শনিবার (১৪ মার্চ) সকালে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে প্রতিবন্ধী ও অসুস্থ ব্যক্তিদের সহায়তায় হুইলচেয়ার বিতরণ করা হয়েছে। এ সময় উপজেলার ৫ জন উপকারভোগীর হাতে হুইলচেয়ার তুলে দেওয়া হয়।
হুইলচেয়ার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে হুইলচেয়ার তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার সুমা খাতুন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক দীপংকর বর্মন, উপজেলা প্রকৌশলী মো. হুমায়ুন কবীর এবং উপজেলা সমাজসেবা অফিসার তরিকুল ইসলাম।
এ সময় বক্তারা বলেন, প্রতিবন্ধী ও অসুস্থ ব্যক্তিদের চলাচল সহজ করতে এবং তাদের স্বাভাবিক জীবনযাপনে সহায়তা করতেই সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত রাখা হচ্ছে।

শনিবার, ১৪ মার্চ ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন