দিনাজপুর টোয়েন্টিফোর

ট্রাম্পের আল্টিমেটাম ‘অসহায়, দিশাহারা ও ভারসাম্যহীন’: ইরান

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া আল্টিমেটামকে ‘অসহায় ও দিশাহারা’ বলে আখ্যা দিয়ে তা প্রত্যাখ্যান করেছে ইরান। দেশটি বলছে, হুমকি দিয়ে তাদের অবস্থান বদলানো যাবে না।

ইরানে যুদ্ধ শুরুর পর গত ৩ মার্চ থেকে হরমুজ প্রণালি বন্ধ রয়েছে। এতে জাহাজ চলাচল কার্যত স্থবির হয়ে পড়েছে। ফলে আন্তর্জাতিক জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি হয়েছে এবং তেল-গ্যাসের দাম দ্রুত বাড়ছে।

এমন অবস্থার মধ্যে হরমুজ প্রণালি খুলে দেওয়া কিংবা চুক্তিতে পৌঁছাতে ইরানকে ১০ দিনের সময় দিয়েছিলেন ট্রাম্প। সেই সময়সীমা শেষ হতে আর ৪৮ ঘণ্টা বাকি থাকতে শনিবার নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে নতুন করে হুঁশিয়ারি দেন তিনি। ট্রাম্প লেখেন, সময় প্রায় শেষ। আর মাত্র ৪৮ ঘণ্টা বাকি। এরপর নরক নেমে আসবে।

ট্রাম্প বলেন, নির্ধারিত সময়ের মধ্যে চুক্তি না হলে অথবা হরমুজ প্রণালি খুলে না দিলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।

ট্রাম্পের এমন হুঁশিয়ারির পর পাল্টা জবাব দেয় ইরান। দেশটির কেন্দ্রীয় সামরিক সদর দফতর খাতাম আল-আম্বিয়া এক বিবৃতিতে এই আল্টিমেটাম প্রত্যাখ্যান করে। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ওই বিবৃতিতে জেনারেল আলি আবদুল্লাহিল আলিয়াবাদি বলেন, ‘যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের এই হুমকি অসহায়, দিশাহারা, ভারসাম্যহীন এবং বিবেচনাহীন আচরণের বহিঃপ্রকাশ।’

অন্যদিকে ইরানের বিরুদ্ধে আরো বড় ধরনের হামলার হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। শনিবার তিনি বলেন, পরিস্থিতি আরও কঠোর হতে পারে।

বিষয় : ট্রাম্পের আল্টিমেটাম ‘অসহায়, দিশাহারা ও ভারসাম্যহীন’: ইরান

আপনার মতামত লিখুন

দিনাজপুর টোয়েন্টিফোর

রোববার, ০৫ এপ্রিল ২০২৬

ট্রাম্পের আল্টিমেটাম ‘অসহায়, দিশাহারা ও ভারসাম্যহীন’: ইরান

প্রকাশের তারিখ : ০৫ এপ্রিল ২০২৬

featured Image

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া আল্টিমেটামকে ‘অসহায় ও দিশাহারা’ বলে আখ্যা দিয়ে তা প্রত্যাখ্যান করেছে ইরান। দেশটি বলছে, হুমকি দিয়ে তাদের অবস্থান বদলানো যাবে না।

ইরানে যুদ্ধ শুরুর পর গত ৩ মার্চ থেকে হরমুজ প্রণালি বন্ধ রয়েছে। এতে জাহাজ চলাচল কার্যত স্থবির হয়ে পড়েছে। ফলে আন্তর্জাতিক জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি হয়েছে এবং তেল-গ্যাসের দাম দ্রুত বাড়ছে।

এমন অবস্থার মধ্যে হরমুজ প্রণালি খুলে দেওয়া কিংবা চুক্তিতে পৌঁছাতে ইরানকে ১০ দিনের সময় দিয়েছিলেন ট্রাম্প। সেই সময়সীমা শেষ হতে আর ৪৮ ঘণ্টা বাকি থাকতে শনিবার নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে নতুন করে হুঁশিয়ারি দেন তিনি। ট্রাম্প লেখেন, সময় প্রায় শেষ। আর মাত্র ৪৮ ঘণ্টা বাকি। এরপর নরক নেমে আসবে।

ট্রাম্প বলেন, নির্ধারিত সময়ের মধ্যে চুক্তি না হলে অথবা হরমুজ প্রণালি খুলে না দিলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।

ট্রাম্পের এমন হুঁশিয়ারির পর পাল্টা জবাব দেয় ইরান। দেশটির কেন্দ্রীয় সামরিক সদর দফতর খাতাম আল-আম্বিয়া এক বিবৃতিতে এই আল্টিমেটাম প্রত্যাখ্যান করে। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ওই বিবৃতিতে জেনারেল আলি আবদুল্লাহিল আলিয়াবাদি বলেন, ‘যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের এই হুমকি অসহায়, দিশাহারা, ভারসাম্যহীন এবং বিবেচনাহীন আচরণের বহিঃপ্রকাশ।’

অন্যদিকে ইরানের বিরুদ্ধে আরো বড় ধরনের হামলার হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। শনিবার তিনি বলেন, পরিস্থিতি আরও কঠোর হতে পারে।

দিনাজপুর টোয়েন্টিফোর

প্রকাশক ও সম্পাদক: মো: শাহ্ আলম নূর আকাশ (8801715412204)
বার্তা সম্পাদক: মো: নুরুল হুদা দুলাল (8801715803963)
হেড অব নিউজ: আব্দুস সালাম (8801721460008) 
আইন উপদেষ্টা: অ্যাড. সারওয়ার আহমেদ বাবু (8801318071980)

কপিরাইট © ২০২৬ সর্বস্ব সংরক্ষিত দিনাজপুর টোয়েন্টিফোর ডট কম