প্রিন্ট এর তারিখ : ০৩ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৩ সেপ্টেম্বর ২০২৬
দিনাজপুরে অন্যের প্যাডে প্রেসক্রিপশন, ‘ভুয়া’ চিকিৎসকের জেল-জরিমানা
দিনাজপুর টোয়েন্টিফোর ডটকম, নিজস্ব প্রতিনিধি ||
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় ভুয়া পরিচয়ে চিকিৎসাসেবা প্রদান এবং অন্য চিকিৎসকের প্যাড ব্যবহার করে প্রেসক্রিপশন দেওয়ার অভিযোগে মনোয়ার ইসলাম (৪২) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।বুধবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যায় সহকারী কমিশনার (ভূমি) শাহানা আফরোজের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড ও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।দণ্ডপ্রাপ্ত মনোয়ার ইসলাম খানসামা উপজেলার আলোকঝাড়ি গ্রামের ইসমাইল হোসেনের ছেলে। তিনি চিরিরবন্দর উপজেলার রানীরবন্দর এলাকার নশরতপুর বালাপাড়ায় একটি চেম্বার পরিচালনা করতেন।জানা গেছে, মনোয়ার ইসলাম নিজেকে চিকিৎসক পরিচয় দিয়ে রোগী দেখতেন।এসময় তিনি ডা. রবিউল ইসলাম, ডি.এ.এম.এস (চট্টগ্রাম)-এর প্যাড ব্যবহার করে রোগীদের প্রেসক্রিপশন দিতেন।ডা. রবিউল ইসলাম জানান, তার নাম ও প্যাড ব্যবহার করে প্রেসক্রিপশন দেওয়া হলেও এ বিষয়ে তিনি কোনো অনুমতি দেননি।পরে চিরিরবন্দর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহানা আফরোজের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। আদালত মনোয়ার ইসলামকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড ও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন।
কপিরাইট © ২০২৬ সর্বস্ব সংরক্ষিত দিনাজপুর টোয়েন্টিফোর ডট কম