দিনাজপুর টোয়েন্টিফোর

নিজের জন্য সঠিক পারফিউম বাছাই করবেন কীভাবে

ভালো গন্ধ শুধু অন্যকে আকর্ষণ করে না, নিজের আত্মবিশ্বাসও বাড়ায়। তাই অনেকেই প্রতিদিন পারফিউম ব্যবহার করেন। কিন্তু বাজারে এত রকম ব্র্যান্ড আর সুবাসের ভিড়ে নিজের জন্য একদম পারফেক্ট পারফিউমটা বেছে নেওয়া অনেক সময় কঠিন হয়ে যায়।  পারফিউম কেন বেছে নেওয়া জরুরি?

প্রত্যেক মানুষের ব্যক্তিত্ব আলাদা, আর সেই অনুযায়ী সবার গন্ধ, পছন্দও ভিন্ন। কেউ হয়তো হালকা ফুলের ঘ্রাণ পছন্দ করেন, কেউ আবার মসলাদার বা কাঠের সুবাসে স্বাচ্ছন্দ্যবোধ করেন।

ক্যাটেরিনা বলেন, পারফিউম শুধু গন্ধই নয়, এটা আপনার মেজাজ, স্টাইল আর আত্মপরিচয়ের একটা অংশ। এমনকি কোনো কোনো সুবাস আমাদের প্রিয় স্মৃতি বা আবেগের সঙ্গেও জড়িয়ে থাকে। তাই পারফিউম নির্বাচনকে হালকা করে দেখার সুযোগ নেই। সঠিক পারফিউম বাছাই করবেন কীভাবে? ত্বকে ব্যবহার করে পরীক্ষা করুন । দোকানে গিয়ে পারফিউমের বোতলের মুখ থেকে শুঁকে অনেকেই সিদ্ধান্ত নিয়ে ফেলেন। এটা একদম ভুল পদ্ধতি।

পারফিউম আসলে আপনার ত্বকের সঙ্গে মিশে কেমন ঘ্রাণ ছড়ায়, সেটা বোঝা জরুরি। কারণ একেকজনের ত্বকের সঙ্গে পারফিউমের রসায়ন ভিন্ন হতে পারে। পরামর্শ : হাতের কব্জিতে একটু স্প্রে করে কিছুক্ষণ অপেক্ষা করুন। তারপর ঘ্রাণটা কেমন লাগে বুঝে সিদ্ধান্ত নিন।

একটি নয়, কয়েকটি ঘ্রাণ ট্রাই করুন ক্যাটেরিনা বলেন, একটা পারফিউমে আটকে না থেকে ভিন্ন ভিন্ন ঘ্রাণও ব্যবহার করা উচিত। কারণ একেক দিন একেক মুড, একেক পরিবেশ—একেক সুবাস আপনার আলাদা দিক ফুটিয়ে তুলতে পারে।

আপনার মতামত লিখুন

দিনাজপুর টোয়েন্টিফোর

বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৬

নিজের জন্য সঠিক পারফিউম বাছাই করবেন কীভাবে

প্রকাশের তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৫

featured Image

ভালো গন্ধ শুধু অন্যকে আকর্ষণ করে না, নিজের আত্মবিশ্বাসও বাড়ায়। তাই অনেকেই প্রতিদিন পারফিউম ব্যবহার করেন। কিন্তু বাজারে এত রকম ব্র্যান্ড আর সুবাসের ভিড়ে নিজের জন্য একদম পারফেক্ট পারফিউমটা বেছে নেওয়া অনেক সময় কঠিন হয়ে যায়।  পারফিউম কেন বেছে নেওয়া জরুরি?

প্রত্যেক মানুষের ব্যক্তিত্ব আলাদা, আর সেই অনুযায়ী সবার গন্ধ, পছন্দও ভিন্ন। কেউ হয়তো হালকা ফুলের ঘ্রাণ পছন্দ করেন, কেউ আবার মসলাদার বা কাঠের সুবাসে স্বাচ্ছন্দ্যবোধ করেন।

ক্যাটেরিনা বলেন, পারফিউম শুধু গন্ধই নয়, এটা আপনার মেজাজ, স্টাইল আর আত্মপরিচয়ের একটা অংশ। এমনকি কোনো কোনো সুবাস আমাদের প্রিয় স্মৃতি বা আবেগের সঙ্গেও জড়িয়ে থাকে। তাই পারফিউম নির্বাচনকে হালকা করে দেখার সুযোগ নেই। সঠিক পারফিউম বাছাই করবেন কীভাবে? ত্বকে ব্যবহার করে পরীক্ষা করুন । দোকানে গিয়ে পারফিউমের বোতলের মুখ থেকে শুঁকে অনেকেই সিদ্ধান্ত নিয়ে ফেলেন। এটা একদম ভুল পদ্ধতি।

পারফিউম আসলে আপনার ত্বকের সঙ্গে মিশে কেমন ঘ্রাণ ছড়ায়, সেটা বোঝা জরুরি। কারণ একেকজনের ত্বকের সঙ্গে পারফিউমের রসায়ন ভিন্ন হতে পারে। পরামর্শ : হাতের কব্জিতে একটু স্প্রে করে কিছুক্ষণ অপেক্ষা করুন। তারপর ঘ্রাণটা কেমন লাগে বুঝে সিদ্ধান্ত নিন।

একটি নয়, কয়েকটি ঘ্রাণ ট্রাই করুন ক্যাটেরিনা বলেন, একটা পারফিউমে আটকে না থেকে ভিন্ন ভিন্ন ঘ্রাণও ব্যবহার করা উচিত। কারণ একেক দিন একেক মুড, একেক পরিবেশ—একেক সুবাস আপনার আলাদা দিক ফুটিয়ে তুলতে পারে।

দিনাজপুর টোয়েন্টিফোর

প্রকাশক ও সম্পাদক: মো: শাহ্ আলম নূর আকাশ (01715412204)
বার্তা সম্পাদক: মো: নুরুল হুদা দুলাল (01715803963)
হেড অব নিউজ: আব্দুস সালাম (01721460008) 
আইন উপদেষ্টা: এ্যাড. সারোয়ার আলম বাবু (01318071980)

কপিরাইট © ২০২৬ সর্বস্ব সংরক্ষিত দিনাজপুর টোয়েন্টিফোর ডট কম