দিনাজপুর টোয়েন্টিফোর

আত্রাইয়ে বালু লুটে অভিযানে কঠোর বার্তা: খানসামায় ৬ জনের কারাদণ্ড

দিনাজপুরের খানসামায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের জোরালো অভিযানে ৬ জনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৭ (সাত) দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। পরিবেশ ও নদী রক্ষায় এই পদক্ষেপকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন স্থানীয়রা।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার জয়গঞ্জ ডাঙাপাড়া এলাকায় অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) অয়ন ফারহান শামস। অভিযানে আত্রাই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের সময় ৬ জনকে হাতেনাতে আটক করা হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন—মামুন ইসলাম (২৪), মাহফুজ ইসলাম (২১), ফারুক হোসেন (৩৩), নজিমুল ইসলাম (৩০), কাঞ্চন দাস (২৫) ও ফারুক ইসলাম (৩৬)। তারা সকলেই উপজেলার জয়গঞ্জ ডাঙাপাড়া এলাকার বাসিন্দা। পরে ভ্রাম্যমাণ আদালত ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০’-এর ১৫ ধারা অনুযায়ী প্রত্যেককে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

স্থানীয়দের ভাষ্য, দীর্ঘদিন ধরে একটি চক্র নদীর তলদেশ কেটে বালু উত্তোলন করছিল। এতে নদীর স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হওয়ার পাশাপাশি ভাঙনের ঝুঁকি বাড়ছিল। প্রশাসনের হস্তক্ষেপে অন্তত সাময়িকভাবে হলেও এ অবৈধ কর্মকাণ্ডে লাগাম টানা সম্ভব হয়েছে বলে মনে করছেন তারা।

সহকারী কমিশনার (ভূমি) অয়ন ফারহান শামস জানান, পরিবেশ ধ্বংস ও সরকারি সম্পদ লুটের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। তিনি বলেন, “নদী রক্ষা ও আইন প্রয়োগে আমরা কোনো ধরনের আপস করবো না।”

সচেতন মহলের দাবি, টেকসই ফল পেতে হলে নিয়মিত নজরদারি ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে—তবেই বন্ধ হবে আত্রাই তীরের অবৈধ বালু বাণিজ্য।

আপনার মতামত লিখুন

দিনাজপুর টোয়েন্টিফোর

বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬

আত্রাইয়ে বালু লুটে অভিযানে কঠোর বার্তা: খানসামায় ৬ জনের কারাদণ্ড

প্রকাশের তারিখ : ২৬ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

দিনাজপুরের খানসামায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের জোরালো অভিযানে ৬ জনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৭ (সাত) দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। পরিবেশ ও নদী রক্ষায় এই পদক্ষেপকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন স্থানীয়রা।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার জয়গঞ্জ ডাঙাপাড়া এলাকায় অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) অয়ন ফারহান শামস। অভিযানে আত্রাই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের সময় ৬ জনকে হাতেনাতে আটক করা হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন—মামুন ইসলাম (২৪), মাহফুজ ইসলাম (২১), ফারুক হোসেন (৩৩), নজিমুল ইসলাম (৩০), কাঞ্চন দাস (২৫) ও ফারুক ইসলাম (৩৬)। তারা সকলেই উপজেলার জয়গঞ্জ ডাঙাপাড়া এলাকার বাসিন্দা। পরে ভ্রাম্যমাণ আদালত ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০’-এর ১৫ ধারা অনুযায়ী প্রত্যেককে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

স্থানীয়দের ভাষ্য, দীর্ঘদিন ধরে একটি চক্র নদীর তলদেশ কেটে বালু উত্তোলন করছিল। এতে নদীর স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হওয়ার পাশাপাশি ভাঙনের ঝুঁকি বাড়ছিল। প্রশাসনের হস্তক্ষেপে অন্তত সাময়িকভাবে হলেও এ অবৈধ কর্মকাণ্ডে লাগাম টানা সম্ভব হয়েছে বলে মনে করছেন তারা।

সহকারী কমিশনার (ভূমি) অয়ন ফারহান শামস জানান, পরিবেশ ধ্বংস ও সরকারি সম্পদ লুটের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। তিনি বলেন, “নদী রক্ষা ও আইন প্রয়োগে আমরা কোনো ধরনের আপস করবো না।”

সচেতন মহলের দাবি, টেকসই ফল পেতে হলে নিয়মিত নজরদারি ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে—তবেই বন্ধ হবে আত্রাই তীরের অবৈধ বালু বাণিজ্য।

দিনাজপুর টোয়েন্টিফোর

প্রকাশক ও সম্পাদক: মো: শাহ্ আলম নূর আকাশ (01715412204)
বার্তা সম্পাদক: মো: নুরুল হুদা দুলাল (01715803963)
হেড অব নিউজ: আব্দুস সালাম (01721460008) 
আইন উপদেষ্টা: অ্যাড. সারওয়ার আহমেদ বাবু (01318071980)

কপিরাইট © ২০২৬ সর্বস্ব সংরক্ষিত দিনাজপুর টোয়েন্টিফোর ডট কম