প্রিন্ট এর তারিখ : ১১ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬
দিনাজপুর টোয়েন্টিফোর ডটকম, নিজস্ব প্রতিবেদক ||
এসএসসি ও সমমানের পরীক্ষার সার্বিক ফলাফলে বড় প্রভাব ফেলেছে ইংরেজি ও গণিত। অন্যান্য বিষয়ে পাসের হার সন্তোষজনক থাকলেও এই দুই বিষয়ে পিছিয়ে পড়ার কারণেই সামগ্রিক পাসের হারে বড় ধরনের ধস নেমেছে। ইংরেজি ও গণিতের ঠিক বিপরীত চিত্র দেখা গেছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ে। প্রায় সব বোর্ডেই এ বিষয়ে পাসের হার ৯৮ শতাংশের ওপরে। বাংলা, ইতিহাস ও বিজ্ঞান বিষয়েও শিক্ষার্থীদের ফলাফল ছিল তুলনামূলক ভালো।সোমবার (১০ আগস্ট) সকালে প্রকাশিত বোর্ডভিত্তিক বিষয়ভিত্তিক ফলাফল বিশ্লেষণে এমন চিত্র পাওয়া গেছে।বিষয়ভিত্তিক ফলাফলে সবচেয়ে উল্লেখযোগ্য সাফল্য দেখা গেছে আইসিটি বিষয়ে। এই বিষয়ে প্রায় সব বোর্ডেই পাসের হার ৯৮ শতাংশের ওপরে। চট্টগ্রাম বোর্ডে সর্বোচ্চ ৯৯ দশমিক ৯৯ শতাংশ শিক্ষার্থী পাস করেছে আইসিটিতে। কারিগরি বোর্ডে এই হার ৯৯ দশমিক ৯৮ শতাংশ এবং বরিশালে ৯৯ দশমিক ৭১ শতাংশ।ইংরেজি ও গণিতে কয়েকটি বোর্ডে পাসের হার ৭০ শতাংশের কাছাকাছি নেমে এসেছে।ময়মনসিংহ বোর্ডে ইংরেজিতে সবচেয়ে কম ৬৬ দশমিক ৬৪ শতাংশ পাস করেছে। গণিতে ময়মনসিংহে ৬৯ দশমিক ৬১ শতাংশ এবং মাদরাসা বোর্ডে ৬৯ দশমিক ৯৭ শতাংশ পাস করেছে।ঢাকা বোর্ডপ্রাপ্ত তথ্য অনুযায়ী, ঢাকা শিক্ষা বোর্ডে বাংলায় পাসের হার ৯৭ দশমিক ৯০ শতাংশ, ইংরেজিতে ৭৮ দশমিক ৪০ শতাংশ, গণিতে ৮২ দশমিক ৮৫ শতাংশ, পদার্থবিজ্ঞানে ৯৪ দশমিক ৬৩ শতাংশ, রসায়নে ৯২ দশমিক ৭৩ শতাংশ এবং আইসিটিতে ৯৮ দশমিক ৬৬ শতাংশ। এ বোর্ডে পৌরনীতিতে ৯২ দশমিক ৯৩ শতাংশ, হিসাববিজ্ঞানে ৯২ দশমিক ৮৬ শতাংশ, উচ্চতর গণিতে ৯১ দশমিক ১৪ শতাংশ, ইতিহাসে ৯২ দশমিক ৯৪ শতাংশ এবং অর্থনীতিতে ৯২ দশমিক ৬১ শতাংশ শিক্ষার্থী পাস করেছে।রাজশাহী বোর্ডরাজশাহী বোর্ডে বাংলায় পাসের হার ৯৮ দশমিক ৪ শতাংশ। ইংরেজিতে ৭৪ দশমিক ৭ শতাংশ এবং গণিতে ৭৭ দশমিক ১৭ শতাংশ। পদার্থবিজ্ঞানে ৯৩ দশমিক ৪৪ শতাংশ, রসায়নে ৯৪ দশমিক ৪ শতাংশ এবং আইসিটিতে ৯৯ দশমিক ৮৯ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। এছাড়া পৌরনীতিতে পাসের হার ৯৯ দশমিক ৪ শতাংশ, হিসাববিজ্ঞানে ৮৩ দশমিক ৫৭ শতাংশ, উচ্চতর গণিতে ৯১ দশমিক ৯৯ শতাংশ, ইতিহাসে ৯৫ দশমিক ২৪ শতাংশ এবং অর্থনীতিতে ৯৫ দশমিক ৯৫ শতাংশ।