দিনাজপুর টোয়েন্টিফোর

আল-আকসায় বাধা, রাস্তায় ঈদের নামাজ পড়লেন ফিলিস্তিনিরা

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দখলকৃত পূর্ব জেরুজালেমের আল-আকসা মসজিদে ফিলিস্তিনিদের প্রবেশে বাধা দিয়েছে ইসরায়েলি বাহিনী। মসজিদ বন্ধ রাখায় মুসল্লিরা মসজিদের প্রবেশপথ ও আশপাশের রাস্তায় নামাজ আদায় করতে বাধ্য হয়েছেন।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, দামাস্কাস গেটসহ মসজিদের চারপাশে মুসল্লিরা জড়ো হন। ইসরায়েলি সেনারা মসজিদে প্রবেশের সব পথ বন্ধ রাখায় তারা বাইরে রাস্তায় জায়নামাজ বিছিয়ে ঈদের জামাত সম্পন্ন করেছেন।

জেরুজালেম গভর্নরেট এই পদক্ষেপকে ‘বিপজ্জনক উসকানি’ এবং ধর্মীয় স্বাধীনতার ওপর সরাসরি আঘাত হিসেবে নিন্দা জানিয়েছে। ফিলিস্তিনি রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা ওয়াফা জানায়, এ ধরনের পদক্ষেপের লক্ষ্য নতুন করে ইহুদিকরণ চাপানো এবং আল-আকসা মসজিদকে ফিলিস্তিনি ও ইসলামি পরিবেশ থেকে বিচ্ছিন্ন করা।

দুই সপ্তাহের বেশি সময় ধরে আল-আকসা মসজিদে মুসল্লিদের প্রবেশে বাধা জারি রয়েছে।

অন্যদিকে, গাজা উপত্যকায় ধ্বংসস্তূপের মাঝেই মুসল্লিরা ঈদ উদযাপন করছেন। ক্ষতিগ্রস্ত মসজিদ ও খোলা জায়গায় পরিবারসহ নামাজ আদায় করা হচ্ছে। চলমান সংঘাত ও বাস্তুচ্যুতির মধ্যেও তারা ঈদের ঐতিহ্য বজায় রাখার চেষ্টা করছেন।

গাজা উপত্যকায় প্রায় ১,২৪০টি মসজিদ রয়েছে, যার মধ্যে ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় ১,১০০টির বেশি মসজিদ ধ্বংস হয়েছে।

বিষয় : আল-আকসায় বাধা, রাস্তায় ঈদের নামাজ পড়লেন ফিলিস্তিনিরা

আপনার মতামত লিখুন

দিনাজপুর টোয়েন্টিফোর

শুক্রবার, ২০ মার্চ ২০২৬

আল-আকসায় বাধা, রাস্তায় ঈদের নামাজ পড়লেন ফিলিস্তিনিরা

প্রকাশের তারিখ : ২০ মার্চ ২০২৬

featured Image

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দখলকৃত পূর্ব জেরুজালেমের আল-আকসা মসজিদে ফিলিস্তিনিদের প্রবেশে বাধা দিয়েছে ইসরায়েলি বাহিনী। মসজিদ বন্ধ রাখায় মুসল্লিরা মসজিদের প্রবেশপথ ও আশপাশের রাস্তায় নামাজ আদায় করতে বাধ্য হয়েছেন।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, দামাস্কাস গেটসহ মসজিদের চারপাশে মুসল্লিরা জড়ো হন। ইসরায়েলি সেনারা মসজিদে প্রবেশের সব পথ বন্ধ রাখায় তারা বাইরে রাস্তায় জায়নামাজ বিছিয়ে ঈদের জামাত সম্পন্ন করেছেন।

জেরুজালেম গভর্নরেট এই পদক্ষেপকে ‘বিপজ্জনক উসকানি’ এবং ধর্মীয় স্বাধীনতার ওপর সরাসরি আঘাত হিসেবে নিন্দা জানিয়েছে। ফিলিস্তিনি রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা ওয়াফা জানায়, এ ধরনের পদক্ষেপের লক্ষ্য নতুন করে ইহুদিকরণ চাপানো এবং আল-আকসা মসজিদকে ফিলিস্তিনি ও ইসলামি পরিবেশ থেকে বিচ্ছিন্ন করা।

দুই সপ্তাহের বেশি সময় ধরে আল-আকসা মসজিদে মুসল্লিদের প্রবেশে বাধা জারি রয়েছে।

অন্যদিকে, গাজা উপত্যকায় ধ্বংসস্তূপের মাঝেই মুসল্লিরা ঈদ উদযাপন করছেন। ক্ষতিগ্রস্ত মসজিদ ও খোলা জায়গায় পরিবারসহ নামাজ আদায় করা হচ্ছে। চলমান সংঘাত ও বাস্তুচ্যুতির মধ্যেও তারা ঈদের ঐতিহ্য বজায় রাখার চেষ্টা করছেন।

গাজা উপত্যকায় প্রায় ১,২৪০টি মসজিদ রয়েছে, যার মধ্যে ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় ১,১০০টির বেশি মসজিদ ধ্বংস হয়েছে।

দিনাজপুর টোয়েন্টিফোর

প্রকাশক ও সম্পাদক: মো: শাহ্ আলম নূর আকাশ (8801715412204)
বার্তা সম্পাদক: মো: নুরুল হুদা দুলাল (8801715803963)
হেড অব নিউজ: আব্দুস সালাম (8801721460008) 
আইন উপদেষ্টা: অ্যাড. সারওয়ার আহমেদ বাবু (8801318071980)

কপিরাইট © ২০২৬ সর্বস্ব সংরক্ষিত দিনাজপুর টোয়েন্টিফোর ডট কম