প্রিন্ট এর তারিখ : ০৯ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৯ জুন ২০২৬
দুপুরে ‘ছায়া বাজেট’ পেশ করবে জামায়াত
দিনাজপুর টোয়েন্টিফোর ডটকম, নিজস্ব প্রতিবেদক ||
আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটকে সামনে রেখে নিজেদের প্রস্তাবিত ‘ছায়া বাজেট’ প্রকাশ করতে যাচ্ছে সংসদের প্রধান বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামী।গতকাল সোমবার দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, মঙ্গলবার (৯ জুন) দুপুর ২টায় রাজধানীর মগবাজারের আল ফালাহ মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ‘ছায়া বাজেট’ উপস্থাপন করা হবে।জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় মিডিয়া এবং প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের বলেন, সংবাদ সম্মেলনে সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমানসহ দলের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন। এর আগে গত শুক্রবার জামায়াতের নেতৃত্বাধীন জোট ‘১১ দলীয় ঐক্য’র শরিক ন্যাশনাল সিটিজেন পার্টি (এনসিপি) পৃথকভাবে একটি ‘ছায়া বাজেট’ উপস্থাপন করে। ওই প্রস্তাবে দেশের অর্থনীতিকে ১২টি খাতে ভাগ করে মোট ৭১টি সুপারিশ তুলে ধরা হয়।
কপিরাইট © ২০২৬ সর্বস্ব সংরক্ষিত দিনাজপুর টোয়েন্টিফোর ডট কম