দিনাজপুর টোয়েন্টিফোর

মুজিবনগরে ব্যতিক্রমী মাদকবিরোধী ঘুড়ি উৎসব

মাদকবিরোধী সচেতনতা ছড়িয়ে দিতে মেহেরপুরের মুজিবনগরে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমধর্মী ঘুড়ি উৎসব। “মাদক নয়, উড়াই ঘুড়ি—আলোকিত সমাজ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় মুজিবনগর উপজেলা খেলার মাঠে এ উৎসবের আয়োজন করে বাংলাদেশ ইয়ুথ ফার্স্ট কনসান্স (BYFC), মুজিবনগর শাখা।

যুবসমাজকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করা এবং সামাজিক প্রতিরোধ গড়ে তোলার লক্ষ্যে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল হুদা। বিশেষ অতিথি ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক রাসেল আহমেদ, পরিদর্শক বিদ্যুৎ বিহারী নাথ এবং মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা সেলিম রেজা।

এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য দেন মুজিবনগর প্রেসক্লাবের সভাপতি মুন্সী ওমর ফারুক প্রিন্স, সাধারণ সম্পাদক হাসান মোস্তাফিজুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন BYFC মুজিবনগর শাখার প্রোগ্রাম ম্যানেজার জন অমৃত মন্ডল।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, “যুবসমাজকে মাদকমুক্ত রাখতে হলে পরিবার, সমাজ ও প্রশাসনকে একযোগে কাজ করতে হবে। এ ধরনের উদ্যোগ তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”

বিশেষ অতিথিরা মাদকের ক্ষতিকর প্রভাব তুলে ধরে এর বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

উৎসবে অংশ নেওয়া তরুণ-তরুণীরা রঙিন ঘুড়ি উড়িয়ে আনন্দঘন পরিবেশে মাদকবিরোধী বার্তা ছড়িয়ে দেয়। দিনব্যাপী এ আয়োজন এলাকাবাসীর মাঝে ব্যাপক সাড়া ফেলে।

শেষে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। আয়োজকরা জানান, ভবিষ্যতেও এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত

বিষয় : মুজিবনগরে ব্যতিক্রমী মাদকবিরোধী ঘুড়ি উৎসব

আপনার মতামত লিখুন

দিনাজপুর টোয়েন্টিফোর

শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬

মুজিবনগরে ব্যতিক্রমী মাদকবিরোধী ঘুড়ি উৎসব

প্রকাশের তারিখ : ১০ এপ্রিল ২০২৬

featured Image

মাদকবিরোধী সচেতনতা ছড়িয়ে দিতে মেহেরপুরের মুজিবনগরে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমধর্মী ঘুড়ি উৎসব। “মাদক নয়, উড়াই ঘুড়ি—আলোকিত সমাজ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় মুজিবনগর উপজেলা খেলার মাঠে এ উৎসবের আয়োজন করে বাংলাদেশ ইয়ুথ ফার্স্ট কনসান্স (BYFC), মুজিবনগর শাখা।

যুবসমাজকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করা এবং সামাজিক প্রতিরোধ গড়ে তোলার লক্ষ্যে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল হুদা। বিশেষ অতিথি ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক রাসেল আহমেদ, পরিদর্শক বিদ্যুৎ বিহারী নাথ এবং মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা সেলিম রেজা।

এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য দেন মুজিবনগর প্রেসক্লাবের সভাপতি মুন্সী ওমর ফারুক প্রিন্স, সাধারণ সম্পাদক হাসান মোস্তাফিজুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন BYFC মুজিবনগর শাখার প্রোগ্রাম ম্যানেজার জন অমৃত মন্ডল।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, “যুবসমাজকে মাদকমুক্ত রাখতে হলে পরিবার, সমাজ ও প্রশাসনকে একযোগে কাজ করতে হবে। এ ধরনের উদ্যোগ তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”

বিশেষ অতিথিরা মাদকের ক্ষতিকর প্রভাব তুলে ধরে এর বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

উৎসবে অংশ নেওয়া তরুণ-তরুণীরা রঙিন ঘুড়ি উড়িয়ে আনন্দঘন পরিবেশে মাদকবিরোধী বার্তা ছড়িয়ে দেয়। দিনব্যাপী এ আয়োজন এলাকাবাসীর মাঝে ব্যাপক সাড়া ফেলে।

শেষে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। আয়োজকরা জানান, ভবিষ্যতেও এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত

দিনাজপুর টোয়েন্টিফোর

প্রকাশক ও সম্পাদক: মো: শাহ্ আলম নূর আকাশ (8801715412204)
বার্তা সম্পাদক: মো: নুরুল হুদা দুলাল (8801715803963)
হেড অব নিউজ: আব্দুস সালাম (8801721460008) 
আইন উপদেষ্টা: অ্যাড. সারওয়ার আহমেদ বাবু (8801318071980)

কপিরাইট © ২০২৬ সর্বস্ব সংরক্ষিত দিনাজপুর টোয়েন্টিফোর ডট কম