পবিত্র ঈদুল ফিতরের নামাজ উদযাপনের জন্য দিনাজপুরে দেশের অন্যতম বৃহৎ ঈদগাহ ময়দান-গোর-এ শহীদ সেনা কল্যাণ বড় ময়দানে নামাজের জন্য প্রস্তুত করা হয়েছে। দিনাজপুর পৌরসভা কর্তৃপক্ষ জানান, আগামীকাল ২১ মার্চ-২০২৬ সকাল ৯টায় প্রথম ঈদ উদ ফিতরের নামাজ অনুষ্ঠিত হবে।
প্রতি বছরের মতো এবারও দিনাজপুরের ঐতিহাসিক গোর-এ শহীদ বড় ময়দানেই অনুষ্ঠিত হবে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত। নেয়া হয়েছে পর্যাপ্ত নিরাপত্তা বলয়।

সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শতাধিক শ্রমিক মাঠ প্রস্তুতের কাজে ব্যস্ত শেষ করেছেন। কেউ চুন দিয়ে নামাজের কাতারের লাইন টেনেছেন, কেউ মেশিনের সাহায্যে মাঠ সমান করেছেন। আবার কেউ দৃষ্টিনন্দন গেট নির্মাণে কাজ করেছেন, কেউ বা মাঠজুড়ে ছড়িয়ে থাকা আবর্জনা পরিষ্কার সেরে ফেলেছেন।
ইতোমধ্যে ঈদগাহ মাঠের প্রধান প্রবেশপথে তৈরি করা হচ্ছে আকর্ষণীয় একটি গেট। পুরো মাঠজুড়ে সাজসজ্জা ও শৃঙ্খলাবদ্ধ ব্যবস্থাপনার কাজ, যাতে মুসল্লিরা স্বাচ্ছন্দ্যে ঈদের নামাজ আদায় করতে পারেন।

জানা গেছে, পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত দিনাজপুরের গোর-এ শহীদ বড় ময়দানে সকাল ৯টায় অনুষ্ঠিত হবে।
পুলিশ সুপার জেদান আল মুসা দিনাজপুর টোয়েন্টিফোর ডটকমকে জানান, পবিত্র ঈদুল ফিতরের দিন সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মুসল্লিদের নিরাপদ ও নির্বিঘ্নে নামাজ আদায়ের জন্য পুলিশসহ বিভিন্ন বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে থাকবেন।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও পৌর প্রশাসক মো. রিয়াজউদ্দিন দিনাজপুর টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন , ঐতিহাসিক গোর ও শহীদ বড় ময়দানে পবিত্র ঈদুল ফিতরের নামাজের জামাত আয়োজন উপলক্ষে জেলা প্রশাসন, দিনাজপুর পৌরসভা ও জেলা পরিষদের সম্মিলিত উদ্যোগে মাঠের সার্বিক প্রস্তুতির কাজ সম্পন্ন করেছেন।

মুসল্লিদের নির্বিঘ্নে প্রবেশ ও বের হওয়ার সুবিধার্থে মাঠের চারপাশে মোট ২০টি গেট স্থাপন করা হয়েছে। এছাড়া মুসল্লিদের জন্য পর্যাপ্ত যানবাহন পার্কিংয়ের ব্যবস্থাও রাখা হয়েছে।

শুক্রবার, ২০ মার্চ ২০২৬
প্রকাশের তারিখ : ২০ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন