকে ৩৯৩ বোতল এসকাফ, ১১৭ বোতল ফেনসিগ্রিপ ও ১৬৯ বোতল ফেয়ারডিলসহ মোট ৬৭৯ বোতল ফেনসিডিল জাতীয় মাদক জব্দ করা হয়।

একইদিন সকালে আরেকটি অভিযানে কোতোয়ালী থানার উথরাইল ইউনিয়নের নুনাইচ কাকিঁলাদীঘি এলাকায় একটি নির্মাণাধীন বাড়িতে অভিযান চালায় র‌্যাব। সেখানে ২৩৪ বোতল আরসিকাফ+ ও ২০০ বোতল ফেনসিগ্রিপসহ মোট ৪৩৪ বোতল ফেনসিডিল জাতীয় মাদক উদ্ধার করা হয়। এ সময় মো. আইন উদ্দীন (৫২) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পরবর্তীতে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

বিষয় : দিনাজপুরে পৃথক অভিযানে ১১১৩ বোতল মাদকদ্রব্য জব্দ, গ্রেফতার ১

আপনার মতামত লিখুন

দিনাজপুর টোয়েন্টিফোর

শনিবার, ১১ এপ্রিল ২০২৬

দিনাজপুরে পৃথক অভিযানে ১১১৩ বোতল মাদকদ্রব্য জব্দ, গ্রেফতার ১

প্রকাশের তারিখ : ১১ এপ্রিল ২০২৬

featured Image

দিনাজপুরে পৃথক অভিযান চালিয়ে এসকাফ, আরসিকাফ+, ফেনসিগ্রিপ, ফেয়ারডিল ও ফেনসিডিলসহ ১ মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

শনিবার (১১ এপ্রিল) বিকেল পৌনে চারটায় র‌্যাব ১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। গ্রেফতার কোতয়ালী থানার নুনাইচ কাকিঁলাদীঘি গ্রামের মৃত জেলাবদ্দীনের ছেলে মো. আইন উদ্দীন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, র‌্যাব-১৩, সিপিসি-১ দিনাজপুর ক্যাম্পের একটি আভিযানিক দল শনিবার (১১ এপ্রিল) রাত ১টার দিকে দিনাজপুর জেলার কোতোয়ালী থানার শেখপুরা ইউনিয়নের নিশ্চিন্তপুর এলাকায় অভিযান চালায়। এ সময় পলাতক আসামি মো. তোহিমুল ইসলাম ওরফে কেরু বিল্লালের বাড়ির পূর্ব পাশে একটি স্থানে তল্লাশি চালিয়ে প্লাস্টিকের বস্তার ভেতর থেকে ৩৯৩ বোতল এসকাফ, ১১৭ বোতল ফেনসিগ্রিপ ও ১৬৯ বোতল ফেয়ারডিলসহ মোট ৬৭৯ বোতল ফেনসিডিল জাতীয় মাদক জব্দ করা হয়।

একইদিন সকালে আরেকটি অভিযানে কোতোয়ালী থানার উথরাইল ইউনিয়নের নুনাইচ কাকিঁলাদীঘি এলাকায় একটি নির্মাণাধীন বাড়িতে অভিযান চালায় র‌্যাব। সেখানে ২৩৪ বোতল আরসিকাফ+ ও ২০০ বোতল ফেনসিগ্রিপসহ মোট ৪৩৪ বোতল ফেনসিডিল জাতীয় মাদক উদ্ধার করা হয়। এ সময় মো. আইন উদ্দীন (৫২) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পরবর্তীতে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

দিনাজপুর টোয়েন্টিফোর

প্রকাশক ও সম্পাদক: মো: শাহ্ আলম নূর আকাশ (8801715412204)
বার্তা সম্পাদক: মো: নুরুল হুদা দুলাল (8801715803963)
হেড অব নিউজ: আব্দুস সালাম (8801721460008) 
আইন উপদেষ্টা: অ্যাড. সারওয়ার আহমেদ বাবু (8801318071980)

কপিরাইট © ২০২৬ সর্বস্ব সংরক্ষিত দিনাজপুর টোয়েন্টিফোর ডট কম