প্রিন্ট এর তারিখ : ২৯ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৯ নভেম্বর ২০২৬
‘ভারতে মুসলিমদের জীবন কি একটি আখের চেয়েও সস্তা?’
দিনাজপুর টোয়েন্টিফোর ডটকম, আন্তর্জাতিক ডেস্ক ||
ভারতের বিহার রাজ্যের গোপালগঞ্জে ক্ষেত থেকে আখ তোলার অভিযোগে জমির মালিক ও তার সহযোগীদের বেধড়ক পিটুনিতে ১৪ বছর বয়সী দুই মাদরাসা ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত কিশোররা হলো মোহাম্মদ জায়েদ শাহীদী এবং আশরাফ আলী। পরিবারের অভিযোগ, কেবল মুসলিম হওয়ার কারণেই তাদের লক্ষ্যবস্তু বানিয়ে পিটিয়ে হত্যার পর মরদেহ পুকুরে ফেলে দেওয়া হয়েছে।দুই মাস আগেই দীর্ঘস্থায়ী অসুস্থতায় মাকে হারিয়েছিল আশরাফ আলী।তিন বড় বোনের একমাত্র ভাই এবং পরিবারের সবার ছোট আশরাফ বারহারিয়ার ‘মাদরাসা দারুল উলুম ফয়জানে ওয়ারিস’ থেকে ইতিমধ্যেই পবিত্র কুরআন হিফজ সম্পন্ন করে হাফেজ হয়েছিল। তার বাবার ভাষ্যমতে, আশরাফের স্বপ্ন ছিল বড় হয়ে তার মাদরাসার শিক্ষকদের মতো হবে এবং অন্য শিশুদের কুরআন শেখাবে। কিন্তু ২৬ নভেম্বর সকালে বিহারের গোপালগঞ্জ জেলার একটি পুকুর থেকে তার নিথর দেহ উদ্ধার করা হয়। এর একদিন আগেই (২৫ নভেম্বর) একই পুকুর থেকে তার সহপাঠী ১৪ বছর বয়সী মোহাম্মদ জায়েদ শাহীদীর মরদেহ উদ্ধার করা হয়েছিল।নিহতদের পরিবারের অভিযোগ,গত ২৩ নভেম্বর ক্ষেত থেকে আখ তোলার অপরাধে একদল লোক ওই দুই কিশোর কে ধাওয়া করে নৃশংসভাবে পিটিয়ে আহত করে এবং পরে পুকুরের পানিতে ফেলে দেয়।ই-রিকশা বিকল হওয়া থেকেই ঘটনার সূত্রপাতসংবাদমাধ্যম ‘মাকতুব’কে দেওয়া সাক্ষাৎকারে মোহাম্মদ আসলাম জানান, মাদরাসার বাজার-সদাই কেনার জন্য চাঁদা তুলতে পাঁচজন ছাত্র হারপুর গ্রামে গিয়েছিল। বছরে দুবার তারা এই নিয়মিত কাজটি করত। ফেরার পথে বাঙ্গরা গ্রামের কাছে তাদের ই-রিকশাটি বিকল হয়ে গেলে শিশুরা গাড়ি থেকে নিচে নামে।আসলাম বলেন, “চালক যখন ই-রিকশাটি মেরামত করছিলেন, তখন শিশুরা নিচে নেমে দুষ্টুমির ছলে পাশের আখক্ষেতে ঢুকে পড়ে এবং সেখান থেকে এক-দুটি আখ তোলে।”ই-রিকশা চালক শিশুদের আখ তুলতে নিষেধ করেছিলেন। কিন্তু এরই মধ্যে জমির মালিক সত্যেন্দ্র পান্ডে তার ছেলেদের এবং স্থানীয় আরও কয়েকজন গ্রামবাসীকে নিয়ে সেখানে উপস্থিত হন এবং শিশুদের ধাওয়া করেন। আসলাম জানান, “তারা শিশুদের ধাওয়া করে ধরে ফেলে এবং নির্মমভাবে পেটাতে থাকে। ই-রিকশা চালককেও বেধড়ক মারধর করা হয়, তবে তিনি কোনোমতে পালিয়ে বাঁচেন। বাকি তিন শিশুও দৌড়ে পালিয়ে যেতে সক্ষম হয়।”পরে চালক মাদরাসা কর্তৃপক্ষকে বিষয়টি জানালে মাদরাসার সেক্রেটারি ও একজন শিক্ষক শিশুদের ছাড়িয়ে আনতে ঘটনাস্থলে ছুটে যান। কিন্তু ততক্ষণে জায়েদ ও আশরাফ নিখোঁজ হয়ে যায়।
কপিরাইট © ২০২৬ সর্বস্ব সংরক্ষিত দিনাজপুর টোয়েন্টিফোর ডট কম