দিনাজপুর টোয়েন্টিফোর

সাংবিধানিকভাবে জুলাই সনদ বাস্তবায়ন করবে সরকার: আইনমন্ত্রী

প্রকাশ : ১৬ মার্চ ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

সাংবিধানিকভাবে জুলাই সনদ বাস্তবায়ন করবে সরকার: আইনমন্ত্রী
ছবি-সংগ্রহীত

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বিভ্রান্তিকর আশ্বাস দিয়ে নয়, বরং জনআকাঙ্ক্ষা পূরণে সরকার নিয়মতান্ত্রিক ও সাংবিধানিকভাবে ‘জুলাই সনদ’ বাস্তবায়নে বদ্ধপরিকর। জুলাই সনদের প্রতিটি ধারা যথাযথভাবে বাস্তবায়ন করা হবে।

সোমবার (১৬ মার্চ) বিকেলে ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার কন্যাদহ গ্রামে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কর্তৃক খননকৃত ‘শিরিষকাঠ খাল’ পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, জুলাই মাস যেমন আমাদের জাতীয় জীবনে বাঁক পরিবর্তন ঘটিয়েছে, তেমনি ১৯৫২, ১৯৭১, ১৯৮২ থেকে ১৯৯০ এবং ২০০৭ থেকে ২০২৪ সাল পর্যন্ত গণতান্ত্রিক আন্দোলনে যারা গুম ও খুনের শিকার হয়েছেন, তাদের ত্যাগের স্বীকৃতিস্বরূপ জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়ন করা হবে।

দেশে খাল খনন কর্মসূচির প্রবর্তক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কথা স্মরণ করে আসাদুজ্জামান বলেন, খাল খননের মাধ্যমে স্বনির্ভর বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা জিয়াউর রহমান দেশকে অর্থনৈতিক মুক্তির পথ দেখিয়েছিলেন। এখন তাঁর সুযোগ্য উত্তরসূরি প্রধানমন্ত্রী তারেক রহমান পিতার প্রবর্তিত এই কর্মসূচি পুনরায় চালুর মাধ্যমে দেশে উন্নয়ন ও উৎপাদনের নতুন ধারা সূচিত করেছেন।

ঝিনাইদহের জেলা প্রশাসক আবদুল্লাহ আল মাসউদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য আলী আজম মো. আবু বকর, ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য মতিয়ার রহমান, ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আবু তালিব, জেলা পরিষদের প্রশাসক এম এ মজিদ, পুলিশ সুপার মাহফুজ আফজাল এবং বিএনপি নেতা রাশেদ খান ও মেহেদী হাসান রনি প্রমুখ।

আইনমন্ত্রী বলেন, ১২ ফেব্রুয়ারি নির্বাচন সম্পন্ন হয়েছে। ভোটের কালি শুকানোর আগেই বিএনপি নির্বাচনী প্রতিশ্রুতি পূরণে কাজ শুরু করেছে। প্রধানমন্ত্রী তারেক রহমান লন্ডন থেকে ফেরার পর বলেছিলেন, ‘আই হ্যাভ এ প্ল্যান’। তিনি একের পর এক তার সেই পরিকল্পনা সাধারণ মানুষের কল্যাণে বাস্তবায়ন করে চলেছেন। কৃষকদের দশ হাজার টাকা পর্যন্ত ঋণ মওকুফ, ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড ও দেশব্যাপী খাল খনন কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে সরকার সমালোচকদের জবাব দিচ্ছে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান স্পষ্ট করেছেন যে, সংসদ সদস্য হওয়া মানে জনসেবা, নিজের ভোগ-বিলাস নয়। এ কারণেই মন্ত্রী ও এমপিরা ঢাকায় ফ্ল্যাট নিচ্ছেন না। তাঁর এই পরিবর্তনের অঙ্গীকার জনগণের মধ্যে নতুন আশার আলো সঞ্চার করেছে।

মন্ত্রী জানান, দেশজুড়ে ৪ কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হচ্ছে, ২৫ কোটি বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে এবং কৃষি ও খাল সজীব করে তুলতে ২০ হাজার কিলোমিটার খাল খননের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এগুলোই মূলত প্রধানমন্ত্রীর পরিকল্পনার অংশ।

অনুষ্ঠান শেষে আইনমন্ত্রী নিজেই কোদাল হাতে নিয়ে শিরিষকাঠ খাল খনন কাজের শুভ উদ্বোধন করেন। এ সময় দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। এর আগে মন্ত্রী ঝিনাইদহ-২ আসনের প্রয়াত সংসদ সদস্য মসিউর রহমানের মাজার জিয়ারত করেন।

বিষয় : সাংবিধানিকভাবে জুলাই সনদ বাস্তবায়ন করবে সরকার: আইনমন্ত্রী

আপনার মতামত লিখুন

দিনাজপুর টোয়েন্টিফোর

মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬

সাংবিধানিকভাবে জুলাই সনদ বাস্তবায়ন করবে সরকার: আইনমন্ত্রী

প্রকাশের তারিখ : ১৬ মার্চ ২০২৬

featured Image

প্রকাশক ও সম্পাদক: মো: শাহ্ আলম নূর আকাশ (8801715412204)
বার্তা সম্পাদক: মো: নুরুল হুদা দুলাল (8801715803963)
হেড অব নিউজ: আব্দুস সালাম (8801721460008) 
আইন উপদেষ্টা: অ্যাড. সারওয়ার আহমেদ বাবু (8801318071980)

কপিরাইট © ২০২৬ সর্বস্ব সংরক্ষিত দিনাজপুর টোয়েন্টিফোর ডট কম