ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যা মামলার প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ, তার সহযোগী আলমগীর হোসেন এবং দেশ ছেড়ে পালাতে সহায়তাকারী ফিলিপ সাংমাকে ১৪ দিনের রিমান্ডের নির্দেশ দিয়েছেন কলকাতার একটি আদালত।
বৃহস্পতিবার (২ এপ্রিল) তাদের কলকাতার বিধাননগর মহকুমা আদালতে ভার্চুয়ালি হাজির করা হয়। এরপর বিচারক আগামী ১৬ এপ্রিল তিনজনের পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করেন।
কলকাতায় চলমান অবৈধ অনুপ্রবেশের মামলায় এদিন রাজ্যের এসটিএফ তিন আসামির বিরুদ্ধে তাদের নথি পেশ করে। যদিও মূল দুই অভিযুক্ত দিল্লিতে পৃথক ইউএপিএ মামলায় এনআইএ হেফাজতে থাকায় তিনজনের কাউকেই বৃহস্পতিবার আদালতে হাজির করা হয়নি। তিন আসামির মধ্যে ফিলিপ সাংমাকে দমদম সেন্ট্রাল জেল থেকে, ফয়সাল ও আলমগীরকে দিল্লির এনআইএ হেফাজত থেকে এদিন ভার্চুয়ালি কোর্টে হাজির করা হয়।
গত ২২ মার্চ পশ্চিমবঙ্গের বিধাননগর আদালতে তোলা হয় ফয়সাল করিম মাসুদ ও আলমগীর হোসেনকে। পরে আদালতের অনুমতিতে ২৩ মার্চ ভারতীয় জাতীয় গোয়েন্দা সংস্থা ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ) জিজ্ঞাসাবাদের জন্য তাদের দিল্লিতে নিয়ে যায়। এরপর থেকে তারা দিল্লিতেই রয়েছেন।
এদিকে শরীফ ওসমান হাদিকে গুলি করে হত্যার মামলায় অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ১৯ এপ্রিল দিন ধার্য করেছেন ঢাকার আদালত। বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত এ দিন ধার্য করেন।

শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ০২ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন