প্রিন্ট এর তারিখ : ০৩ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৩ অক্টোবর ২০২৬
চ্যানেল আই সৃষ্টিশীল চেতনার স্বাক্ষর
দিনাজপুর টোয়েন্টিফোর ডটকম, নিজস্ব প্রতিবেদক ||
'সত্য সুন্দর প্রকাশে-চ্যানেল আই আটাশে।' এই শ্লোগানে দিনাজপুরে জমকালো আয়োজনে পালিত হলো চ্যানেল আইয়ের জন্মদিন-২৮ বছরে পদার্পণ অনুষ্ঠান।দিনাজপুর প্রেসক্লাব মিলনায়তনে প্রশাসন কর্মকর্তা,সাংবাদিক ও সূধিজনের উপস্থিতিতে পহেলা অক্টোবর রাত ১২ টা এক মিনিটে কেক কেটে চ্যানেল আইয়ের জন্মদিন উৎসব পালন করা হয়।এর আগে অনুষ্ঠিত হয় চ্যানেল আইয়ের জন্মদিনের আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।আমার চ্যানেল আই দর্শক ফোরাম-দিনাজপুরের সভাপতি সহিদুর রহমান পাটোয়ারী মোহনের সভাপতিত্বে আলোচনা সভায় দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো.আব্দুল হালিম প্রধান অতিথির বক্তব্য রাখেন। প্রভাষক হারুন উর রশীদের প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক ও সঙ্গীত শিল্পী বীরমুক্তিযোদ্ধা ডা.শহিদুল ইসলাম খান,দিনাজপুর সরকারি কলেজের বাংলা বিভাগের প্রধান বিশিষ্ট কবি ও লেখক প্রফেসর মো.লাল মিয়া, দিনাজপুর সরকারি কলেজের ইতিহাস বিভাগের প্রধান লেখক ও গবেষক আলী ছায়েম, দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি স্বরূপ বক্সি বাচ্চু,সাধারণ সাম্পাদক গোলাম নবী দুলাল, অরবিন্দ শিশু হাসপাতালের সাধারণ সম্পাদক রোটারিয়ান মো.শামীম কবির,শিক্ষাবিদ কবির মাষ্টার বক্তব্য রাখেন।চ্যানেল আইয়ের স্টাফ রিপোর্টার শাহ্ আলম শাহী ও চ্যানেল আইয়ের জন্মদিন উদযাপন কমিটির আহবায়ক মিনারুল ইসলাম শুভেচ্ছা বক্তব্য রাখেন। আলোচনা সভায় বক্তারাবাংলা ভাষাভাষিদের প্রিয়এবং দেশের প্রথম ডিজিটাল টেলিভিশন চ্যানেল- 'চ্যানেল আই' ২৮ বছরে পদার্পণে শুভকামনা করে চ্যানেল আইয়ের অনুষ্ঠান ও কার্যক্রম নিয়ে ভূষিত প্রসংশা করেন।আলোচকবৃন্দ বলেন,মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি হিসেবে সাম্প্রদায়িক অপশক্তি’র বিরুদ্ধে প্রতিনিয়ত কথা বলছে,চ্যানেল আই। চ্যানেল আই সৃষ্টি’র উল্লাসে দেশ,মা.মাটি ও মানুষের পক্ষে কথা বলে। কৃষি,পরিবেশ,ক্রীড়া ও শিক্ষা’র মানোন্নয়ন এবং সুস্থ্য বিনোদন সৃষ্টিতেও এগিয়ে আছে,চ্যানেল আই। পাশাপাশি চ্যানেল আই মানবতার সেবাও করছে। ভালো কিছু সৃষ্টি’কে দূর্বার গতিতে এগিয়ে চলেছে,চ্যানেল আই। চ্যানেল আই সৃষ্টিশীল চেতনার স্বাক্ষর। অতিথিবৃন্দ অনেকে চ্যানেল আইয়ের জন্মদিনে জন্মদিনের উপহার নিয়ে আসেন এবং ফুলেল শুভেচ্ছা জানান।অনুষ্ঠানে বিশিষ্ট সঙ্গীত শিল্পী বীরমুক্তিযোদ্ধা ডা.শহিদুল ইসলাম খান,শাহী,প্রশান্ত,মাসুদা,শাহীন,বিপাশা,মোখলেসারসহ অনেকে সঙ্গীত পরিবেশন করেন।অনুষ্ঠানের প্রশাসনিক কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, কৃষি ও পরিবেশবিদ,আইনজীবী,রাজনীতিবীদ,উদ্যোক্ততাবর্গ, সাহিত্য-সাংস্কৃতিক ব্যক্তিত্ব,শিল্পী,সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি ছাড়াও সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
কপিরাইট © ২০২৬ সর্বস্ব সংরক্ষিত দিনাজপুর টোয়েন্টিফোর ডট কম