কুমিল্লা বোর্ডকুমিল্লা বোর্ডে বাংলায় ৯৮ দশমিক ৩৮ শতাংশ, ইংরেজিতে ৮১ দশমিক ২৯ শতাংশ এবং গণিতে ৮১ দশমিক ৭৫ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। পদার্থবিজ্ঞানে পাসের হার ৯৭ দশমিক ৮ শতাংশ, রসায়নে ৯২ দশমিক ৮৮ শতাংশ এবং আইসিটিতে ৯৮ দশমিক ৬৫ শতাংশ। পৌরনীতিতে ৯৭ দশমিক ৩৬ শতাংশ, হিসাববিজ্ঞানে ৮৮ দশমিক ৩৬ শতাংশ, উচ্চতর গণিতে ৯১ দশমিক ২৫ শতাংশ, ইতিহাসে ৯৬ দশমিক ৭ শতাংশ এবং অর্থনীতিতে ৯৩ দশমিক ৫৪ শতাংশ।যশোর বোর্ডযশোর বোর্ডে বাংলায় ৯৬ দশমিক ৭১ শতাংশ, ইংরেজিতে ৭১ দশমিক ৮৪ শতাংশ এবং গণিতে ৮৩ দশমিক ৩৪ শতাংশ পাস করেছে। পদার্থবিজ্ঞানে পাসের হার ৯৪ দশমিক ৩০ শতাংশ, রসায়নে ৯৩ দশমিক ৭৮ শতাংশ এবং আইসিটিতে ৯৭ দশমিক ৮৬ শতাংশ। পৌরনীতিতে ৯৬ দশমিক ৮৩ শতাংশ, হিসাববিজ্ঞানে ৯০ দশমিক ২৪ শতাংশ, উচ্চতর গণিতে ৯২ দশমিক ৫৫ শতাংশ, ইতিহাসে ৯১ দশমিক ৪৪ শতাংশ এবং অর্থনীতিতে ৯৪ দশমিক ৯১ শতাংশ।চট্টগ্রাম বোর্ডচট্টগ্রাম বোর্ডে বাংলায় ৯৬ দশমিক ৮৬ শতাংশ, ইংরেজিতে ৭২ দশমিক ২৭ শতাংশ এবং গণিতে ৮০ দশমিক ৫ শতাংশ পাস করেছে। পদার্থবিজ্ঞানে পাসের হার ৯২ দশমিক ১৯ শতাংশ, রসায়নে ৯৭ দশমিক ৭ শতাংশ এবং আইসিটিতে ৯৯ দশমিক ৯৯ শতাংশ। পৌরনীতিতে ৯৬ দশমিক ২২ শতাংশ, হিসাববিজ্ঞানে ৯৩ দশমিক ৫৮ শতাংশ, উচ্চতর গণিতে ৯০ দশমিক ৮২ শতাংশ, ইতিহাসে ৯৩ দশমিক ৩৫ শতাংশ এবং অর্থনীতিতে ৯৪ দশমিক ৫৪ শতাংশ।বরিশাল বোর্ডবরিশাল বোর্ডে বাংলায় ৯০ দশমিক ৫০ শতাংশ, ইংরেজিতে ৬৯ দশমিক ২৪ শতাংশ এবং গণিতে ৭৭ দশমিক ৯৮ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। পদার্থবিজ্ঞানে ৯৪ দশমিক ২০ শতাংশ, রসায়নে ৯২ দশমিক ৫৫ শতাংশ এবং আইসিটিতে ৯৯ দশমিক ৭১ শতাংশ। পৌরনীতিতে পাসের হার ৮৮ দশমিক ৭১ শতাংশ, হিসাববিজ্ঞানে ৮৪ দশমিক ৪৩ শতাংশ, উচ্চতর গণিতে ৮০ দশমিক ১৮ শতাংশ, ইতিহাসে ৭৮ দশমিক ৭২ শতাংশ এবং অর্থনীতিতে ৮১ দশমিক ৯২ শতাংশ।