দিনাজপুরের মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন ক্লাবের কমিটির পদ নিয়ে ছাত্রদলের দুই গ্রুপের মারামারিতে ৮জন ছাত্র আহত হয়েছে। এদের মধ্যে ২জনকে ওই হাসপাতালে ভর্তি করা হয়। গেল বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে জরুরী বিভাগের সামনে হাতাহাতির ওই ঘটনা ঘটে।
জানা গেছে, মেডিসিন ক্লাবের বর্তমান সভাপতি নাহিদকে মেয়াদ শেষের ২মাস আগেই কমিটির পদ ত্যাগ করতে চাপ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে হাতাহাতিতে জড়িয়ে পড়ে ছাত্রদলের দুইপক্ষের নেতাকর্মীরা।
আহতদের মধ্যে ৩১ তম ব্যাচের শেষ বর্ষের ছাত্র নাহিদকে ওই হাসপাতালে ভর্তি করা হয়। কিছুক্ষণ বাদে একই ব্যাচের ছাত্র প্রতিপক্ষের সিফাদকেও হাসপাতালে ভর্তি করা হয়।
হাতাহাতির জের ধরে শহীদ ডাঃ ইউসুফ আলী হলে চড়াও হয়ে নাহিদ এবং তার গ্রুপের আবুল বাশার সজিবের বই খাতাসহ জিনিষপত্র আগুনে পুড়িয়ে দেয় প্রতিপক্ষরা। আপততঃ চাপা উত্তেজনা বিরাজ করছে।
আগামীকাল ২৮ ফেব্রুয়ারী সমাজসেবা বিষয়ক মন্ত্রী এ.জেড.এম ডাঃ জাহিদ হোসেনের মেডিকেল কলেজে ইফতার পার্টিতে অংশ নেওয়ার সূচি রয়েছে।

শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন