দিনাজপুর টোয়েন্টিফোর

নিউজিল্যান্ড সিরিজ দিয়েই সাকিবের প্রত্যাবর্তন!

বাংলাদেশ ক্রিকেটের পরিচিত মুখ নাজমুল আবেদীন ফাহিম, যিনি দীর্ঘদিন ধরে বিকেএসপিতে কোচিং করিয়ে গড়ে তুলেছেন সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, সৌম্য সরকার ও নাসির হোসেনদের মতো ক্রিকেটার। এবার তিনি কথা বলেছেন সাকিবের দেশে ফেরার সম্ভাবনা নিয়ে।

বর্তমানে বিসিবির পরিচালক ও ক্রিকেট অপারেশন্স বিভাগের দায়িত্বে থাকা ফাহিম জানান, সাকিবকে ঘিরে চলমান আইনগত প্রক্রিয়া দ্রুত এগোচ্ছে। তার মতে, পরিস্থিতি অনুকূলে থাকলে খুব শিগগিরই সাকিবকে দেশে ফিরে আসতে দেখা যেতে পারে।

এ প্রসঙ্গে গণমাধ্যমকে ফাহিম বলেন, ‘প্রথম কথা হচ্ছে, সাকিবের ফিরে আসা। এখন সাকিবকে নিয়ে যে আইনগত ব্যাপারগুলো পরিচালনা করা হচ্ছে, বেশ দ্রুততার সাথে হচ্ছে, আমি যতটুকু জানি। সেই পরিপ্রেক্ষিতে আমার মনে হচ্ছে, সামনে হয়ত আমরা দেখতেও পারি সাকিবকে দেশে ফিরে আসতে। তারপরে তার দলে খেলা, কোন ফরম্যাটে খেলবে, কতটুকু খেলবে, সেই বিষয়গুলো আসবে। সেখানে নির্বাচকদের ব্যাপার থাকবে। টিম ম্যানেজমেন্টের ব্যাপার থাকবে। সাকিবের নিজস্ব মতামত থাকবে, ক্রিকেট বোর্ডের মতামত থাকবে। সবকিছু মিলিয়ে সেই সিদ্ধান্ত নিতে হবে আমাদেরকে। তবে বটম লাইন হচ্ছে দল সবার আগে। দলের স্বার্থটা সবার আগে আমরা দেখব। তারপরে অন্য কিছু।’

নিউজিল্যান্ড সিরিজে ফেরা নিয়ে ফাহিম জানান, ‘আমি আশা করছি এই সময়ের মধ্যে চলে আসতে পারবে। আমি চাইব সে আসুক, ব্যাপারটা যেন এমন হয় সে ফিরলে দলে ভ্যালু এড হবে। অবশ্যই দলে সুযোগও পাবে।’

বিষয় : নিউজিল্যান্ড সিরিজ দিয়েই সাকিবের প্রত্যাবর্তন!

আপনার মতামত লিখুন

দিনাজপুর টোয়েন্টিফোর

বুধবার, ১৮ মার্চ ২০২৬

নিউজিল্যান্ড সিরিজ দিয়েই সাকিবের প্রত্যাবর্তন!

প্রকাশের তারিখ : ১৭ মার্চ ২০২৬

featured Image

বাংলাদেশ ক্রিকেটের পরিচিত মুখ নাজমুল আবেদীন ফাহিম, যিনি দীর্ঘদিন ধরে বিকেএসপিতে কোচিং করিয়ে গড়ে তুলেছেন সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, সৌম্য সরকার ও নাসির হোসেনদের মতো ক্রিকেটার। এবার তিনি কথা বলেছেন সাকিবের দেশে ফেরার সম্ভাবনা নিয়ে।

বর্তমানে বিসিবির পরিচালক ও ক্রিকেট অপারেশন্স বিভাগের দায়িত্বে থাকা ফাহিম জানান, সাকিবকে ঘিরে চলমান আইনগত প্রক্রিয়া দ্রুত এগোচ্ছে। তার মতে, পরিস্থিতি অনুকূলে থাকলে খুব শিগগিরই সাকিবকে দেশে ফিরে আসতে দেখা যেতে পারে।

এ প্রসঙ্গে গণমাধ্যমকে ফাহিম বলেন, ‘প্রথম কথা হচ্ছে, সাকিবের ফিরে আসা। এখন সাকিবকে নিয়ে যে আইনগত ব্যাপারগুলো পরিচালনা করা হচ্ছে, বেশ দ্রুততার সাথে হচ্ছে, আমি যতটুকু জানি। সেই পরিপ্রেক্ষিতে আমার মনে হচ্ছে, সামনে হয়ত আমরা দেখতেও পারি সাকিবকে দেশে ফিরে আসতে। তারপরে তার দলে খেলা, কোন ফরম্যাটে খেলবে, কতটুকু খেলবে, সেই বিষয়গুলো আসবে। সেখানে নির্বাচকদের ব্যাপার থাকবে। টিম ম্যানেজমেন্টের ব্যাপার থাকবে। সাকিবের নিজস্ব মতামত থাকবে, ক্রিকেট বোর্ডের মতামত থাকবে। সবকিছু মিলিয়ে সেই সিদ্ধান্ত নিতে হবে আমাদেরকে। তবে বটম লাইন হচ্ছে দল সবার আগে। দলের স্বার্থটা সবার আগে আমরা দেখব। তারপরে অন্য কিছু।’

নিউজিল্যান্ড সিরিজে ফেরা নিয়ে ফাহিম জানান, ‘আমি আশা করছি এই সময়ের মধ্যে চলে আসতে পারবে। আমি চাইব সে আসুক, ব্যাপারটা যেন এমন হয় সে ফিরলে দলে ভ্যালু এড হবে। অবশ্যই দলে সুযোগও পাবে।’

দিনাজপুর টোয়েন্টিফোর

প্রকাশক ও সম্পাদক: মো: শাহ্ আলম নূর আকাশ (8801715412204)
বার্তা সম্পাদক: মো: নুরুল হুদা দুলাল (8801715803963)
হেড অব নিউজ: আব্দুস সালাম (8801721460008) 
আইন উপদেষ্টা: অ্যাড. সারওয়ার আহমেদ বাবু (8801318071980)

কপিরাইট © ২০২৬ সর্বস্ব সংরক্ষিত দিনাজপুর টোয়েন্টিফোর ডট কম