সিলেট বোর্ডসিলেট বোর্ডে বাংলায় পাসের হার ৯৭ দশমিক ৪৪ শতাংশ, ইংরেজিতে ৬৯ দশমিক ১১ শতাংশ এবং গণিতে ৭৫ দশমিক ৯৬ শতাংশ। পদার্থবিজ্ঞানে ৯০ দশমিক ১ শতাংশ, রসায়নে ৯৩ দশমিক ৩২ শতাংশ এবং আইসিটিতে ৯৯ দশমিক ২৭ শতাংশ। পৌরনীতিতে ৯৪ দশমিক ৪৬ শতাংশ, হিসাববিজ্ঞানে ৮৭ দশমিক ৫২ শতাংশ, উচ্চতর গণিতে ৯১ দশমিক ১৬ শতাংশ, ইতিহাসে ৯৩ দশমিক ৬ শতাংশ এবং অর্থনীতিতে ৯০ দশমিক ২ শতাংশ।দিনাজপুর বোর্ডদিনাজপুর বোর্ডে বাংলায় পাসের হার ৯৬ দশমিক ২ শতাংশ, ইংরেজিতে ৭২ দশমিক ৯১ শতাংশ এবং গণিতে ৭১ দশমিক ৫ শতাংশ। পদার্থবিজ্ঞানে ৯২ দশমিক ৯৭ শতাংশ, রসায়নে ৯১ দশমিক ২৮ শতাংশ এবং আইসিটিতে ৯৯ দশমিক ২৩ শতাংশ। পৌরনীতিতে ৯২ দশমিক ৮ শতাংশ, হিসাববিজ্ঞানে ৮৯ দশমিক ৩০ শতাংশ, উচ্চতর গণিতে ৯৬ দশমিক ৫ শতাংশ, ইতিহাসে ৯১ দশমিক ১৬ শতাংশ এবং অর্থনীতিতে ৭৯ দশমিক ৯৮ শতাংশ।ময়মনসিংহ বোর্ডময়মনসিংহ বোর্ডে বাংলায় পাসের হার ৯৩ দশমিক ৬৮ শতাংশ, ইংরেজিতে ৬৬ দশমিক ৬৪ শতাংশ এবং গণিতে ৬৯ দশমিক ৬১ শতাংশ। পদার্থবিজ্ঞানে ৮৯ দশমিক ১৮ শতাংশ, রসায়নে ৮৬ দশমিক ৩৬ শতাংশ এবং আইসিটিতে ৯৮ দশমিক ৯৬ শতাংশ। পৌরনীতিতে ৯৪ দশমিক ৫ শতাংশ এবং হিসাববিজ্ঞানে ৭৪ দশমিক ৩২ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। এই টেবিলে উচ্চতর গণিত, ইতিহাস ও অর্থনীতির তথ্য দেওয়া নেই।মাদরাসা বোর্ডদাখিল পরীক্ষার মাদরাসা বোর্ডে বাংলায় পাসের হার ৯৩ দশমিক ৬১ শতাংশ, ইংরেজিতে ৭৯ দশমিক ২১ শতাংশ এবং গণিতে ৬৯ দশমিক ৯৭ শতাংশ। পদার্থবিজ্ঞানে ৮৩ দশমিক ৯১ শতাংশ, রসায়নে ৮৪ দশমিক ৫৩ শতাংশ এবং আইসিটিতে ৯৮ দশমিক ৭ শতাংশ। পৌরনীতিতে পাসের হার ৭২ দশমিক ৬৭ শতাংশ এবং উচ্চতর গণিতে ৯০ দশমিক ১২ শতাংশ।কারিগরি বোর্ডকারিগরি শিক্ষা বোর্ডে বাংলায় পাসের হার ৯৪ দশমিক ৮১ শতাংশ, ইংরেজিতে ৯৪ দশমিক ৭০ শতাংশ এবং গণিতে ৭০ দশমিক ৯২ শতাংশ। পদার্থবিজ্ঞানে ৮১ দশমিক ৩৩ শতাংশ, রসায়নে ৮২ দশমিক ৭ শতাংশ এবং আইসিটিতে ৯৯ দশমিক ৯৮ শতাংশ। হিসাববিজ্ঞানে পাসের হার ২০ দশমিক ৩৪ শতাংশ এবং উচ্চতর গণিতে ৮৫ দশমিক ৩ শতাংশ। পৌরনীতি, ইতিহাস ও অর্থনীতির তথ্য টেবিলে নেই।